নিয়ম করে ঘণ্টার পর ঘণ্টা বই নিয়ে বসে থাকতো না সাদমান। তার কাছে পড়ালেখা মানেই দিনের পড়া দিনে শেষ করা। একগ্রতা ও অধ্যবসায়। আর ডিভাইস এবং সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নিজেকে দূরে রাখা। এই টনিকই চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের বিজ্ঞান বিভাগের মোহাম্মদ সাদমান ইসলামকে দিয়েছে শ্রেষ্ঠত্ব। এবারের এসএসসি পরীক্ষায় ১২৫০ নম্বরের পরীক্ষায় ১২২১ পেয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে প্রথম হয় সাদমান ইসলাম।
অসাধারণ এই ফলাফলের পরও সাদমানের কথায় নেই কোনো আত্মতুষ্টি। বাবা মা এবং শিক্ষকদের অবদানকে স্মরণ করল সাদমান, ‘মহান আল্লাহ তাআ...