Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিলাসী জীবন ছেড়ে জনকল্যাণে আতিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

চকরিয়া

তুলে নেওয়ার ৪ ঘণ্টা পর মহাসড়কের পাশে মিলল ছাত্রদল নেতার মরদেহ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১৫
তুলে নেওয়ার ৪ ঘণ্টা পর মহাসড়কের পাশে মিলল ছাত্রদল নেতার মরদেহ

নিহত ছাত্রদল নেতা ইসফাতুল ইসলাম জিসান

কক্সবাজারের চকরিয়ার মহাসড়ক থেকে এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার রাত ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী মেধাকচ্ছপিয়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে রাত ১২টার দিকে বাড়ি ফেরার পথে সাদা রঙের একটি নোয়া গাড়িতে তুলে নেওয়া হয়।

তাকে পরিকল্পিতভাবে অপহরণের পর হত্যা করে মরদেহ সড়কের পাশে ফেলে দেওয়া হয়েছে বলে দাবি পরিবারের।

ওই ছাত্রদল নেতার নাম ইসফাতুল ইসলাম জিসান (২৭)। তিনি উপজেলার কাকারা ইউনিয়নের দক্ষিণ লোটনী গ্রামের নাজেম উদ্দিনের ছেলে। ওই ইউনিয়নের ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক।

এসব তথ্য নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান।

নিহতের পরিবারের বরাতে তিনি জানান, রবিবার রাত ১২টার দিকে কাকারা এলাকা থেকে সাদা রঙের একটি নোয়া গাড়িতে করে একদল দুর্বৃত্ত জিসানকে তুলে নিয়ে যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা তার খোঁজ শুরু করেন। পরে রাত ৩টার দিকে খুটাখালী মেধাকচ্ছপিয়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

ছাত্রদল নেতাদের দাবি, জিসানকে অপহরণের পর অজ্ঞাত স্থানে নিয়ে নির্যাতন করা হয়। পরে তাকে একটি সুতার বস্তায় ভরে হত্যা করে মহাসড়কের পাশে ঝোপের মধ্যে ফেলে দেওয়া হয়।

আরও পড়ুন

কামরাঙ্গীরচরে ভবনের নিচ থেকে যুবকের মরদেহ উদ্ধার

২৭ সেপ্টেম্বর ২০২৬

চকরিয়া পৌরসভার সবুজবাগ আবাসিক এলাকার কবির টাওয়ারে নিয়ে কয়েক ঘণ্টা ধরে জিসানের ওপর নির্যাতন চালানো হয়েছিল বলেও তাদের দাবি।

এ ঘটনায় কবির টাওয়ারের মালিক মোহাম্মদ জকরিয়ার ছোট ভাই মিজানের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। মিজান সেখানে জিসানকে তুলে নিয়ে কেটে ১৪ টকরো করার হুমকি দেয়।

চকরিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল করিম বাপ্পী জানিয়েছেন, জিসানকে অপহরণের পর শারীরিক নির্যাতন চালিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় সাধারণ ছাত্রদের সঙ্গে নিয়ে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

ওসি আরিফুর রহমান জানিয়েছেন, জিসান হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশের কয়েকটি দল কাজ করছে। সুরতহাল প্রতিবেদনে তার গলা ও কপালে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে কেন অপহরণ করা হয়েছিল, এর পেছনে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

মরদেহ উদ্ধারকক্সবাজারচকরিয়াছাত্রদল নেতা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের