বগুড়ার শেরপুরে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, কর্মচারীদের ভয়ভীতি ও চাঁদা দাবির অভিযোগে করা মামলায় জাকারিয়া সরকার জীবন (৩২) নামে ছাত্রদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে উপজেলার মির্জাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।জাকারিয়া খানপুর ইউনিয়নের ভীমজানী গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তিনি শেরপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শেরপুর পৌর শহরের ফলপট্টি এলাকায় ‘মেসার্স স...