Agamir Somoy E-Paper
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

জামালপুর

আ. লীগের মিছিলের পর মামলা, আসামি ছাত্রদল নেতা

জামালপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১৬:৫৫
শেয়ার করুন:
আ. লীগের মিছিলের পর মামলা, আসামি ছাত্রদল নেতা

আসামি মো. নাঈম

জামালপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় ছাত্রদলের এক নেতাকে আসামি করা হয়েছে। মামলার বাদী জেলা শ্রমিক দলের এক নেতা। এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

গত সোমবার রাত ২টার দিকে জামালপুর থানায় মামলাটি করেন জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন শাহীন। মামলায় ১১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম বিকাশকে প্রধান আসামি করে ৩৭ জনের নাম উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়েছে। নাম উল্লেখ করা আসামিদের মধ্যে ২৮ নম্বরে রয়েছেন মো. নাঈম। তিনি জামালপুর পৌরসভার লাঙলজোড়া এলাকার জয়নাল আবেদীনের ছেলে এবং ৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ শাখা ছাত্রদলের সদস্য।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত রবিবার (৮ নভেম্বর) শেখ হাসিনাকে রাজনীতিতে পুনর্বহালের দাবিতে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরের বকুলতলা মোড়ে সমবেত হন। পরে তারা মশাল, ব্যানার, লাঠিসোঁটা, লোহার রড, পেট্রলবোমা ও দেশীয় অস্ত্র নিয়ে মিছিল বের করেন। মিছিলটি তমালতলা মোড়ে পৌঁছালে বাদী ও সাক্ষীরা স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে মিছিলকারীদের ধাওয়া করেন। এ সময় তারা সঙ্গে থাকা দেশীয় অস্ত্র ফেলে চলে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্রগুলো উদ্ধার করে।

মামলায় আসামি হওয়া ছাত্রদল নেতা মো. নাঈম বলেন, দীর্ঘ আট বছর ধরে ছাত্রদলের রাজনীতি করছি। এর আগেও হাসিনা সরকার পতনের পর আমাকে ছাত্রলীগ-যুবলীগের সঙ্গে একটি মামলায় আসামি করা হয়েছে। এখন আবার এই মামলার আসামি করা হলো। বারবার আমাকে এভাবে হয়রানি করা হচ্ছে।

আরও পড়ুন

স্ত্রী-সন্তানকে নিয়ে বাড়ি ফেরা হলো না, উড়াল সেতুতে ৩ জনের মৃত্যু

১১ নভেম্বর ২০২৬

তিনি আরও বলেন, কারও সঙ্গে আমার শত্রুতা নেই। যে মামলার বাদী, ‘তার সঙ্গেও আমার পূর্বপরিচয় বা শত্রুতা নেই।’

তবে মামলার বাদী আনোয়ার হোসেন শাহীন মোবাইল ফোনে জানিয়েছেন, ‘তাকে সদস্য করেছে। আগে কি করতেন সব আমাদের কাছে ডকুমেন্টে আছে।’

৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ শাখা ছাত্রদলের সভাপতি মো. নাঈম হোসেন বলেন, ‘চার বছর ধরে আমাদের এই কমিটি। নাঈম ছেলেটি আমাদের দুঃসময় থেকে রাজনীতিতে জড়িত। তিনি একজন ত্যাগী ও পরিশ্রমী ছাত্রনেতা।’

জামালপুর শহর ছাত্রদলের আহ্বায়ক রবিন হোসেন বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে জানাচ্ছি।’

জামালপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দাবি করেন, রাজনৈতিক অভ্যন্তরীণ কোন্দলের কারণে একজন ত্যাগী ছাত্রদল নেতাকে মামলায় আসামি করা হয়েছে। তিনি ও তার পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। মামলার বাদী নিজেই আওয়ামী লীগ নেতাদের সঙ্গে একই সংগঠনে ছিলেন। সেটি আড়াল করতে এবং নিজেদের জাহির করতে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা করেছেন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

জামালপুর থানার ওসি নাজমুস সাকিব বলেন, বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটি হয়েছে। তদন্তকারী কর্মকর্তা তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবেন।

জামালপুরআওয়ামী লীগমামলাছাত্রদল নেতা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা