Agamir Somoy E-Paper
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে আমিনুলের কৃষিসেবা
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

সীতাকুণ্ড

ছাত্রদল নেতার সঙ্গে বিরোধে খুন যুবদল কর্মী, নেপথ্যে স্ক্র্যাপ ব্যবসা

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১৯:৫৪
ছাত্রদল নেতার সঙ্গে বিরোধে খুন যুবদল কর্মী, নেপথ্যে স্ক্র্যাপ ব্যবসা

ছবি: আগামীর সময়

চট্টগ্রামের সীতাকুণ্ডে সাগর উপকূলজুড়ে শিপব্রেকিং ইয়ার্ড, ইস্পাত কারখানাসহ আছে বিভিন্ন ভারী শিল্পকারখানা। এসব কারখানা থেকে বের হয় প্রতিদিন কোটি কোটি টাকার স্ক্র্যাপ। প্রভাব খাটিয়ে সেই স্ক্র্যাপ সংগ্রহ করে বিক্রি করেন সরকারি দলের স্থানীয় নেতাকর্মীরা। এ নিয়ে খুনখারাবি।

গত শুক্রবার রাতে সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর গ্রামে খুন হন বিএনপির সহযোগী সংগঠক যুবদলের কর্মী তারেক হোসেন বাপ্পি। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তারের পর পুলিশ বলছিল, স্ক্র্যাপ ‘ব্যবসায়’ আধিপত্য নিয়ে বিরোধ শুরু হয়েছিল তারেক ও স্থানীয় ছাত্রদল নেতা আরিফের মধ্যে। সেই বিরোধের জেরে পূর্ব পরিকল্পিতভাবে খুন হন তারেক।

আজ রবিবার দুপুরে সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মাসুদ আলম হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য তুলে ধরলেন।

গ্রেপ্তার ছয়জন হলেন, ছাত্রদল নেতা আরিফ হোসেন, ফখরুল ইসলাম, আব্দুল মান্নান, ইফতেখার, আরিফুল ইসলাম জাবেদ এবং রনি। তাদের বয়স ৩০-৩২ বছরের মধ্যে। বাড়ি সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে।

এসপি মাসুদ আলম বললেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে স্থানীয় প্রভাব বা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে। ওই এলাকায় অনেক ইন্ডাস্ট্রি আছে। বিশেষ করে স্টিল কারখানায় তারা স্ক্র্যাপ কেনাবেচা করে। আর্থিক স্বার্থ জড়িত। পাশাপাশি অনেক বিষয় থাকতে পারে। সব তদন্তে বেরিয়ে আসবে।’

ঘটনায় জড়িতদের রাজনৈতিক পরিচয় পুলিশের কাছে মুখ্য নয় বলেও মন্তব্য করলেন এসপি, ‘এখানে যে মারা গেছে, সে যুবদলের ওখানকার কর্মী। আর গ্রেপ্তার আরিফ ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত। আমরা জড়িতদের আইনের আওতায় নিয়ে এসেছি। তদন্ত এখনো চলমান। যারা হত্যাকাণ্ডে জড়িত, সবাইকে আইনের আওতায় নিয়ে আসব। রাজনৈতিক পরিচয় বিষয় না। যে দলেরই হোক, যে বড় ভাইয়ের ছত্রছায়ায় হোক বা যার ছায়াতলেই থাকুক, এখানে কিন্তু পুলিশ কোন কিছু দেখে না। আমরা জানিও না কার ছায়াতলে আছে। এখনো পর্যন্ত এ ব্যাপারে কেউ কোনো তদবির করেনি। যে অপরাধ করবে, তাকেই আমরা আইনের আওতায় নিয়ে আসব।’

গ্রেপ্তার ছয়জনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার ও একটি এলজি উদ্ধার করা হয়েছে। এসব অস্ত্র হত্যাকাণ্ডে ব্যবহারের তথ্য তারা দিয়েছেন বলে জানালেন এসপি মাসুদ আলম।

সীতাকুণ্ডছাত্রদল নেতাশিপব্রেকিং
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    সুশাসনের বীজ বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়

    সুশাসনের বীজ বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    মাধবপুরে ছাত্রলীগ নেতা সিরাজুল গ্রেপ্তার

    মাধবপুরে ছাত্রলীগ নেতা সিরাজুল গ্রেপ্তার

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    বকেয়া বিল আদায়ে গিয়ে মারধরের শিকার পল্লীবিদ্যুতের ২ কর্মী

    বকেয়া বিল আদায়ে গিয়ে মারধরের শিকার পল্লীবিদ্যুতের ২ কর্মী

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’