Agamir Somoy E-Paper
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সোয়া লাখ গাছ লাগিয়েছেন রাজ্জাক
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

শাকিলের জানাজায় গিয়ে ‘ভুয়া ভুয়া’ স্লোগান শুনতে হলো এমপি আজিজকে

নাটোর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৩
শেয়ার করুন:
শাকিলের জানাজায় গিয়ে ‘ভুয়া ভুয়া’ স্লোগান শুনতে হলো এমপি আজিজকে

নাটোরে ছাত্রদল নেতা শাকিলের জানাজায় উত্তেজনা। ছবি: আগামীর সময়

নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলামের জানাজার আগে বক্তব্য শুরু করতেই ভুয়া ভুয়া দুয়োধ্বনির মুখে পড়তে হলো সংসদ সদস্য মো. আব্দুল আজিজকে। উত্তেজনাকর এ পরিস্থিতি শান্ত করেন জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে গুরুদাসপুর উপজেলার শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজ মাঠে জানাজার নামাজের আগে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জানাজার আগে বক্তব্য শুরু করে আব্দুল আজিজ বলেন, ‘প্রিয় ভাইয়েরা আমার, আমার একটা কথা শুনতে হবে দাদারা।’

এ কথা বলার পর উপস্থিত বিএনপি নেতাকর্মীসহ অন্যদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তিনি বক্তব্য চালিয়ে যেতে চাইলে তাকে লক্ষ্য করে ভুয়া ভুয়া বলে দুয়ো দেন অনেকে। একপর্যায়ে তিনি বক্তব্য শেষ করেন। 

নাটোর-৪ আসনের সংসদ সদস্য আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে পুলিশ গ্রেপ্তার করেছে শাকিল হত্যাকাণ্ডে জড়িত থাকা অভিযোগে। সে কারণেই স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েন তিনি।  

পরে হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বক্তব্য শেষে আবারও কথা বলেন সংসদ সদস্য আব্দুল আজিজ। এ সময় নিহত শাকিলের পরিবারকে নিজের পক্ষ থেকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিলে ফের উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাইক হাতে নিয়ে উপস্থিত লোকজনকে শান্ত করার চেষ্টা করেন হুইপ দুলু।

এদিকে জানাজা শেষে বিএনপির নেতাকর্মী ও স্থানীয় লোকজন ক্ষোভ প্রকাশ করেন। একপর্যায়ে শাকিল হত্যাকাণ্ডে সন্দেহভাজন রাসেলের চাঁচকৈড় বাজারের রাশ আরবানী শপিং মল ভাঙচুর করা হয়। 

আরও পড়ুন

দুর্বৃত্তদের হামলায় আহত ছাত্রদল নেতা শাকিলের মৃত্যু

২৬ অক্টোবর ২০২৬

শাকিল হত্যা মামলায় সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে মো. নুরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল বিকালে নাটোরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা ও গুরুদাসপুর থানার এসআই আমীর হোসেন তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক মাহমুদুল হাসান তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সোমবার রাত ১টার দিকে গুরুদাসপুর উপজেলার ধারাবাড়িষা এলাকার নিজ বাড়ি থেকে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

গত ১৪ অক্টোবর বুধবার রাত সাড়ে ১০টার দিকে চাঁচকৈড় বাজার থেকে হেঁটে বাড়ি ফেরার পথে নূর একাডেমির সামনে হামলার শিকার হন শাকিল। অভিযোগ অনুযায়ী, হেলমেট পরা দুই যুবক তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। গুলি থেকে বাঁচতে দৌড়ে পালানোর সময় মোটরসাইকেল নিয়ে তাকে ধাওয়া করা হয়। পরে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুলাল সরকারের বাড়ির সামনে চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে তাকে এলোপাতাড়ি কোপানো হয়।

স্থানীয়রা গুরুতর আহত শাকিলকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে নেওয়া হয়। সেখানে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে থাকা অবস্থায় গত সোমবার রাতে তার মৃত্যু হয়।

ছাত্রদল নেতাহত্যাজানাজানাটোর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    নিজের এক টাকাও নেই আইএফআইসি ব্যাংকের

    নিজের এক টাকাও নেই আইএফআইসি ব্যাংকের

    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ,  এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ, এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    কথা ঘুরিয়ে রুমি এখন বললেন, কেন দেশ ছাড়ব?

    কথা ঘুরিয়ে রুমি এখন বললেন, কেন দেশ ছাড়ব?

    ঢাকা মেট্রোরেলে উঠে বসতে চেয়ে জায়গা পাননি, পরে স্ট্রোকে মৃত্যু

    ঢাকা মেট্রোরেলে উঠে বসতে চেয়ে জায়গা পাননি, পরে স্ট্রোকে মৃত্যু

    মেট্রোরেলে হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

    মেট্রোরেলে হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

    সিলভিয়া প্লাথের বিক্ষত হৃদয়ের প্রতিধ্বনি

    সিলভিয়া প্লাথের বিক্ষত হৃদয়ের প্রতিধ্বনি

    বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ

    বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ

    জামায়াত এমপি মাসুদ সাঈদীর পাঁচ তারকা হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন

    জামায়াত এমপি মাসুদ সাঈদীর পাঁচ তারকা হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন

    আইজিপিকে কি সরানো হবে? উপদেষ্টা বললেন, প্রধানমন্ত্রীর বিবেচনা

    আইজিপিকে কি সরানো হবে? উপদেষ্টা বললেন, প্রধানমন্ত্রীর বিবেচনা

    হ্যারি কেইনের হাতে ব্যালন ডি’অর ট্রফি

    হ্যারি কেইনের হাতে ব্যালন ডি’অর ট্রফি

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মাকে খুঁজছে চার বছরের মৈত্রী

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মাকে খুঁজছে চার বছরের মৈত্রী

    বিদেশে অপরাধের অর্থ কৌশলে দেশের শেয়ারবাজারে

    বিদেশে অপরাধের অর্থ কৌশলে দেশের শেয়ারবাজারে

    নির্মলেন্দু গুণ বলেছিলেন, সৌন্দর্যের সুষম বিকাশ আছে পরীমনির দেহাবয়বে

    নির্মলেন্দু গুণ বলেছিলেন, সৌন্দর্যের সুষম বিকাশ আছে পরীমনির দেহাবয়বে

    সিলভিয়া প্লাথের একমাত্র সাক্ষাৎকার

    সিলভিয়া প্লাথের একমাত্র সাক্ষাৎকার

    শ্যালিকাকে বিয়ে, চুনকালি মাখিয়ে গ্রামছাড়া করা হলো টিকটকারকে

    শ্যালিকাকে বিয়ে, চুনকালি মাখিয়ে গ্রামছাড়া করা হলো টিকটকারকে