Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

আদালতের আদেশকে বৃদ্ধাঙ্গুলি

তিন সংবাদমাধ্যমের সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয়নি হোয়াইট হাউজে

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০
শেয়ার করুন:
তিন সংবাদমাধ্যমের সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয়নি হোয়াইট হাউজে

হোয়াইট হাউজ। ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের আদালতের নির্দেশে হোয়াইট হাউজে প্রবেশের অনুমতি ফিরে পাওয়ার পরও সংবাদ সংগ্রহ করতে গিয়ে বাধার মুখে পড়েছেন সিএনএন, এমএস নাউ ও পলিটিকোর সাংবাদিকরা।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্মানে আয়োজিত নৈশভোজের সংবাদ সংগ্রহ করতে গিয়ে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের হোয়াইট হাউজে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো।

এর কয়েক ঘণ্টা আগেই মার্কিন ফেডারেল বিচারক টিমোথি কেলি তিন গণমাধ্যমের সাংবাদিকদের হোয়াইট হাউজে প্রবেশের অনুমতি পুনর্বহালের নির্দেশ দেন।

আদালত জানিয়েছে, ওই তিন সংবাদমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা সাংবিধানিকভাবে সম্ভাবনা রয়েছে বেআইনি হওয়ার। ফলে ট্রাম্প প্রশাসনকে আপাতত তাদের প্রবেশাধিকার দিতে হবে।

ট্রাম্প গত সপ্তাহে ‘ভুয়া খবর’ ছড়ানোর অভিযোগে তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। তার অভিযোগ ছিল, সংবাদমাধ্যমগুলো তার প্রশাসন নিয়ে ‘মিথ্যা’ ও ‘মনগড়া’ খবর প্রকাশ করছে।

এদিন সকালে আদালতের আদেশের পর তিন সংবাদমাধ্যমের সাংবাদিকদের অনুমতি দেওয়া হয় হোয়াইট হাউজে প্রবেশের। কিন্তু সন্ধ্যায় নৈশভোজে অনুষ্ঠান কাভার করতে গিয়ে তারা পড়েন বাধার মুখে।

সিএনএন জানিয়েছে, শি জিনপিং হোয়াইট হাউজে পৌঁছানোর প্রায় এক ঘণ্টা আগে তাদের জানানো হয়, শুধু একজন ফটোসাংবাদিক ও একজন অডিও টেকনিশিয়ানকে প্রবেশের অনুমতি দেওয়া হবে। প্রতিবেদক ও প্রযোজকসহ পুরো দলকে ঢুকতে দেওয়া হবে না।

এমএস নাউয়ের হোয়াইট হাউজ প্রতিবেদক লরা ব্যারন-লোপেজও প্রবেশের অনুমতি পাননি। হোয়াইট হাউজের কর্মীরা তাকে যোগাযোগের জন্য পরামর্শ দেন হাউজের পরিচালকের সঙ্গে।

ট্রাম্পের নিষেধাজ্ঞার পর সিএনএন, এমএস নাউ ও পলিটিকো মার্কিন প্রশাসনের বিরুদ্ধে মামলা করে। তাদের অভিযোগ, হোয়াইট হাউজে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে প্রশাসন সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সাংবিধানিক অধিকার লঙ্ঘন করেছে।

বিষয়টি নিয়ে তিন সংবাদমাধ্যম জরুরি শুনানির আবেদন করে। শুনানিতে হোয়াইট হাউজের অপারেশনস পরিচালক জানান, স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিটের মধ্যে সাংবাদিকদের প্রেস পাস ও জব্দ করা ব্যাজ ফিরিয়ে দেওয়া হয়েছে।

পরে তিন সংবাদমাধ্যমই জানায়, তাদের সাংবাদিকদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। তবে সকালের আদেশ সন্ধ্যায় আটকে যাওয়া নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন।

সিএনএন, এমএস নাউ ও পলিটিকোর ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদে ফক্স নিউজ, এনবিসি, সিবিএস ও এবিসিসহ কয়েকটি বড় নেটওয়ার্কও হোয়াইট হাউজের নিয়মিত কভারেজ থেকে সরে দাঁড়িয়েছিল। পরে অবশ্য তাদের কভারেজ পুনরায় শুরু করেছে কিনা, সেটা আর জানানো হয়নি।

সূত্র : বিবিসি

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রহোয়াইট হাউজসিএনএন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর ঢাকার সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর ঢাকার সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    সিএনএনসহ তিন সংবাদমাধ্যমকে হোয়াইট হাউজে প্রবেশাধিকার ফিরিয়ে দেওয়ার নির্দেশ

    ২৪ সেপ্টেম্বর ২০২৬

    আরও পড়ুন

    ‘তুমি এখানে কেন’ বলেই জাতিসংঘে সিএনএনের সাংবাদিককে ট্রাম্পের ধমক

    ২৩ সেপ্টেম্বর ২০২৬


    আরও পড়ুন

    হোয়াইট হাউজে সিএনএন, এমএস নাও ও পলিটিকো নিষিদ্ধ করলেন ট্রাম্প

    ১৯ সেপ্টেম্বর ২০২৬