Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমকে হোয়াইট হাউজে প্রবেশাধিকার ফিরিয়ে দেওয়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৩৬
সিএনএনসহ তিন সংবাদমাধ্যমকে হোয়াইট হাউজে প্রবেশাধিকার ফিরিয়ে দেওয়ার নির্দেশ

ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে সিএনএন, এমএস নাউ ও পলিটিকোর সাংবাদিকদের হোয়াইট হাউজে প্রবেশাধিকার সাময়িকভাবে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন ফেডারেল বিচারক টিমোথি কেলি।

বৃহস্পতিবার দেওয়া আদেশে তিনি বলেছেন, সাংবাদিকদের প্রেস ব্যাজ বাতিলের আগে তাদের যথাযথ আইনি প্রক্রিয়ার সুযোগ দেওয়া হয়নি।

কেলির জারি করা অস্থায়ী নিষেধাজ্ঞাটি ১৪ দিন কার্যকর থাকবে। এ সময়ে তিন সংবাদমাধ্যমের কর্মীদের হোয়াইট হাউজের প্রবেশপত্র পুনর্বহাল করতে হবে। আদেশটি তাৎক্ষণিকভাবে আপিল করা যাবে না বলেও জানিয়েছেন বিচারক।

ট্রাম্প প্রশাসন নিষেধাজ্ঞার পক্ষে জাতীয় নিরাপত্তার যুক্তি দিয়েছে। তবে কেলি বলেছেন, এই দাবির পক্ষে সরকারের যুক্তি খুবই দুর্বল। তিনি উল্লেখ করেছেন, নিষেধাজ্ঞা ঘোষণার সময় ট্রাম্প সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনকে ‘ভুয়া’ ও নেতিবাচক বলেছিলেন। জাতীয় নিরাপত্তার বিষয়টি পরে নিষেধাজ্ঞার কারণ হিসেবে সামনে আনা হয়েছে বলেও আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

‘তুমি এখানে কেন’ বলেই জাতিসংঘে সিএনএনের সাংবাদিককে ট্রাম্পের ধমক

২৩ সেপ্টেম্বর ২০২৬

বিচারক আরও বলেছেন, সাংবাদিকদের প্রবেশপত্র বাতিলের আগে তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগ দেওয়া হয়নি। পরে তাদের কাছে কারণ জানানো হয়েছিল।

গত শুক্রবার ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে সিএনএন, এমএস নাউ ও পলিটিকোকে হোয়াইট হাউজ থেকে নিষিদ্ধ করার ঘোষণা দেন। এর পর তিন সংবাদমাধ্যম প্রশাসনের বিরুদ্ধে মামলা করে। তারা অভিযোগ করে, নিষেধাজ্ঞাটি যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনী ও যথাযথ আইনি প্রক্রিয়ার অধিকার লঙ্ঘন করেছে।

গতকাল বুধবার শুনানিতে সরকারের আইনজীবী বলেছেন, ওই সংবাদমাধ্যমগুলোর কিছু প্রতিবেদন জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেছে। তবে সংবাদমাধ্যমগুলোর আইনজীবী এ যুক্তি প্রত্যাখ্যান করে বলেন, নিষেধাজ্ঞার আগে জাতীয় নিরাপত্তার কথা বলা হয়নি।

কেলি বলেছেন, তিন সংবাদমাধ্যম প্রবেশাধিকার হারিয়ে অপূরণীয় ক্ষতির মুখে পড়তে পারে। একই সঙ্গে স্বাধীন সংবাদমাধ্যম থেকে সরকারি কর্মকাণ্ড সম্পর্কে তথ্য পাওয়ার বিষয়ে জনগণের স্বার্থও রয়েছে।

সূত্র : সিএনএন 







সিএনএনপলিটিকোএমএস নাওহোয়াইট হাউজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: