যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান মেটা, অ্যানথ্রোপিক, ওপেনএআই ও গুগলকে হোয়াইট হাউজে জরুরি বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। উন্নত মার্কিন এআই মডেলগুলোর হ্যাকিং ক্ষমতা পরিমাপে নতুন স্বেচ্ছাসেবী সাইবার নিরাপত্তা পরীক্ষার বিস্তারিত জানাতে এই উদ্যোগ নিয়েছে প্রশাসন।
সম্প্রতি অ্যানথ্রোপিক ও ওপেনএআইয়ের এআই টুলগুলো অন্যান্য কোম্পানির সিস্টেমের সুরক্ষা ভেদ করার ঘটনা প্রকাশ করায় মার্কিন আইনপ্রণেতাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে ওপেনএআইয়ের একটি এআই এজেন্ট কনটেইনমেন্ট...