Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

হোয়াইট হাউজে ট্রাম্প-শি’র নৈশভোজে ‘চাঁদের হাট’, ছিলেন যারা

রয়টার্স
agamir somoy
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩০
হোয়াইট হাউজে ট্রাম্প-শি’র নৈশভোজে ‘চাঁদের হাট’, ছিলেন যারা

ছবি: রয়টার্স

ওয়াশিংটনে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ রাষ্ট্রীয় নৈশভোজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের সবচেয়ে প্রভাবশালী কয়েকজন নেতাকে প্রধান টেবিলে বসিয়ে আপ্যায়ন করেন। সেখানে তিলের আবরণে রান্না করা সি বাস ও রোস্ট করা বেগুন পরিবেশন করা হয়।

হোয়াইট হাউসের প্রেস অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, নৈশভোজে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তার স্ত্রী উষা ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও তার স্ত্রী জিনেট রুবিও, হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুসি ওয়াইলস, চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড পারডিউ ও তার স্ত্রী বনি পারডিউ, অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ও তার স্ত্রী জন ফ্রিম্যান, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার ও তার স্ত্রী মার্লো গ্রিয়ার।

এ ছাড়া উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস ও তার স্ত্রী জেন সুলিভান রবার্টস, সুপ্রিম কোর্টের বিচারপতি অ্যামি কোনি ব্যারেট ও তার স্বামী জেসি ব্যারেট, বিচারপতি ব্রেট কাভানাফ ও তার স্ত্রী অ্যাশলি এস্টেস কাভানাফ, প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন ও তার স্ত্রী কেলি জনসন, প্রতিনিধি পরিষদের সদস্য রিচার্ড ম্যাককরমিক, ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান কেভিন ওয়ার্শ ও তার স্ত্রী জেন লডার, বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক ও তার স্ত্রী অ্যালিসন লুটনিক, সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফ ও তার স্ত্রী মিশেল র‍্যাটক্লিফ, মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ, হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার ও তার স্ত্রী কেটি মিলার, ডেপুটি চিফ অব স্টাফ ড্যান স্ক্যাভিনো ও তার স্ত্রী এরিন স্ক্যাভিনো এবং অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ ও তার স্ত্রী ক্রিস্টিন ব্ল্যাঞ্চ।
নৈশভোজের টেবিলে কে কোথায় বসেছিলেননৈশভোজে মার্কিন মন্ত্রী পরিষদের একাধিক সদস্যও ছিলেন। জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট, স্বাস্থ্য ও মানবসেবামন্ত্রী রবার্ট এফ. কেনেডি জুনিয়র ও তার স্ত্রী চেরিল হাইনস, শিক্ষামন্ত্রী লিন্ডা ম্যাকমাহন, স্বরাষ্ট্রমন্ত্রী ডগ বার্গাম ও তার স্ত্রী ক্যাথরিন বার্গাম, পরিবহনমন্ত্রী শন ডাফি ও তার স্ত্রী র‍্যাচেল ক্যাম্পোস-ডাফি, হোয়াইট হাউসের বাজেট পরিচালক রাসেল ভট, পরিবেশ সুরক্ষা সংস্থার প্রশাসক লি জেলডিন, ভারপ্রাপ্ত শ্রমমন্ত্রী কিথ সোন্ডারলিং, ক্ষুদ্র ব্যবসা প্রশাসনের প্রশাসক কেলি লফলার ও তার স্বামী জেফরি স্প্রেচার, প্রতিনিধি পরিষদের সদস্য জেসন স্মিথ, সিনেটর স্টিভেন ডেইন্স, জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন এবং ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক জে ক্লেটন।

অন্যদিকে, চীনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পলিটব্যুরোর স্ট্যান্ডিং কমিটির সদস্য ছাই ছি, পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, ভাইস প্রিমিয়ার হে লিফেং, জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের চেয়ারম্যান ঝেং শানজিয়ে, বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও, উপপররাষ্ট্রমন্ত্রী মা ঝাওশু, যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত শিয়ে ফেং ও তার স্ত্রী ওয়াং ডান, কেন্দ্রীয় নীতি গবেষণা কার্যালয়ের পরিচালক তাং ফাংইউ, অর্থমন্ত্রী লান ফোআন, সেন্ট্রাল সিকিউরিটি ব্যুরোর পরিচালক ঝৌ হংছু, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সচিব লিউ লুহুয়া, সহকারী পররাষ্ট্রমন্ত্রী হং লেই, সহকারী পররাষ্ট্রমন্ত্রী ছাই ওয়েই, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং, প্রেসিডেন্টের স্ত্রী ফেং লিয়ুয়ানের সচিব ঝাং ছুয়ান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা ও ওশেনিয়া বিষয়ক বিভাগের উপমহাপরিচালক ঝাং ইয়ংছাও।

ট্রাম্প পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ইভাঙ্কা ট্রাম্প, এরিক ট্রাম্প, লারা ট্রাম্প, টিফানি ট্রাম্প, মাইকেল বুলোস, ভিক্টর কানভাস এবং আরাবেলা কুশনার।নৈশভোজে প্রযুক্তি, ব্যবসা, অর্থনীতি ও বিভিন্ন শিল্প খাতের শীর্ষ ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন এনভিডিয়ার জেনসেন হুয়াং ও তার স্ত্রী লরি হুয়াং, মেটার মার্ক জাকারবার্গ, অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেসের লিসা সু ও তার স্বামী ড্যানিয়েল লিন, অ্যাপলের টিম কুক, গোল্ডম্যান স্যাকসের জন এফ. ডব্লিউ. রজার্স, নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের লিন মার্টিন, নিউইয়র্ক ইউনিভার্সিটির লিন্ডা মিলস, জুমের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক ইউয়ান, বোয়িংয়ের কেলি অর্টবার্গ, ব্ল্যাকরকের ল্যারি ফিঙ্ক, ব্ল্যাকস্টোনের স্টিফেন শোয়ার্জম্যান, ওপেনএআইয়ের স্যাম অল্টম্যান, ওপেনএআইয়ের গ্রেগ ব্রকম্যান ও তার স্ত্রী আনা ব্রকম্যান, লাস ভেগাস স্যান্ডসের মিরিয়াম অ্যাডেলসন, গুগলের সের্গেই ব্রিন ও তাঁর সঙ্গী জেরেলিন গিলবার্ট-সোতো, মাইক্রোসফটের সত্য নাদেলা, লকহিড মার্টিনের জিম টেইকলেট, গুগলের সুন্দর পিচাই, জিই অ্যারোস্পেসের ল্যারি কাল্প, মাইক্রনের সঞ্জয় মেহরোত্রা ও তর স্ত্রী সঙ্গীতা মেহরোত্রা।মে মাসে বেইজিং সফর করেছিলেন ট্রাম্প। সে সময় নৈশভোজে এভাবেই বসেছিলেন অতিথিরাআরও ছিলে কোয়ালকমের ক্রিশ্চিয়ানো আমন, অ্যামাজনের জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোস, সাসকেহানা ইন্টারন্যাশনাল গ্রুপের জেফ ইয়াস, জেপিমরগ্যান চেজের জেমি ডিমন, ডেল টেকনোলজিসের মাইকেল ডেল ও তাঁর স্ত্রী সুসান ডেল, জেনারেল মোটরসের মেরি বারা ও তাঁর স্বামী অ্যান্থনি বারা, গোল্ডম্যান স্যাকসের ডেভিড সলোমন, সিটিগ্রুপের জেন ফ্রেজার, স্পেসএক্সের ইলন মাস্ক, এক্সনমোবিলের ড্যারেন উডস ও তাঁর স্ত্রী ক্যাথরিন উডস, ফক্স নিউজের ব্রেট বেয়ার ও তার স্ত্রী অ্যামি বেয়ার, ফক্স নিউজের লরা ইনগ্রাহাম, ফক্স নিউজের জেসি ওয়াটার্স ও তার স্ত্রী এমা ওয়াটার্স, প্যারামাউন্ট স্কাইড্যান্সের ডেভিড এলিসন ও তাঁর স্ত্রী সান্দ্রা লিন এলিসন, অল্টিমিটারের ব্র্যাড গার্টনার ও তাঁর সঙ্গী কেটি সিম্পসন, ফাইজারের আলবার্ট বোরলা, প্রেসিডেন্টের কাউন্সিল অব অ্যাডভাইজার্স অন সায়েন্স অ্যান্ড টেকনোলজি ও ক্র্যাফট ভেঞ্চার্সের ডেভিড স্যাকস, এলভিএমএইচের বার্নার্ড আর্নল্ট ও তার ছেলে আলেক্সান্দ্র আর্নল্ট, ভিসার রায়ান ম্যাকইনার্নি, মাস্টারকার্ডের মাইকেল মিবাখ এবং দ্য ও’আরোর্ক গ্রুপের মেরেডিথ ও’রোর্ক।

এদিকে, ২০২৬ সালের ২৪ সেপ্টেম্বরের এই নৈশভোজের প্রধান টেবিলটি গত মে মাসে বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আয়োজিত নৈশভোজের টেবিলের তুলনায় ছিল একেবারেই ভিন্ন। ওয়াশিংটনের প্রধান টেবিলে ছিলেন মাত্র ১০ জন। তাঁদের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের প্রধান নির্বাহীরা এবং তাদের কয়েকজন অংশীদার।

এর মাত্র চার মাস আগে বেইজিংয়ে আয়োজিত নৈশভোজে বেশি সংখ্যক কর্মকর্তা ছিলেন এবং সেখানে মার্কিন ও চীনা প্রতিনিধিদের সংখ্যা তুলনামূলকভাবে সমান ছিল।

মে মাসে বেইজিংয়ের প্রধান টেবিলে বসা সবাই ওয়াশিংটনের নৈশভোজে উপস্থিত ছিলেন। তবে তাদের এবার ভিন্ন ভিন্ন টেবিলে বসানো হয়।

বৃহস্পতিবারের বসার পরিকল্পনা দ্বিপক্ষীয় সম্পর্কে প্রযুক্তি খাতের গুরুত্ব এবং ওয়াশিংটন ও বেইজিং যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের জন্য কোন করপোরেট নেতাদের গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করতে পারে, তা তুলে ধরেছে।

নৈশভোজডোনাল্ড ট্রাম্পহোয়াইট হাউজশি জিনপিং
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা