Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

ট্রাম্পের সঙ্গে অনেক বিষয়ে বোঝাপড়া হয়েছে : শি জিনপিং

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩
ট্রাম্পের সঙ্গে অনেক বিষয়ে বোঝাপড়া হয়েছে : শি জিনপিং

ওয়াশিংটনের হোয়াইট হাউজের ওভাল অফিসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল প্রতীক্ষিত দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউজে পৌঁছালে প্রেসিডেন্ট শি জিনপিং ও তার স্ত্রী পেং লিউয়ানকে স্বাগত জানান ট্রাম্প দম্পতি।

বৈঠক শেষে আয়োজিত নৈশভোজে প্রেসিডেন্ট শি জিনপিং জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার গভীর আলোচনা হয়েছে। অনেক বিষয়ে তাদের বোঝাপড়া হয়েছে। এসব বিষয়ে তারা ঐকমত্যে পৌঁছেছেন।

তার ভাষ্য, এই বোঝাপড়া চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে নতুন কৌশলগত দিকনির্দেশনা দেবে।

তবে কী কী বিষয়ে ট্রাম্পের সঙ্গে বোঝাপড়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি শি।

ওয়াশিংটনের হোয়াইট হাউজে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে ভাষণ দেওয়ার আগে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পাশে দাঁড়িয়ে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্সদায়িত্বশীল পরাশক্তি হিসেবে দুই দেশকে কাজ করার আহ্বান জানিয়ে শি একটি সুস্থ প্রতিযোগিতামূলক সম্পর্কের ওপর জোর দেন। তিনি বলেছেন, ‘চীন ও যুক্তরাষ্ট্রকে দায়িত্বশীল বড় শক্তি হিসেবে কাজ করতে হবে।’

নৈশভোজের আয়োজনে বিশ্বের নামীদামি প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের এক ছাদের নিচে দেখা যায়। অতিথিদের মধ্যে ছিলেন অ্যাপলের টিম কুক, অ্যামাজনের জেফ বেজোস, গুগলের সুন্দর পিচাই, ওপেনএআইয়ের স্যাম অল্টম্যান, টেসলার ইলন মাস্ক এবং এনভিডিয়ার জেনসেন হুয়াংয়ের মতো হেভিওয়েট ব্যক্তিত্বরা।

নৈশভোজের বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দুই দেশের সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থা ভিন্ন হলেও উভয় দেশের জনগণের সম্পর্ক অত্যন্ত দৃঢ়।

‘আমাদের ব্যক্তিগত সম্পর্ক আগের যেকোনো সময়ের চেয়ে এখন বেশি চমৎকার’, বক্তব্যে নিজেদের ব্যক্তিগত বন্ধুত্বের কথা উল্লেখ করেন ট্রাম্প।

হোয়াইট হাউজে রাষ্ট্রীয় নৈশভোজে কথা বলছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : রয়টার্সএর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বৈঠকে তাদের নীতিগত আলোচনা বিষয়ক প্রশ্নগুলো এড়িয়ে যান। তবে শি জিনপিং সম্পর্কে তিনি বলেন, ‘তিনি ভালো মানের গ্রানাইট পছন্দ করেন। দারুণ এক বৈঠক হয়েছে।’

ট্রাম্প-শি বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা, বাণিজ্য, তাইওয়ান ইস্যু ও ইরান যুদ্ধের মতো সংবেদনশীল বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।

এটি এক দশকেরও বেশি সময় পর শির প্রথম ওয়াশিংটন সফর। আর চলতি বছরে বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে এটি দ্বিতীয় বৈঠক।

দুই নেতার এই বৈঠকে অন্যতম বিষয় ছিল তাইওয়ান ইস্যু। চীনের সরকারি সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, শি জিনপিং যুক্তরাষ্ট্রকে তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা করার আহ্বান জানিয়েছেন।

বাণিজ্যও ছিল দুই নেতার আলোচনার গুরুত্বপূর্ণ অংশ। ট্রাম্প বলেছেন, মে মাসে তার চীন সফরের পর দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে অগ্রগতি হয়েছে। শি দুই দেশের অর্থনৈতিক স্বার্থ পরস্পরের সঙ্গে গভীরভাবে জড়িত বলে উল্লেখ করেছেন। তার ভাষ্য, দুই দেশের প্রতিযোগিতা সুস্থ হওয়া উচিত।

হোয়াইট হাউসের বারান্দা থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং তার স্ত্রী পেং লিউইউয়ান একটি সামরিক প্রদর্শনী দেখছেন। ছবি: রয়টার্সকৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েও কথা হয়েছে দুই নেতার। শি বলেছেন, এআইয়ের উন্নয়ন যেন সবসময় মানুষের নিয়ন্ত্রণে থাকে। তা উভয় দেশকে নিশ্চিত করতে হবে।

নৈশভোজের অনুষ্ঠানের ফাঁকে ট্রাম্প তার নিজস্ব ঢঙে অতিথিদের হোয়াইট হাউজের নির্মাণাধীন নতুন বলরুম ঘুরে দেখান। এর কিছুক্ষণ আগেই তিনি চীনা প্রেসিডেন্টকে হোয়াইট হাউজের নবনির্মিত হেলিপ্যাড ঘুরিয়ে দেখিয়েছিলেন।

এদিকে, হোয়াইট হাউজের ভেতরে যখন রাজকীয় সুর আর জাঁকজমকপূর্ণ নৈশভোজের আয়োজন চলছে, বাইরে তখন ছিল ভিন্ন চিত্র। হোয়াইট হাউজের ফটকের সামনে একদল প্রতিবাদকারী জড়ো হয়ে বিক্ষোভ করেন। ট্রাম্প ও শি যখন কার্পেটে দাঁড়িয়ে ছবি তুলছিলেন, তখন বাইরে থেকে ‘হংকং থেকে চীন বের হও’ লেখা স্লোগান শোনা গেছে।

সূত্র : রয়টার্স

যুক্তরাষ্ট্রচীনহোয়াইট হাউজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    ৩৮ দিনের সাইকেল যাত্রায় এভারেস্ট বেস ক্যাম্পে বীর কুমার তঞ্চঙ্গ্যা

    ৩৮ দিনের সাইকেল যাত্রায় এভারেস্ট বেস ক্যাম্পে বীর কুমার তঞ্চঙ্গ্যা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    রাজপথে বিএনপি, লক্ষ্য তিনটি

    রাজপথে বিএনপি, লক্ষ্য তিনটি