Agamir Somoy E-Paper
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কেঁচো সারে বগুড়ার লিমার বাজিমাত
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

ট্রাম্পের বিমানে উঠতে পারলেন না সিএনএনের সাংবাদিক

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১৩
ট্রাম্পের বিমানে উঠতে পারলেন না সিএনএনের সাংবাদিক

স্বস্ত্রীক এয়ার ফোর্স ওয়ানে ওঠছেন ট্রাম্প। ফাইল ছবি / রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেনেসি সফরে এয়ারফোর্স ওয়ানে সিএনএনের সাংবাদিকদের উঠতে দেয়নি হোয়াইট হাউস। স্থানীয় সময় শনিবারের সফরে সিএনএনের টেলিভিশন প্রেস পুলের দায়িত্ব পালনের কথা ছিল।

তবে শুক্রবার রাতে হোয়াইট হাউসের প্রকাশ করা প্রেসিডেন্টের কর্মসূচিতে জানানো হয়, সিএনএন এই সফরে থাকবে না। তাদের জায়গায় অন্য কোনো সংবাদমাধ্যমকেও দায়িত্ব দেওয়া হয়নি।

হোয়াইট হাউসের এই সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসন ও সিএনএনের চলমান বিরোধকে আরও বাড়াল। গত সপ্তাহে ট্রাম্প সিএনএন, এমএস নাউ ও পলিটিকোকে হোয়াইট হাউস থেকে নিষিদ্ধ করার ঘোষণা দেন। এর ফলে সিএনএন প্রেসিডেন্টের সঙ্গে এয়ারফোর্স ওয়ানে ভ্রমণ এবং টেলিভিশন পুলের দায়িত্ব পালন থেকেও বাদ পড়ে।

পরে ফেডারেল বিচারক টিমোথি কেলি তিন সংবাদমাধ্যমের সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহালের নির্দেশ দেন। আদালতের আদেশের পর শুক্রবার হোয়াইট হাউসের নিয়মিত সংবাদ কাভারেজে সিএনএন ফিরলেও টেলিভিশন পুলে তাদের অবস্থান নিয়ে অনিশ্চয়তা ছিল।

আরও পড়ুন

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমকে হোয়াইট হাউজে প্রবেশাধিকার ফিরিয়ে দেওয়ার নির্দেশ

২৪ সেপ্টেম্বর ২০২৬

সিএনএনকে বাদ দেওয়ার পর অন্য চার বড় টেলিভিশন নেটওয়ার্ক—ফক্স, এনবিসি, এবিসি ও সিবিএস—আগে পুলের দায়িত্ব নিতে অস্বীকৃতি জানিয়েছিল। পাঁচটি নেটওয়ার্ক পালা করে এই দায়িত্ব পালন করে এবং প্রেসিডেন্টের অনুষ্ঠান ও সফরের ভিডিও ফুটেজ একে অন্যের সঙ্গে ভাগ করে নেয়।


টেলিভিশন পুলের মাধ্যমে প্রেসিডেন্টের ভাষণ, বৈঠক ও সফরের ছবি ও ভিডিও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যমে পৌঁছে যায়। জায়গার সীমাবদ্ধতার কারণে প্রেসিডেন্টের সঙ্গে সব সংবাদমাধ্যমের সাংবাদিক যেতে না পারায় এই ব্যবস্থা চালু রয়েছে।


হোয়াইট হাউসের সিদ্ধান্তের ফলে শনিবার টেনেসি সফরে প্রেসিডেন্টের সঙ্গে কোনো টেলিভিশন পুল থাকবে না। এর আগে আদালত সিএনএন, এমএস নাউ ও পলিটিকোর নিষেধাজ্ঞা নিয়ে পরবর্তী সময়ে আইনি পদক্ষেপের সুযোগও রেখেছেন। সংবাদমাধ্যমগুলোকে সোমবারের মধ্যে দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞা ঠেকাতে প্রাথমিক নিষেধাজ্ঞার আবেদন করতে বলা হয়েছে।


হোয়াইট হাউসের সংবাদপুলের এই বিরোধ এখন ট্রাম্প প্রশাসন ও সংবাদমাধ্যমগুলোর মধ্যে চলমান আইনি লড়াইয়ের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।


ট্রাম্পসিএনএনহোয়াইট হাউজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে