Agamir Somoy E-Paper
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রুবেলের উদ্যোগে ১৩০০ মানুষের কর্মসংস্থান
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

ক্ষেপণাস্ত্রের পাল্লা আরও বাড়াবে ইরান

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ২১:৫১
ক্ষেপণাস্ত্রের পাল্লা আরও বাড়াবে ইরান

ছবি: রয়টার্স

দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সক্ষমতা বাড়াবে ইরান। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া বলেছেন, বর্তমানে মার্কিন বাহিনী ইরানের উপকূল থেকে সর্বোচ্চ ১ হাজার কিলোমিটার দূরে অবস্থান করছে।

ফার্স নিউজ এজেন্সিকে তিনি বললেন, ‘এই যুদ্ধের সময় আমরা বুঝতে পেরেছি, আমাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা অবশ্যই বাড়াতে হবে। আমরা এখন সেই দিকেই এগোচ্ছি।’

পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রবিবার বিদেশি রাষ্ট্রদূত ও কূটনীতিকদের বলেছেন, তেহরান আশা করছে ওয়াশিংটন কূটনীতির পথ বেছে নেবে। তবে তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র আবার সামরিক পদক্ষেপ নিলে ইরান তার জবাব দিতে প্রস্তুত।

ইরান মধ্যপ্রাচ্যের বৃহত্তম ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিচালনা করে, যার অধীনে ৩০০ কিলোমিটার থেকে প্রায় ২ হাজার৫০০ কিলোমিটার পাল্লার কার্যকর স্বল্প ও মাঝারি পাল্লার ব্যবস্থা রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র বৃহস্পতিবার রয়টার্সকে জানিয়েছে, যুক্তরাষ্ট্র আবার বড় পরিসরে সামরিক হামলা শুরু করলে ইরান আরও ব্যাপক ও শক্তিশালী জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

আরও পড়ুন

ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসে দুই সপ্তাহের হামলার ছক যুক্তরাষ্ট্রের

৩১ জুলাই ২০২৬


এদিকে, আরাঘচি বলেছেন, ‘তারা যদি আবার সামরিক সমাধানের দিকে এগোয়, তাহলে আমরা আগের চেয়ে বেশি প্রস্তুত রয়েছি এবং নিজেদের রক্ষায় প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ নেব।’

নিউইয়র্কে জাতিসংঘের বৈঠকে ইরান যে প্রস্তাব দিয়েছে, সেটি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি তুলে ধরেছিলেন। মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওই প্রস্তাবের বিষয়ে যুক্তরাষ্ট্রের জবাব তেহরান পেয়েছে এবং বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বললেন, ‘এই মতামতগুলো বর্তমানে ইরানে পর্যালোচনা করা হচ্ছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের চূড়ান্ত জবাব প্রস্তুত হলে যথাযথ চ্যানেলের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

গত মাসের শেষ দিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইরানের পরিকল্পনা তিনি প্রত্যাখ্যান করেছেন। ইরান জানিয়েছে, মধ্যস্থতাকারী দেশগুলোর মাধ্যমে আলোচনা এখনো চলছে।

সূত্র: আলজাজিরা

ইরানক্ষেপণাস্ত্রইরান যুদ্ধ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ইয়েতির হাত!

    ইয়েতির হাত!

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    মোবাইলে ডেকে নিয়ে কলেজছাত্রকে কুপিয়ে জখমের অভিযোগ

    মোবাইলে ডেকে নিয়ে কলেজছাত্রকে কুপিয়ে জখমের অভিযোগ

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’