মধ্যপ্রাচ্যের আকাশে যখন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে প্রতিদিন নতুন করে উদ্বেগ বাড়ছিল, তখন পর্দার আড়ালে চলছিল আরেকটি গুরুত্বপূর্ণ লড়াই— কূটনীতির লড়াই। কয়েক সপ্তাহের সংঘাত, পাল্টাপাল্টি হামলা এবং নিরাপত্তা সংকটের পর এবার সামনে এসেছে এমন এক সম্ভাব্য সমঝোতার খবর, যা উপসাগরীয় অঞ্চলের রাজনৈতিক সমীকরণ...