Agamir Somoy E-Paper
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
হোটেলশ্রমিক সোহেলের মজুরিতে রাস্তা সংস্কার
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

হুতি ঠেকাতে এক জোট নিরাপত্তা পরিষদ

  • ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরির সরঞ্জাম সরবরাহ বন্ধে উদ্যোগ নিষেধাজ্ঞা বাড়ল ২০২৭ পর্যন্ত
  • ইয়েমেনে মানবিক সহায়তা প্রয়োজন দুই কোটির বেশি মানুষের
আগামীর সময় প্রতিবেদন
agamir somoy
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০১:১৩
শেয়ার করুন:
হুতি ঠেকাতে এক জোট নিরাপত্তা পরিষদ

ভিটেমাটি ছেড়ে খোলা আকাশের নিচে ইয়েমেনের একদল বাস্তুচ্যুত মানুষ। মুকাল্লার অস্থায়ী শিবিরের এই ছোট্ট তাঁবুই এখন একমাত্র ঠিকানা। আর এখানেই অনিশ্চিত ভবিষ্যতের প্রহর গুনছেন যুদ্ধপীড়িত ভাগ্যহত ইয়েমেনিরা -রয়টার্স

একটি ক্ষেপণাস্ত্র তৈরির জন্য শুধু অস্ত্রের কারখানা লাগে না। লাগে ছোট ছোট যন্ত্রাংশ, রাসায়নিক উপাদান আর গোপন সরবরাহ পথ। সেই পথ বন্ধ করতেই এবার একমত হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ইয়েমেনের হুতিগোষ্ঠীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরির সামগ্রী হাতে পৌঁছানো ঠেকাতে নতুন পদক্ষেপের প্রস্তুতি নেওয়া হচ্ছে। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে শান্তি ফিরবে কি না, এর উত্তর অবশ্য এখনো অজানা।

গতকাল শুক্রবার আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার নিউ ইয়র্কে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য কোনো আপত্তি ছাড়াই ২৮৩৭ নম্বর প্রস্তাব গ্রহণ করে। এটি আনুষ্ঠানিক ভোটাভুটি নয়, সর্বসম্মত সিদ্ধান্ত। প্রস্তাবে ইয়েমেনে হুতিদের সামরিক অভিযান, সৌদি আরবে হামলা এবং বাণিজ্যিক জাহাজে আঘাতের হুমকির তীব্র নিন্দা জানানো হয়েছে।

নতুন সিদ্ধান্তে তালিকাভুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পদ জব্দ এবং ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ ২০২৭ সালের ১৪ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। নিষেধাজ্ঞা পর্যবেক্ষণকারী বিশেষজ্ঞ দলের দায়িত্ব চলবে ওই বছরের ১৫ ডিসেম্বর পর্যন্ত। সামুদ্রিক নিরাপত্তা বিশেষজ্ঞসহ দলটির সদস্যসংখ্যা ছয় করারও নির্দেশ দেওয়া হয়েছে।

তবে ক্ষেপণাস্ত্র তৈরির সব উপকরণের ওপর এখনই নতুন নিষেধাজ্ঞা কার্যকর হয়নি। বিশেষজ্ঞদের তালিকার ভিত্তিতে আগামী ১১ জানুয়ারির মধ্যে প্রয়োজনীয় বিধিনিষেধ নির্ধারণের পরিকল্পনা রয়েছে। কারণ কিছু যন্ত্রাংশ ও রাসায়নিক পদার্থ সাধারণ শিল্পেও ব্যবহৃত হয়। অথচ সেগুলো দিয়েই তৈরি হতে পারে প্রাণঘাতী অস্ত্র।

জাতিসংঘের পর্যবেক্ষকদের মতে, চোরাচালান এবং বাজারে পাওয়া যন্ত্রাংশ অন্য কাজে ব্যবহার করে হুতিরা স্থানীয়ভাবে আক্রমণকারী ড্রোন বানাচ্ছে। এতে বিদেশি অস্ত্র সরবরাহের ওপর তাদের নির্ভরতা কিছুটা কমেছে। হুতিদের নিয়ন্ত্রণাধীন অর্থনৈতিক খাত থেকে আসা অর্থের উৎসও খতিয়ে দেখতে বলা হয়েছে বিশেষজ্ঞদের।

জাতিসংঘে ব্রিটিশ রাষ্ট্রদূত সারাহ ম্যাকিনটোশ বলেছেন, এই ঐকমত্য বেপরোয়া হামলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সংকল্প প্রকাশ করে। তার ভাষায়, ‘নিষেধাজ্ঞা নিজেই শেষ লক্ষ্য নয়।’ উদ্দেশ্য স্থায়ী শান্তির পরিবেশ তৈরি করা।

কিন্তু প্রস্তাবের ভাষা নিয়ে মতবিরোধ ছিল। হুতিদের ‘সন্ত্রাসী গোষ্ঠী’ বলার প্রস্তাবে আপত্তি জানায় রাশিয়া। চীনও কিছু সরঞ্জামের তালিকা ও পর্যবেক্ষণব্যবস্থা সম্প্রসারণ নিয়ে প্রশ্ন তোলে। ফলে আপসের ভিত্তিতেই চূড়ান্ত পাঠ গৃহীত হয়।

২০১৪ সালে হুতিরা ইয়েমেনের রাজধানী সানা দখল করে। পরের বছর সৌদি নেতৃত্বাধীন জোট হস্তক্ষেপ করে। তখন থেকেই দীর্ঘায়িত সংঘাত দেশটিকে মানবিক বিপর্যয়ে ঠেলে দিয়েছে। সাম্প্রতিক লড়াইয়ে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বন্দর মোখা হুতিদের দখলে যাওয়ার খবর পাওয়া গেছে। সৌদি ভূখণ্ডেও তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার অভিযোগ রয়েছে।

ব্রিটেনের হিসাবে, ইয়েমেনে ২ কোটি ২৩ লাখের বেশি মানুষের মানবিক সহায়তা প্রয়োজন। নতুন সংঘাতে বাস্তুচ্যুত হয়েছেন ৩ লাখ ৩০ হাজারের বেশি মানুষ। জাতিসংঘ ও ত্রাণকর্মীদের আটকে রাখার ঘটনায়ও হুতিদের সমালোচনা করেছে নিরাপত্তা পরিষদ। ইয়েমেনের রাষ্ট্রদূত আবদুল্লাহ আল-সাদি বলেছেন, সিদ্ধান্তের গুরুত্ব নির্ভর করবে বাস্তবায়নের ওপর। কাগজে নিষেধাজ্ঞা বাড়ল। কিন্তু যেসব পথে অস্ত্র পৌঁছায়, সেগুলো সত্যিই বন্ধ হবে তো? আর যুদ্ধের হিসাবের আড়ালে যে লাখো মানুষের জীবন প্রতিদিন ক্ষয়ে যাচ্ছে, তাদের জন্য শান্তির দরজা খুলবে কবে?

ক্ষেপণাস্ত্রড্রোনহুতিনিরাপত্তা পরিষদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    লক্ষ্মীপুরে আ. লীগ নেতাসহ গ্রেপ্তার ৩১

    লক্ষ্মীপুরে আ. লীগ নেতাসহ গ্রেপ্তার ৩১

    গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে প্রাণ গেল বিএনপি নেতার, আহত শতাধিক

    গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে প্রাণ গেল বিএনপি নেতার, আহত শতাধিক