Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিদেশ

ইউক্রেনে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৮

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৮:৪৩
ইউক্রেনে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৮

ছবি: রয়টার্স

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৪ জন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা। 

‘ভয়াবহ হামলার’ নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার তিনি জানালেন, যুদ্ধক্ষেত্র থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরের দানিপ্রো শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত পাঁচজন নিহত ও ২৮ জন আহত হয়েছেন।

আঞ্চলিক গভর্নর ওলেক্সান্ডার হানজা এক টেলিগ্রাম বার্তায় জানালেন, নিহতদের মধ্যে ১৩ বছর বয়সী একটি মেয়েও রয়েছে। ‘মানুষের মস্তিষ্কে গুরুতর আঘাত, স্প্লিন্টারের ক্ষত, হাড় ভাঙা এবং বিস্ফোরণের আঘাত রয়েছে’, যোগ করেন তিনি।

জেলেনস্কি আরও জানালেন, জাপোরিঝিয়ায় ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত এবং শিশুসহ আরও ছয়জন আহত হয়েছেন।

এদিকে সোমবারও যুদ্ধ বন্ধে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে রাশিয়া। ক্রেমলিন জানায়, শান্তি চুক্তির বিষয়ে রাশিয়ার অবস্থান ২০২৪ সাল থেকে অপরিবর্তিত রয়েছে। সে সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছিলেন, মস্কোর দাবি করা চারটি অঞ্চল ছেড়ে দিতে হবে ইউক্রেনকে। সেই সঙ্গে ন্যাটোতে যোগদানের পরিকল্পনা থেকে সরে আসতে হবে কিয়েভকে।

রাশিয়াইউক্রেনহামলাক্ষেপণাস্ত্র
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise