Agamir Somoy E-Paper
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক নিরাপদ রাখতে একরামুলের চেষ্টা
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

ইরানকে টেক্কা দিতে ক্ষেপণাস্ত্রে নজর সৌদির

  • উপগ্রহচিত্রে সৌদির ক্ষেপণাস্ত্র কারখানা সম্প্রসারণের ইঙ্গিত
  • চীনের প্রযুক্তিতে শক্তিশালী অস্ত্র তৈরির সম্ভাবনা
  • ইরান ও হুতিদের মোকাবিলায় সামরিক প্রস্তুতি
  • মধ্যপ্রাচ্যে নতুন অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ২২:৪৯
শেয়ার করুন:
ইরানকে টেক্কা দিতে ক্ষেপণাস্ত্রে নজর সৌদির

প্রতীকী ছবি

যুদ্ধের ময়দানে ক্ষেপণাস্ত্রের গর্জন শোনা যায়। কিন্তু তার আগে চলে নীরব প্রস্তুতি। মরুভূমির বুকে গড়ে ওঠে কারখানা। তৈরি হয় নতুন অস্ত্রের ভিত। সৌদি আরবের রাজধানী রিয়াদের কাছে তেমনই এক স্থাপনার সম্প্রসারণ ধরা পড়েছে উপগ্রহচিত্রে। প্রশ্ন উঠেছে, ইরানকে মোকাবিলায় শক্তিশালী ক্ষেপণাস্ত্র তৈরির পথে হাঁটছে কি রিয়াদ?

বৃহস্পতিবার (১২ নভেম্বর) মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াদের প্রায় ২০০ কিলোমিটার পশ্চিমে আল-দুয়াদিমি ক্ষেপণাস্ত্র স্থাপনায় নতুন দুটি ভবন নির্মাণ করা হচ্ছে। মার্কিন গবেষকদের বিশ্লেষণ বলেছে, সেখানে দীর্ঘপাল্লার ও ভারী বিস্ফোরক বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরির প্রস্তুতি থাকতে পারে। তবে নতুন অস্ত্র উৎপাদন শুরু হওয়ার প্রমাণ মেলেনি।

মার্কিন গবেষণাপ্রতিষ্ঠান ফরেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের স্যাম লেয়ার ও মাইকেল ডয়েচম্যান ২০২৫ সালের এপ্রিল থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত তোলা উপগ্রহচিত্র পরীক্ষা করেছেন। তাঁদের মতে, একটি নতুন ভবনে কঠিন জ্বালানির ক্ষেপণাস্ত্রের ইঞ্জিন তৈরির ব্যবস্থা থাকতে পারে। সেটি পুরোনো স্থাপনার অন্তত দ্বিগুণ বড়। অন্য ভবনটি উপকরণ বা তৈরি যন্ত্রাংশ সংরক্ষণের কাজে লাগতে পারে।

শুধু উপগ্রহচিত্র দেখে ক্ষেপণাস্ত্রের ধরন বা উৎপাদনক্ষমতা নিশ্চিত করা কঠিন। তাই এই স্থাপনার প্রকৃত ব্যবহার নিয়ে এখনো কিছু প্রশ্ন রয়ে গেছে।

কঠিন জ্বালানির ক্ষেপণাস্ত্র দীর্ঘদিন প্রস্তুত রাখা যায়। প্রয়োজনে দ্রুত উৎক্ষেপণও সম্ভব। গবেষকদের ধারণা, সৌদি আরব চীনা প্রযুক্তির ভিত্তিতে আরও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরিতে আগ্রহী।

এই সম্পর্ক নতুন নয়। ১৯৮৭ সালে চীনের কাছ থেকে সৌদি আরব প্রায় ৪০টি ডিএফ-৩ ক্ষেপণাস্ত্র কিনেছিল বলে মার্কিন গোয়েন্দা নথিতে উল্লেখ রয়েছে। ২০১৪ সালে সামরিক কুচকাওয়াজে সেগুলো প্রথম প্রকাশ্যে দেখানো হয়। ২০২১ সালে চীনা সহায়তায় স্থানীয়ভাবে ক্ষেপণাস্ত্র উৎপাদনের খবরও সামনে আসে। সম্প্রতি ইয়েমেনে পাওয়া ধ্বংসাবশেষকে সৌদি ব্যবহৃত ডিএফ-১৫এ ক্ষেপণাস্ত্রের অংশ বলে শনাক্ত করেছেন গবেষকেরা। তবে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়।

বিশ্লেষক আমেনেহ মেহভার বলেছেন, নিজস্ব উৎপাদন বাড়লে বিদেশি সরবরাহের ওপর নির্ভরতা কমবে। বিশ্লেষক সিম ট্যাকের ভাষায়, ‘সৌদি আরব ক্ষেপণাস্ত্র তৈরিতে স্বনির্ভর হতে চায়।’ তাঁদের মতে, ইরান ও হুতিদের সক্ষমতার সঙ্গে ভারসাম্যই লক্ষ্য।

গত জুলাই থেকে ইয়েমেনের হুতিদের সঙ্গে সৌদি বাহিনীর সংঘাত বেড়েছে। সৌদি শহর ও জ্বালানি স্থাপনায় ক্ষেপণাস্ত্র এবং চালকবিহীন আকাশযান হামলার অভিযোগ রয়েছে। পাল্টা হামলাও চলছে। এই উত্তেজনায় নতুন অস্ত্র প্রকল্পের গুরুত্ব বেড়েছে।

তবে ক্ষেপণাস্ত্র থাকলেই যুদ্ধক্ষেত্রে সাফল্য নিশ্চিত হয় না। সামরিক বিশ্লেষক সেবাস্তিয়েন রবলিন মনে করিয়ে দিয়েছেন, লক্ষ্যবস্তু নির্ভুলভাবে শনাক্ত করা এবং আঘাত হানার সক্ষমতাও জরুরি। পুরোনো সৌদি ক্ষেপণাস্ত্রের নির্ভুলতা কম। নতুন প্রযুক্তি সেই ঘাটতি কমাতে পারে। কিন্তু ভূগর্ভস্থ ঘাঁটি কিংবা চলমান উৎক্ষেপণযান ধ্বংস করতে গোয়েন্দা তথ্য প্রয়োজন। এ ক্ষেত্রেও রিয়াদ অনেকাংশে বিদেশি সহায়তার ওপর নির্ভরশীল।

তবে শক্তিশালী ক্ষেপণাস্ত্র আঞ্চলিক অস্ত্র প্রতিযোগিতা বাড়াতে পারে। সৌদি-মার্কিন বেসামরিক পারমাণবিক সহযোগিতা নিয়েও উদ্বেগ গভীর হওয়ার আশঙ্কা রয়েছে। রিয়াদ পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা অস্বীকার করে আসছে।

মরুভূমির কারখানায় ঠিক কোন অস্ত্র তৈরি হবে, তা অজানা। কিন্তু মধ্যপ্রাচ্যের আকাশে প্রশ্নটি স্পষ্ট হচ্ছে। নিরাপত্তার নামে জমা হওয়া নতুন ক্ষেপণাস্ত্র কি যুদ্ধ ঠেকাবে, নাকি পরবর্তী যুদ্ধের প্রস্তুতিই সম্পূর্ণ করবে?

সৌদি আরবক্ষেপণাস্ত্রইরান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    লক্ষ্মীপুরে আ. লীগ নেতাসহ গ্রেপ্তার ৩১

    লক্ষ্মীপুরে আ. লীগ নেতাসহ গ্রেপ্তার ৩১

    গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে প্রাণ গেল বিএনপি নেতার, আহত শতাধিক

    গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে প্রাণ গেল বিএনপি নেতার, আহত শতাধিক

    অবশেষে মুখ খুললেন অনন্ত জলিল

    অবশেষে মুখ খুললেন অনন্ত জলিল

    ১০ কোটি টাকার সেতু এখন বাসস্ট্যান্ড

    ১০ কোটি টাকার সেতু এখন বাসস্ট্যান্ড