Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিদেশ

তুর্কি ক্ষেপণাস্ত্র

ইলদিরিমহান পাল্লা দিবে ৬ হাজার কিমি, গতি শব্দের ২৫ গুণ

ডেইলি সাবাহ্
agamir somoy
প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৫:২৩
ইলদিরিমহান পাল্লা দিবে ৬ হাজার কিমি, গতি শব্দের ২৫ গুণ

সংগৃহীত ছবি

প্রথমবারের মতো নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ইলদিরিমহান’ ক্ষেপণাস্ত্র জনসমক্ষে উন্মোচন করেছে তুরস্ক। প্রায় ৬ হাজার কিলোমিটার পাল্লার এই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চলতে সক্ষম শব্দের চেয়ে ২৫ গুণ বেশি গতিতে।

মঙ্গলবার ইস্তাম্বুলে অনুষ্ঠিত ‘সাহা ২০২৬’ প্রতিরক্ষা প্রদর্শনীতে প্রদর্শিত হয় ক্ষেপণাস্ত্রটি, যা তৈরি করেছে তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উন্নয়ন কেন্দ্র।

‘ইলদিরিমহান’ সিস্টেমে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়েছে লিকুইড নাইট্রোজেন টেট্রোক্সাইড। চারটি রকেট ইঞ্জিনের সমন্বয়ে পরিচালিত হয় এটি। তুরস্কের তৈরি অন্যতম উন্নত ক্ষেপণাস্ত্র হিসেবে একে বিবেচনা করছেন অনেকেই।

সাম্প্রতিক বছরগুলোতে প্রতিরক্ষা খাতে বিনিয়োগ বাড়িয়েছে তুরস্ক। বিশেষ করে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, ড্রোন, আকাশ প্রতিরক্ষা, বিমান চলাচল ও মহাকাশ প্রযুক্তিতে দ্রুত অগ্রগতি করছে তারা। নতুন এই ক্ষেপণাস্ত্র সেই অগ্রগতিরই অংশ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

‘সাহা ইস্তাম্বুল’ আয়োজিত ‘সাহা ২০২৬’ এ অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা প্রদর্শনী। এই আন্তর্জাতিক প্রতিরক্ষা ও মহাকাশ প্রদর্শনীতে আধুনিক প্রযুক্তি উপস্থাপন করেছে তুরস্কের শীর্ষ প্রতিরক্ষা সংস্থা ও সরকারি প্রতিষ্ঠানগুলো। এতে অংশ নিয়েছেন বিভিন্ন দেশের প্রতিরক্ষা সংস্থা, সামরিক প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তুরস্কক্ষেপণাস্ত্র
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise