অপরাধের শিকার হয়ে থানায় গেলেন, অভিযোগ জানালেন, প্রতিকারের আশায় অপেক্ষাও করলেন। কিন্তু তেমন সাড়া মিলল না। অথচ একই ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়তেই বদলে গেল দৃশ্যপট। শুরু হলো পুলিশের তৎপরতা, আটক হলেন অভিযুক্ত, নেওয়া হলো প্রশাসনিক ব্যবস্থা। যে অভিযোগ এতদিন গুরুত্ব পায়নি বলে ভুক্তভোগীর দাবি, সেটিই মুহূর্তে হয়ে উঠল আলোচনার কেন্দ্রবিন্দু। এমন অভিজ্ঞতা থেকে অনেকের প্রশ্ন— দেশে অপরাধের বিচার পেতে হলে এখন শুধু অভিযোগ জানালেই চলে না, সেটি ভাইরালও করতে হয়?অভিযোগের এই চিত্রের বিপরীতে পুলিশের বক্তব্য অবশ...