Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় গান

হঠাৎ কেন বিশ্বজুড়ে মুখে মুখে ‘ইউ নেভার টেইক মি টু বাংলাদেশ’?

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১৬:০১
হঠাৎ কেন বিশ্বজুড়ে মুখে মুখে ‘ইউ নেভার টেইক মি টু বাংলাদেশ’?

সংগৃহীত ছবি

সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় কখন যে কী ভাইরাল হয়, তা বলা মুশকিল! তবে এবার টিকটক ও ইনস্টাগ্রামের রিলস দুনিয়া তোলপাড় করেছে সম্পূর্ণ নতুন এক ‘আবেগী কিন্তু হাসির’ গান। আর সেই গানের মূল কথা জুড়ে রয়েছে আমাদের এই বাংলাদেশ!

বিশ্বজুড়ে লাখ লাখ নেটিজেন এখন গানের তালে নাচছেন আর গাইছেন, ‘ইউ নেভার টেইক মি টু বাংলাদেশ’, যার অর্থ হলো তুমি আমাকে কখনোই বাংলাদেশে নিয়ে যাও না!

সাধারণ ইউজারদের গণ্ডি পেরিয়ে হলিউডের পপ কুইন লিজো, জারা লারসন এবং সিজার মতো বিশ্বখ্যাত তারকারাও এখন এই গানের জাদুতে মজেছেন।

মার্কিন সংগীতশিল্পী ইয়ান ম্যাককনেলের গাওয়া মাত্র ৪৯ সেকেন্ডের এই গানটির নামই রাখা হয়েছে ‘বাংলাদেশ’। গানের সুরটা বেশ গম্ভীর ও ইমোশনাল হলেও এর কথাগুলো শুনলে যে কেউ হেসেই খুন হবেন।

গানে প্রেমিক তার প্রেমিকার বিরুদ্ধে রসাত্মক অভিযোগ এনে বলছেন, সে তাকে মোটেও ভালোবাসে না। কেন ভালোবাসে না? কারণ— ‘তুমি আমাকে কখনো বাংলাদেশে ঘুরতে নিয়ে যাও না, খোলা আগুনে সসেজ পুড়িয়ে খাওয়াও না, আমার শত্রুদের শরবতে বিষ মিশিয়ে দাও না, কিংবা জাদুকরী মৌমাছির ঝাঁক হয়ে উড়ে যাও না! তোমার আচরণ দেখে মনে হয় তুমি আমার কোনো পাত্তাই দাও না!’

গানটি প্রথমবার ইন্টারনেটে আসতেই হুমড়ি খেয়ে পড়েন শ্রোতারা। তবে এটি গ্লোবাল সেনসেশন হয়ে ওঠে যখন বিখ্যাত মিউজিক প্রডিউসার বেন গানটির একটি ড্যান্স রিমিক্স সংস্করণ তৈরি করেন। সেই রিমিক্স ভিডিওটি টিকটকে আসতেই কোটি কোটি ভিউ আর লাইকের বন্যা বয়ে যায়।

আরও পড়ুন

মিস ওয়ার্ল্ড আর মিস ইউনিভার্স এক ফ্রেমে, অক্ষয়ের নাম আসছে কেন?

১২ জুলাই ২০২৬

গানটির জনপ্রিয়তা কতটা আকাশচুম্বী, তা বোঝা যায় হলিউডের প্রথম সারির তারকাদের কাণ্ড দেখে। বিশ্বখ্যাত পপ তারকা জারা লারসন এই ‘বাংলাদেশ’ রিমিক্সের তালে একটি মজার নাচের ভিডিও শেয়ার করেছেন, যা ইতিমধ্যেই ২৫ লাখের বেশি মানুষ দেখে ফেলেছেন।

অন্যদিকে, গ্র্যামি বিজয়ী গায়িকা লিজো এই গানটি মাথা থেকে বের করতে না পেরে নিজেই খালি গলায় গেয়ে টিকটকে পোস্ট করেছেন। ক্যাপশনে লিজো লিখেছেন, ‘এই লিরিক্সগুলো সরাসরি আমার হৃদয়ে গিয়ে লেগেছে!’

এখানেই শেষ নয়, আরেক পপ ডিভা সিজা ইনস্টাগ্রামে রিলে কমেন্ট করে লিখেছেন, ‘প্রেমিক হয়ে যদি আমার শত্রুদের ড্রিংকসে বিষই মিশিয়ে দিতে না পারলে, তবে সেটা আবার কেমন ভালোবাসা!? মোটেও ভালোবাসা না!’

হলিউড ও পশ্চিমা বিশ্বের নামী দামী তারকাদের মুখে নিজের দেশের নাম এভাবে ট্রেন্ডিংয়ে দেখে বেশ আনন্দিত বাংলাদেশী নেটিজেনরাও।

বিশ্বজুড়ে টিকটক ও রিলস প্রেমীরাও এখন দেদারসে ভিডিও বানাচ্ছেন এই ‘বাংলাদেশ’ ট্র্যাকটি দিয়ে। ২০২৬ সালের সোশ্যাল মিডিয়া ট্রেন্ডে এই মুহূর্তে সবচেয়ে বড় ‘ইয়ারওয়ার্ম’ বা মাথায় গেঁথে যাওয়া গান এখন এটাই!

ইউ নেভার টেইক মি টু বাংলাদেশগানভাইরাল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি