Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

মিস ওয়ার্ল্ড আর মিস ইউনিভার্স এক ফ্রেমে, অক্ষয়ের নাম আসছে কেন?

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১৪:৪৭
মিস ওয়ার্ল্ড আর মিস ইউনিভার্স এক ফ্রেমে, অক্ষয়ের নাম আসছে কেন?

সংগৃহীত ছবি

সময়টা ছিল ২০০০ সাল। সে বছর বিশ্বমঞ্চে ইতিহাস গড়েছিলেন ভারতের দুই সুন্দরী। একজন মাথায় তুলেছিলেন ‘মিস ওয়ার্ল্ড’-এর মুকুট, অন্যজন জয় করেছিলেন ‘মিস ইউনিভার্স’ খেতাব।

হ্যাঁ, বলা হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া ও লারা দত্তর কথা। পরবর্তীতে ২০০৩ সালে অক্ষয় কুমারের বিপরীতে ‘আন্দাজ’ সিনেমা দিয়ে এই দুই রূপসী একসঙ্গে বলিউডে পা রাখেন।

দেখতে দেখতে কেটে গেছে ২৬টি বছর। অবশেষে গত রবিবার ইনস্টাগ্রামের পাতায় ধরা পড়ল এই দুই প্রাক্তন বিশ্বসুন্দরীর সেই পুরনো ম্যাজিক আর মধুর পুনর্মিলন!

প্রিয়াঙ্কার শেয়ার করা ছবিতে দেখা যায়, লারাকে পরম মমতায় জড়িয়ে ধরে আছেন তিনি। একটি সাদা হল্টারনেক পোশাকে প্রিয়াঙ্কাকে বরাবরের মতোই গ্ল্যামারাস লাগছিল, আর লারা সেজেছিলেন নীল রঙের গাউন ও সাদা শ্রাগে।

ক্যাপশনে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘আমার মেয়েটিকে দেখে কত যে ভালো লাগল!’ একই ছবি নিজের ওয়ালে শেয়ার করে লারা লিখেছেন, ‘২৬ বছর পরও সুখী মেয়েরা এখনও সেই আগের মতোই...’।

ছবিটি আপলোড হওয়া মাত্রই ইন্টারনেটে লাইক-কমেন্টের ঝড় উঠেছে। ‘আন্দাজ’ ছবির নস্টালজিয়ায় ভেসে এক ভক্ত লিখেছেন, ‘পুরনো আন্দাজ আবার ফিরে এলো।’ অন্যজন লিখেছেন, ‘এক ফ্রেমে মিস ওয়ার্ল্ড আর মিস ইউনিভার্স, এর চেয়ে সুন্দর আর কী হতে পারে!’ অনেকে আবার মজা করে লিখেছেন, ‘ফ্রেমে শুধু অক্ষয় কুমার থাকলে ষোলোকলা পূর্ণ হতো!’

আরও পড়ুন

বক্স অফিসে অজয়ের ধামাল ৪-এর বাজিমাত

১২ জুলাই ২০২৬

পুনর্মিলনের পাশাপাশি প্রিয়াঙ্কা উইম্বলডনের টেনিস কোর্টেও নজর কেড়েছেন। করোলিনা মুচোভা এবং কোকো গফের মধ্যকার টানটান উত্তেজনার সেমিফাইনাল ম্যাচটি ভিআইপি গ্যালারির একদম সামনের সারিতে বসে উপভোগ করেন তিনি।

তবে একা নন, স্বামী নিক জোনাসকে ফেসটাইম ভিডিও কলের মাধ্যমে ভার্চুয়ালি খেলা দেখিয়েছেন তিনি। প্রিয়াঙ্কা জানালেন, নিক উইম্বলডনের অন্ধ ভক্ত। কাজের চাপে এবার লস অ্যাঞ্জেলেসে আটকে থাকায় আসতে পারেননি, তাই ভিডিও কলেই বরকে গ্যালারির আমেজ উপহার দিলেন তিনি।

দুই বান্ধবীর পুনর্মিলনের পাশাপাশি তাদের ক্যারিয়ারের ঝুলিতেও রয়েছে দারুণ সব চমক। দীর্ঘ ৮ বছর পর ভারতীয় সিনেমায় রাজকীয় প্রত্যাবর্তন করছেন প্রিয়াঙ্কা চোপড়া। ‘বাহুবলী’খ্যাত পরিচালক এসএস রাজামৌলির বিগ-বাজেট সিনেমা ‘বারাণসী’-তে সাউথ সুপারস্টার মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারনের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি। ২০২৭ সালের এপ্রিলে মুক্তি পাবে এই ছবি।

অন্যদিকে, লারা দত্ত মাতাতে আসছেন এ বছরের সবচেয়ে আলোচিত প্রজেক্ট নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’ দিয়ে। রণবীর কাপুর, সাই পল্লবী, সানি দেওল ও কেজিএফ-খ্যাত ইয়াশের এই মেগা সিনেমাটি দুই খণ্ডে মুক্তি পাবে, যার প্রথম পার্ট দেখতে ২০২৬ সালের দীপাবলিতেই প্রেক্ষাগৃহে ভিড় করবেন দর্শক।

প্রিয় দুই তারকার এই বিগ প্রজেক্টের খবর ও এক সঙ্গে আড্ডার ছবি বিশ্ব জুড়ে থাকা বলিউড ভক্তদের মন জয় করে নিয়েছে।

প্রিয়াঙ্কা চোপড়ালারা দত্তবলিউড সেলেব আপডেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি