Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

কেন মেজাজ হারালেন সালমান খান

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২০ মে ২০২৬, ১২:৪৬
কেন মেজাজ হারালেন সালমান খান

সালমান খান

মুম্বাইয়ের এক হাসপাতালে গতকাল মঙ্গলবার রাতে মারাত্মক ক্ষেপে গেলেন বলিউড ভাইজান সালমান খান। চিকিৎসাধীন পরিচিত একজনকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন তিনি। সেখানে পিছু নিলেন কিছু অতি উৎসাহী পাপারাজ্জি বা চিত্রসাংবাদিক। তারা চিৎকার করে ডাকছিলেন সালমানের নতুন সিনেমা ‘মাতৃভূমি’র নামে।

এ ঘটনায় মাথা গরম করে ফেললেন অভিনেতা। রেগে জানতে চাইলেন তাদের ‘মাথা খারাপ হয়েছে কি না’। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে আসতেই শুরু হলো জোর আলোচনা। সালমানও ছাড়লেন না, একহাত নিলেন সবার। কড়া ভাষায় জানালেন, বয়স ৬০ হলেও লড়াই করা তিনি ভুলে যাননি।

আরও পড়ুন

কারিশমার সঙ্গে কী কারণে কাজ করা বাদ দেন সরোজ খান

২০ মে ২০২৬

সমুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে কাউকে দেখতে গিয়েছিলেন সালমান খান। হাসপাতালে ঢোকার সময় একদম চুপচাপ ছিলেন তিনি। কিন্তু বের হওয়ার সময় ধরে রাখতে পারলেন না নিজের রাগ।

রাস্তায় যানজটে গাড়ি থামতেই আলোকচিত্রীরা পিছু নিয়েছিলেন তার। এরপর হাসপাতালের বাইরে আসতেই তারা ‘ভাই, ভাই, মাতৃভূমি!’ বলে চিৎকার শুরু করলেন। মূলত সালমানের নজর কাড়তেই এই কাণ্ড করেন তারা। আর তাতেই দপ করে জ্বলে উঠলেন অভিনেতা। কপালে হাত দিয়ে ইশারা করে বললেন, ‘পাগল নাকি তোমরা?’

সেখানেই থেমে থাকেননি সালমান। এগিয়ে গেলেন সাংবাদিকদের দিকে। উল্টো প্রশ্ন করলেন, ‘তোমাদের বাড়ির কেউ হাসপাতালে থাকলে কি এমন করতে?’ অবস্থা বেগতিক দেখে ক্যামেরাম্যানরা অবশ্য তখনই চাইলেন ক্ষমা।

ভিডিওটি ভাইরাল হতেই ইনস্টাগ্রামে ক্ষোভ উগরে দিলেন সালমান। নিজের একটি ছবির সঙ্গে জুড়ে দিলেন কড়া ক্যাপশন।

তিনি মনে করিয়ে দিলেন, এই সংবাদমাধ্যমের পাশে সবসময় থেকেছেন তিনি। তাদের রুটি-রুজির ব্যবস্থা করতেও করেছেন সাহায্য। অথচ তারাই আজ তার দুঃখ নিয়ে মেতেছে। সালমান স্পষ্ট লিখলেন, ‘আমার ক্ষতি থেকে যদি টাকাই কামাতে হয়, তবে চুপ থাকো। আনন্দ করো না। সিনেমা বড় নাকি মানুষের জীবন?’


আরও পড়ুন

মাফিয়ার ভয়ে বলিউড ছাড়েন সাইফের নায়িকা, বদলে ফেলেন ফোন নম্বর

২০ মে ২০২৬

এরপর আরেকটি পোস্টে সরাসরি দিলেন হুঁশিয়ারি। আবেগ নিয়ে ব্যবসা করা আলোকচিত্রীদের উদ্দেশে বললেন, ‘পরের বার আমার কোনো ভাইয়ের দুঃখে এমন করার চেষ্টা করেই দেখো। তোমাদের কেউ হাসপাতালে থাকলে আমি কি এমন তামাশা করতাম?‘

সবশেষে সালমান লিখেছেন, ‘মনে রেখো, বয়স আমার ৬০ হয়েছে কিন্তু মারামারি করা এখনো ভুলিনি। বড়জোর জেলে পাঠাবে, তাই তো? হা হা!‘ তবে সালমান কাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন, তা এখনো জানা যায়নি।

সালমানকে সামনে দেখা যাবে ‘মাতৃভূমি’ সিনেমায়। তবে এই সিনেমা নিয়ে চলছে পর্দার আড়ালে এক বিশাল কাণ্ড। গত মার্চ পর্যন্ত এই সিনেমার নাম ছিল ‘ব্যাটল অব গালওয়ান’। ভারত ও চীনের সেনা সংঘর্ষের গল্প নিয়ে তৈরি হচ্ছিল সেটি। কিন্তু হঠাৎ করেই বদলে ফেলা হলো সিনেমার নাম। বাদ দেওয়া হলো চীন ও গালওয়ানের সব প্রসঙ্গ।

সূত্র: হিন্দুস্তান টাইমস 

সালমান খানবলিউডমাতৃভূমিভাইরাল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে