Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

দীপিকাকে আমিই ছেড়েছিলাম— প্রাক্তন প্রেমিকের বক্তব্য ভাইরাল

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১৬:০৪
দীপিকাকে আমিই ছেড়েছিলাম— প্রাক্তন প্রেমিকের বক্তব্য ভাইরাল

দীপিকা পাড়ুকোন ও মুজাম্মিল ইব্রাহিম

বলিউডের শীর্ষ অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের অতীত জীবন এবং প্রেম নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। রণবীর সিংয়ের সাথে সুখী দাম্পত্যের আগে দীপিকার জীবনে যে কজন প্রেম এসেছিলেন, তাদেরই একজন মডেল ও অভিনেতা মুজাম্মিল ইব্রাহিম।

সম্প্রতি দীপিকাকে জড়িয়ে মুজাম্মিলের একটি পুরোনো সাক্ষাৎকারের ভিডিও ক্লিপ নেটদুনিয়ায় হু হু করে ভাইরাল হয়েছে। যেখানে তিনি দাবি করেছিলেন, দীপিকাকে তিনিই রিজেক্ট করেছিলেন!

ভিডিওটি নতুন ভেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল শোরগোল শুরু হতেই এবার নীরবতা ভেঙে আসল সত্যিটা সামনে আনলেন এই অভিনেতা।

ভাইরাল হওয়া ক্লিপটি মূলত প্রখ্যাত সঞ্চালক সিদ্ধার্থ কান্নানের একটি টক-শোর অংশ। সেখানে মুজাম্মিলকে দীপিকা প্রসঙ্গে কথা বলতে দেখা যায়। ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর অনেকেই ভাবছেন এটি বোধহয় মুজাম্মিলের কোনো টাটকা সাক্ষাৎকার।

জল ঘোলা হতে দেখে নিজের অফিশিয়াল হ্যান্ডেলে একটি বিবৃতি দিয়েছেন অভিনেতা। মুজাম্মিল বলেছেন, “যে সাক্ষাৎকারটিকে ‘নতুন দাবি’ বলে ভুল হেডলাইন দিয়ে প্রচার করা হচ্ছে, সেটি আসলে এক বছরেরও বেশি সময় আগে ধারণ করা। একটি দীর্ঘ আড্ডার ছোট কিছু অংশ কেটে প্রেক্ষাপট ছাড়া ছড়ানো হচ্ছে। এডিটিংয়ের কারণে অনেক সময় কথার পেছনের সম্মান বা পরিস্থিতি হারিয়ে যায়। আমি আমার অতীতের মানুষদের সবসময় শ্রদ্ধা করি।”

আরও পড়ুন

রজনীকান্ত, কমল হাসানের নায়িকার করুণ পরিণতি, মারা যান এইডসে

১৩ জুলাই ২০২৬


পুরোনো সেই ভিডিওতে মুজাম্মিল ইব্রাহিমকে বলতে শোনা গিয়েছিল, ‘আমরা প্রায় দুই বছর প্রেমের সম্পর্কে ছিলাম। মুম্বাই আসার পর দীপিকার চেনা প্রথম ছেলে ছিলাম আমি। ওটাই আমার জীবনের প্রথম রিয়েল রিলেশনশিপ ছিল। মজার বিষয় হলো, দীপিকাই আমাকে প্রথম প্রপোজ করেছিল। কিন্তু পরবর্তীতে আমাদের ব্রেকআপ হয়ে যায় কারণ আমি ওকে ছেড়ে দিয়েছিলাম। আর কাউকে ছেড়ে আসার জন্য আমার কোনো আফসোস নেই। তাছাড়া ওই সময়ে আমি অলরেডি স্টার অভিনেতা হয়ে গেছি, কিন্তু দীপিকা তখনো একজন সাধারণ মডেল ছিলেন।’

ব্রেকআপের পর দীপিকার সাথে কোনো যোগাযোগ ছিল কিনা— এমন প্রশ্নের জবাবে অভিনেতা জানান, বিয়ের আগে পর্যন্ত তাদের মধ্যে বেশ ভালো ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় ছিল। একে অপরের সাফল্যে শুভেচ্ছা জানাতেন তারা। তবে ২০১৮ সালের নভেম্বরে রণবীর সিংয়ের সাথে দীপিকা সাতপাকে বাঁধা পড়ার পর থেকে তাদের সমস্ত যোগাযোগ বন্ধ হয়ে যায়।

বর্তমানে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন তাদের সুখী সংসার নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ২০২৪ সালের সেপ্টেম্বরে এই তারকা দম্পতির কোল আলো করে আসে কন্যাসন্তান ‘দুয়া’। আর বর্তমানে এই মুহূর্তে দীপিকা তার দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন।

দীপিকা পাড়ুকোনমুজাম্মিল ইব্রাহিমভাইরাল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে