Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিনোদন

হঠাৎ সোশ্যাল মিডিয়ায় কেন ভাইরাল রবি কিষাণ?

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১১:৪৪
হঠাৎ সোশ্যাল মিডিয়ায় কেন ভাইরাল রবি কিষাণ?

রবি কিষাণ। ছবি: ইনস্টাগ্রাম

আজকাল ইনস্টাগ্রাম বা ফেসবুকের রিলস স্ক্রল করতেই যার মুখ সবচেয়ে বেশি ভেসে উঠছে, তিনি আর কেউ নন—জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক রবি কিষাণ! নেটদুনিয়ার অ্যালগরিদম যেন এখন পুরোপুরি তার দখলে।

তবে ইন্টারনেট কেন তাকে নিয়ে এতটা মেতেছে, তা নিয়ে খোদ রবি কিষাণ নিজেই নাকি রহস্যের কোনো কূলকিনারা পাচ্ছেন না!

কিছুদিন আগে তার নতুন সিনেমা ‘মা বেহেন’-এর সংবাদ সম্মেলনে অভিনেতা হাসতে হাসতে বলেছিলেন, ‘মহাদেবের কসম! আমি নিজেও জানি না কেন বারবার এভাবে নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যাই।’

তার এই হঠাৎ ভাইরাল হওয়ার পেছনের কারণ কোনো সিনেমা বা কোনো অভিনয় নয়। নেটিজেনদের মতে, তার কথা বলার ভঙ্গি, অদ্ভুত সব মুখভঙ্গি আর নিখুঁত টাইমিংয়ের কারণেই মিম পেজগুলোর প্রিয় পাত্রে পরিণত হয়েছেন তিনি।

একবার বিশিষ্ট পডকাস্টার রাজ শমানীর শো-তে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন রবি কিষাণ। সেখানে তাকে প্রশ্ন করা হয়— তিনি কি টাকা নাকি পরিচিতি বেছে নেবেন?

উত্তরে নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে রবি কিষাণ বলেছিলেন, ‘পেহচান, মানি ফলোস, মাই ব্রাদার!’ অর্থাৎ আগে পরিচিতি বানাও, টাকা তো পেছনে পেছনে আসবে ভাই।

ব্যাস, তার এই সংলাপটি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। লাখ লাখ মানুষ এই অডিও দিয়ে রিল বানাচ্ছেন। কেউ কমেন্টে মজা করে লিখেছেন, ‘মনে হচ্ছে বিহারের ইলন মাস্ক কথা বলছেন!’, আবার কেউ লিখেছেন, ‘ভাই তো মারাত্মক অ্যাটিটিউড দিলেন!’

শুধু পডকাস্টের সংলাপই নয়, তার নাচের ভিডিওগুলো নিয়েও নেটদুনিয়ায় তোলপাড় চলছে। এক অনুষ্ঠানে তার অদ্ভুত নাচের স্টেপ দেখে নেটিজেনরা তাকে ‘বিহারের টম ক্রুজ’ আবার কেউ কেউ ‘বিহারের জাস্টিন বিবার’ উপাধিও দিয়ে ফেলেছেন!

আরও পড়ুন

মারা গেছেন ‘স্পাইডার-ম্যান’ অভিনেত্রী

০৫ আগস্ট ২০২৬

অন্যদিকে এক স্টেজ শো-তে তার গান গাওয়ার ভিডিও দেখে ভিউয়ের বন্যা বয়ে গেছে। এক ভক্ত কমেন্টে লিখেছেন, ‘ভাই মনে হয় ক্যাপস লক অন করে গান গাইছেন!’ অন্য একজন মজা করে লিখেছেন, ‘ইনি হেঁটেছিলেন বলেই হয়তো কোরিয়ান ব্যান্ড বিটিএস আজ দৌড়াতে পারছে!’

আরেকটি পডকাস্টে রাজনীতি ও নির্বাচন নিয়ে কথা বলতে গিয়ে রবি কিষাণ এক অদ্ভুত ভঙ্গিতে বলেন, ‘ইউ হ্যাভ টু ডু ইট... ব্রো, ইউ ফাইট ইলেকশনস... হুমম... বেটার ডু ইট। ডোন্ট মেক ফেসেস!’

কথাগুলো খুব সাধারণ হলেও, কথা বলার মাঝে তার অহেতুক লম্বা বিরতি এবং ‘হুমম’ শব্দ করার অভিব্যক্তিটি রাতারাতি ট্রেন্ডে পরিণত হয়। এখন তার সেই রিলের কমেন্ট সেকশন জুড়ে কেবল হাজার হাজার নেটিজেনের ‘হুমম’ বার্তার বন্যা!

তবে এসব বিষয়কে ইতিবাচকভাবেই দেখছেন রবি কিষাণ। তার ভাষ্য, ‘আমি পৃথিবীতে এসেছি মানুষকে আনন্দ দিতে। যখনই কেউ খুব কষ্টে থাকে, দিনশেষে বাড়ি ফিরে টিভি অন করলেই আমার মুখ দেখতে পায়। ৩৪ বছর ধরে এই দেশের মানুষকে হাসি ও আনন্দ দিয়ে আসছি আমি। ঈশ্বর আমাকে পাঠিয়েছেনই মানুষের কষ্ট হরণ করার জন্য।’

সব মিলিয়ে রবি কিষাণের এই স্বতঃস্ফূর্ত বিচিত্র রূপ এখন বিনোদনের খোরাক জোগাচ্ছে কোটি কোটি নেট নাগরিককে।

রবি কিষাণভাইরালদক্ষিণী তারকা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প