Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিলাসী জীবন ছেড়ে জনকল্যাণে আতিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সব মামলায় জা‌মিনের প‌র মু‌ক্তি মৃত্যুতে

পটুয়াখালী প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ১৩:১৪
সব মামলায় জা‌মিনের প‌র মু‌ক্তি মৃত্যুতে

আইসিইউতেও হাতকড়া হাতে পটুয়াখালী আওয়ামী লীগ সদস্য মিজানুর রহমান মনির। ছবি কোলাজ: আগামীর সময়

ভর্তি আইসিইউতে, হাতে হাতকড়া। এমন ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর মিলল জামিনও। মুক্ত হলেন বটে, তবে একেবারে পৃথিবী থেকেই। তিনি পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম‌্যান মো. মিজানুর রহমান খান মনির (৪৮)।

ঢাকা মেডিকেলের আইসিইউতে দীর্ঘদিন ভর্তি ছিলেন তিনি। গতকাল বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে কারাবন্দি ছিলেন তিনি। সেগুলোয় জামিন পেলেও আরেক মামলায় তাকে দেখানো হয় গ্রেপ্তার। স্বজনদের অভিযোগ, আইসিইউতে হাতকড়াসহ ছবি নিয়ে ফেসবুকে সমালোচনা শুরু হলে সবশেষ মামলায় ম‌নিরকে জামিন দেওয়া হয়। সেই মুক্তি তিনি পেলেন মৃত্যুর মধ্য দিয়ে।

মনিরের বাড়ি পটুয়াখালী সদরের বহালগাছিয়া গ্রামে। তিনি ছিলেন সদর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও নি‌ষিদ্ধ জেলা ছাত্রলীগের সাবেক সদস্য। এ ছাড়া বাংলাদেশ পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের সহসভাপতি হিসেবে দীর্ঘদিন ছিলেন দা‌য়িত্বে।


আরও পড়ুন

হাতকড়া নিয়ে মায়ের জানাজায়

২৩ জুন ২০২৬



পরিবার, পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, চব্বিশের আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন মনির। পরের বছরের ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর মিন্টু রোড থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তার বিরুদ্ধে জুলাইয়ের অভ্যুত্থানের ঘটনায় ঢাকায় দুইটি ও পটুয়াখালী সদরে পাঁচটি মামলা ছিল। এসব মামলায় প্রায় ১০ মাস ঢাকা ও পটুয়াখালী কারাগারে বন্দি ছিলেন। পরে সব মামলায় জামিন পেলেও পটুয়াখালীতে আরেক মামলায় শোন অ্যারেস্ট দে‌খিয়ে তাকে রাখা হয় কারাগারেই। 

মনিরের স্ত্রী মোসাম্মদ সালমা জাহান পটুয়াখালী সদরের কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক। ‌তি‌নিও স্বামীর সঙ্গে গ্রেপ্তারর হয়ে অনেক দিন কারাবন্দি ছিলেন।

সালমা জানিয়েছেন, গত ৯ জুন ঢাকার কেন্দ্রীয় কারাগারেই স্ট্রোক করেন মনির। তাকে তখন পাঠানো হয় ঢাকা মেডিকেলে। অবস্থার অবন‌তি হলে ১৪ জুন ভর্তি করা হয় আইসিইউতে। দুইদিন পর দেওয়া হয় লাইফ সাপোর্ট। প্রায় দুই মাস আইসিইউতে থাকার পর গতকাল বিকালে তিনি মারা যান।

সালমার ভাষ‌্য, সাতটি মামলায় ম‌নির খানের বেশ কিছুদিন আগেই জামিন হয়। সবশেষ মামলাটির জামিন হয় গত ৩০ জুলাই। তখন তিনি আইসিইউতে ভর্তি। 


আরও পড়ুন

কারাবন্দি আসামির পাউরুটির প্যাকেটে মিলল গাঁজা-ইয়াবা

০২ আগস্ট ২০২৬



‘হাতকড়া হাতে থাকার ছ‌বি ভাইরাল হওয়ার পরে জামিন হলো। শেষ পর্যন্ত হাতকড়া খুললেও তাকে জী‌বিত ফিরিয়ে আনা সম্ভব হয়‌নি’- বলছিলেন সালমা।

আজ বৃহস্প‌তিবার পটুয়াখালী সদর উপজেলার মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে মিজানুর রহমান মনিরকে- জানায় পরিবার।

অভিযুক্ত এমনকি দণ্ডপ্রাপ্ত আসামির সঙ্গেও অমানবিক আচরণ করা যাবে না— এমন নির্দেশনা আছে বাংলাদেশের সংবিধানে।

সংবিধানের ৩৫ অনুচ্ছেদ অনুযায়ী কোনো অভিযুক্ত ব্যক্তির সঙ্গে এমনকি দণ্ডপ্রাপ্ত আসামির সঙ্গেও কোনো ধরনের নিষ্ঠুর, অমানবিক বা অমর্যাদাকর আচরণ না করার নির্দেশনা রয়েছে। পুলিশ প্রবিধানের ৩৩০ ধারাতেও বলা আছে- বন্দিদের হাতকড়া পরানো বা দড়ির ব্যবহার প্রায় ক্ষেত্রে অপ্রয়োজনীয় ও অমর্যাদাকর।

তারপরেও অভিযুক্ত আসামিদের হাতকড়া, কোমরে দড়ি এমনকি ডাণ্ডাবেড়ি পরিয়ে হাজির করানোর ঘটনায় বিভিন্ন সময় সমালোচিত হয়েছে পুলিশ।

হাতকড়াভাইরালআওয়ামী লীগপটুয়াখালী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের