ভর্তি আইসিইউতে, হাতে হাতকড়া। এমন ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর মিলল জামিনও। মুক্ত হলেন বটে, তবে একেবারে পৃথিবী থেকেই। তিনি পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান খান মনির (৪৮)।ঢাকা মেডিকেলের আইসিইউতে দীর্ঘদিন ভর্তি ছিলেন তিনি। গতকাল বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে কারাবন্দি ছিলেন তিনি। সেগুলোয় জামিন পেলেও আরেক মামলায় তাকে দেখানো হয় গ্রেপ্তার। স্বজনদের অভিযোগ, আইসিইউতে হাতকড়া...