একসময় তাঁরা ছিলেন পরিবর্তনের প্রতীক। কেউ লড়েছেন গণতন্ত্রের জন্য, কেউ দুর্নীতির বিরুদ্ধে, কেউ আবার সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে রাজনীতির শীর্ষে উঠেছেন। কিন্তু ক্ষমতার দীর্ঘ যাত্রায় তাঁদের অনেকের রাজনৈতিক অবস্থান, আচরণ ও সিদ্ধান্ত নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন। শুধু ক্ষমতা আঁকড়ে থাকার প্রবণতা নয়, আদর্শচ্যুতি, নৈতিক স্খলন, ব্যক্তিকেন্দ্রিকতা এবং জবাবদিহির অভাব অনেক নেতার রাজনৈতিক উত্তরাধিকারকে বিতর্কিত করেছে।দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক রাজনীতি এই প্রশ্নকে আরও সামনে এনেছে। বাংলাদেশে শেখ...