সেমিনারে সিইসি
গণতন্ত্র সুসংহত করতে নারীর অংশগ্রহণ বাড়াতে হবে

সংগৃহীত ছবি
গণতন্ত্র সুসংহত করতে দেশের সব ক্ষেত্রে জনসংখ্যার অন্তত ৫০ শতাংশ নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তার মতে, জনগোষ্ঠীর অর্ধেককে বাইরে রেখে গণতন্ত্র সুসংহত করা সম্ভব নয়। বিশ্বাসযোগ্য গণতন্ত্রের জন্য নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে। গতকাল সোমবার রাজধানীর আগারগাঁও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইউএন ইলেকটোরাল প্রজেক্টের আয়োজনে ‘ড্রাফট জেন্ডার ইকুয়ালিটি স্ট্র্যাটেজি’ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেছেন।
সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচন হবে। কারণ প্রার্থীরা সবাই স্থানীয় বাসিন্দা হওয়ায় তারা ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে আসার সর্বোচ্চ চেষ্টা করেন। ফলে ভোটারদের অংশগ্রহণ যে বিপুল হবে, তা অতীতের পরিসংখ্যানই নিশ্চিত করে।



