Agamir Somoy E-Paper
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসুস্থদের ঠিকানা তাজুলের বৃদ্ধাশ্রম
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

মোদিবিরোধী আন্দোলন

ভারতে আশার আলো দেখছেন রুশদি

কলকাতা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০০:৩৭
ভারতে আশার আলো দেখছেন রুশদি

সালমান রুশদি

ভারতে ক্রমবর্ধমান অসহিষ্ণুতার আবহে ছাত্র-যুবাদের প্রতিবাদী আন্দোলনকে গণতন্ত্রের জন্য আশার বার্তা বলে অভিহিত করলেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ লেখক সালমান রুশদি। একই সঙ্গে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের প্রতি সমর্থন জানানোর আহ্বান জানিয়েছেন তিনি। ভারতের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে ‘ফুটন্ত’ অবস্থার সঙ্গে তুলনা করে স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ ইয়র্কের এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন রুশদি।

এশিয়ান আমেরিকান রাইটার্স ওয়ার্কশপের তহবিল সংগ্রহের জন্য আয়োজিত নৈশভোজে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেছেন, দীর্ঘদিন পর ভারতের তরুণ প্রজন্ম মানুষের মনে নতুন করে আশার সঞ্চার করেছে। তার মতে, দেশের রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত মিলছে। অনুষ্ঠানে তিনি বিজেপির নেতৃত্বাধীন গেরুয়া শিবিরেরও সমালোচনা করেন। তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন সাংবাদিক ও লেখক অমিতাভ কুমার।

ভারতে শৈশবের স্মৃতি তুলে ধরে রুশদি বলেছেন, বোম্বেতে বড় হওয়ার সময় ধর্মীয় পরিচয় নির্বিশেষে মানুষ একে অন্যের উৎসবে অংশ নিতেন। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান কিংবা পার্সি— পরিচয়ের বিভাজন না করে সবাই মিলেমিশে উৎসব পালন করতেন। তার আক্ষেপ, বর্তমান ভারতে সেই সামাজিক সম্প্রীতির ছবি ক্রমেই দুর্লভ হয়ে উঠছে।

পশ্চিমবঙ্গের দুর্গাপূজায় বিভিন্ন সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ নিয়েও সম্প্রতি বিতর্ক তৈরি হয়েছে।

‘টাইমস অব ইন্ডিয়া’র একটি প্রতিবেদনে দাবি করা হয়, এবার পূজামণ্ডপে মুসলমানদের উপস্থিতি তুলনামূলক কম দেখা যাচ্ছে। সামাজিক মাধ্যমে কট্টরপন্থীদের একাংশের প্রচারকে এ পরিস্থিতির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক মীরা নায়ার, যিনি নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানির মা। নিজের জন্মদিন উদযাপনের সময় তিনি নিজেকে ‘ককরোচদের মা’ বলে উল্লেখ করেন। ভারতে গণতন্ত্র রক্ষার লড়াইয়ে ‘আরশোলারা’ নেমেছে বলে মন্তব্য করে তিনি গর্ব প্রকাশ করেন। রুশদির বক্তব্যে হিন্দুত্ববাদী মহল ও ডানপন্থী চিন্তকদের একাংশের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। একসময় কট্টরপন্থার সমালোচনার জন্য তাকে মতপ্রকাশের স্বাধীনতার প্রতীক হিসেবে প্রশংসা করা হলেও মোদি সরকারের সমালোচনায় তার অবস্থান নিয়ে এখন বিরূপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

ভারতরুশদিগণতন্ত্রআন্দোলন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    সুশাসনের বীজ বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়

    সুশাসনের বীজ বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    মাধবপুরে ছাত্রলীগ নেতা সিরাজুল গ্রেপ্তার

    মাধবপুরে ছাত্রলীগ নেতা সিরাজুল গ্রেপ্তার

    ‘সব শেষ, কী নিয়ে বাঁচব আমরা’

    ‘সব শেষ, কী নিয়ে বাঁচব আমরা’