ভারতে ক্রমবর্ধমান অসহিষ্ণুতার আবহে ছাত্র-যুবাদের প্রতিবাদী আন্দোলনকে গণতন্ত্রের জন্য আশার বার্তা বলে অভিহিত করলেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ লেখক সালমান রুশদি। একই সঙ্গে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের প্রতি সমর্থন জানানোর আহ্বান জানিয়েছেন তিনি। ভারতের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে ‘ফুটন্ত’ অবস্থার সঙ্গে তুলনা করে স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ ইয়র্কের এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন রুশদি।
এশিয়ান আমেরিকান রাইটার্স ওয়ার্কশপের তহবিল সংগ্রহের জন্য আয়োজিত নৈশভোজে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেছেন, দীর্ঘদি...