Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সমাজকল্যাণমন্ত্রী

গণতন্ত্র টিকিয়ে রাখতে কথা ও আচরণ গণতান্ত্রিক হতে হবে

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১৮:৪১
শেয়ার করুন:
গণতন্ত্র টিকিয়ে রাখতে কথা ও আচরণ গণতান্ত্রিক হতে হবে

দিনাজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ও মেলার উদ্বোধন অনুষ্ঠানে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন— সংগৃহীত

দেশে গণতন্ত্র বজায় থাকলে দেশ ও দেশের মানুষ ভালো থাকবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেছেন, ‘দেশের মানুষ যদি কারও পাশে না থাকে, তবে সেই দোষ বিএনপি বা তারেক রহমানের নয়। গত ১৭ বছরের সংগ্রাম এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান থেকে অর্জিত গণতন্ত্রকে টিকিয়ে রাখতে হলে আমাদের কথা, আচরণ ও ভাবভঙ্গিও গণতান্ত্রিক করতে হবে।’

তিনি জনগণের রায়কে সম্মান জানিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং তাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লড়াই অব্যাহত রাখার আহ্বান জানান।

আজ শুক্রবার সকাল ১১টার দিকে দিনাজপুরের নবাবগঞ্জ প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ও মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি ফিতা কেটে ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন।

আরও পড়ুন

গাছে ঝুলিয়ে কুকুর হত্যা, মুচলেকা নিয়ে অভিযুক্তকে ছেড়ে দিল প্রশাসন

৩১ জুলাই ২০২৬

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মন্ত্রী বলেছেন, ‘স্বৈরাচারের পুনর্বাসন রোধে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো ষড়যন্ত্র বা উসকানিমূলক বক্তব্যে বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধরে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার জনগণের ওপর ছেড়ে দেওয়া উচিত।’

তিনি দাবি করেন, দেশের মানুষ মনে-প্রাণে বিশ্বাস করেছে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিই দেশ পরিচালনার জন্য সবচেয়ে যোগ্য। সেই বিশ্বাসের জায়গা থেকেই জনগণ দুই-তৃতীয়াংশের বেশি আসনে তাদের নির্বাচিত করেছেন।

অনুষ্ঠানে মন্ত্রী উপজেলা পরিষদ অডিটোরিয়ামের মেরামত ও সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দুঃস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ করেন।

এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসনের কর্মকর্তারা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতারা এবং সুধীজন উপস্থিত ছিলেন।

সমাজকল্যাণমন্ত্রীঅধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনগণতন্ত্র
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য