Agamir Somoy E-Paper
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ বিদায়ের অকৃত্রিম বন্ধু আল-আমিন
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সাক্ষাৎকার

রাজনীতি করেছি এখনো করছি

জামি উর রহমান
agamir somoy
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০২:১৬
শেয়ার করুন:
রাজনীতি করেছি এখনো করছি

এনসিপি ছাড়ার কারণ, দলের অভ্যন্তরীণ গণতন্ত্র, নারী নেতৃত্বের মূল্যায়ন, জামায়াতের সঙ্গে জোট, জুলাই-পরবর্তী রাজনৈতিক বাস্তবতা এবং ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী সামান্তা শারমিন। আগামীর সময়ের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এনসিপি ছাড়লেও রাজনীতি থেকে সরে যাননি। সাক্ষাৎকার নিয়েছেন আগামীর সময়ের সিনিয়র রিপোর্টার জামি উর রহমান

প্রশ্ন: আপনি এখন কোনো দলের সঙ্গে যুক্ত নন। রাজনীতি থেকে কি আপাতত বিরতি নিচ্ছেন, নাকি অন্য কোনো রাজনৈতিক পরিচয়ে কাজ করছেন?

সামান্তা শারমিন: রাজনীতি থেকে আমি সরে যাইনি। আগে রাজনীতি করেছি, এখনো করছি। তবে আপাতত কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই।

প্রশ্ন: আপনি বলেছিলেন, এনসিপিতে থাকা অবস্থায় একধরনের চাপ অনুভব করতেন। এখন কি সে চাপ থেকে মুক্ত?

সামান্তা শারমিন: নেতৃস্থানীয় পর্যায়ে সবসময়ই একধরনের চাপ সামলাতে হয়। তবে তখনকার চাপটা ছিল ভিন্ন ধরনের। মনে হতো, হয় আমাকে দল ছাড়তে হবে, নয়তো নিজের অবস্থান পরিবর্তন করতে হবে। দলের ভেতরে থেকে আমি যে পরিবর্তনগুলো চাচ্ছিলাম, সেগুলো করতে পারছিলাম না। এখন ভাবতে হচ্ছে, পরবর্তী পদক্ষেপ কী হবে, কীভাবে সামনে এগোব।

প্রশ্ন: এনসিপির সঙ্গে আপনার মতপার্থক্যটা ঠিক কোথায় সৃষ্টি হয়েছিল?

সামান্তা শারমিন: আমি দলের মূল অবস্থান বা প্রতিষ্ঠাকালীন যে রাজনৈতিক দর্শন ছিল, সেটার সঙ্গে যতটা সম্ভব সামঞ্জস্য রেখে কথা বলার চেষ্টা করেছি। কিন্তু একটা পর্যায়ে দলের রাজনৈতিক অবস্থান ও কর্মকৌশলের সঙ্গে আমার অবস্থানের মিল হচ্ছিল না।

প্রশ্ন: দলের ভেতরে কি কেউ আপনাকে এ অবস্থান থেকে সরে আসার জন্য চাপ দিয়েছিলেন?

সামান্তা শারমিন: বিষয়টি এমন নয় যে, নির্দিষ্ট কেউ আমাকে চাপ দিয়েছিলেন। অনেকটা নিজের উপলব্ধি থেকেই আমি বুঝতে চেয়েছি, দলের কোন পর্যায়ে কী ধরনের রাজনৈতিক অবস্থান নেওয়া হচ্ছে। আমার মতো অনেকে দলের ভেতরে ছিলেন, যারা হয়তো একই ধরনের চিন্তা করতেন। কিন্তু সবাই সবসময় কথা বলতে পারেননি। আমি প্রতিষ্ঠাকালীন মুখপাত্র ছিলাম, প্রতিষ্ঠাকালীন নেতৃত্বের সঙ্গেও যুক্ত ছিলাম। সে পরিচিতির কারণে আমি কিছুটা ঝুঁকি নিয়ে কথা বলতে পেরেছি।

প্রশ্ন: রাজনৈতিক দলে নারীদের অবস্থান নিয়ে আপনার একটি বক্তব্য ছিল। আপনি বলেছিলেন, এনসিপির ভেতরেও নারীদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। বিষয়টি একটু ব্যাখ্যা করবেন?

সামান্তা শারমিন: রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে নারীদের অংশগ্রহণ বাড়ানো জরুরি। কিন্তু বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর স্বাভাবিক সংস্কৃতিটা এখনো এমন হয়নি। আমি দেখেছি, বিভিন্ন রাজনৈতিক দলের সভায় নারীরা নিচে বসেন, আর পুরুষেরা সামনের সারিতে বা ওপরের জায়গায় বসেন। এটি শুধু বসার জায়গার বিষয় নয়। এটি দলের ভেতরে কী ধরনের রাজনৈতিক সংস্কৃতি তৈরি হচ্ছে, তার একটি দৃশ্যমান প্রতিনিধিত্ব। এনসিপি থেকে আমি অভাবনীয় সম্মান ও ভালোবাসা পেয়েছি। দল থেকে বের হওয়ার পরও কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের কয়েকজন নেতার সঙ্গে আমার যোগাযোগ রয়েছে। তবে যারা দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের অনেকেই হয়তো আমার অবস্থানকে ব্যক্তিগত অভিমান বা ব্যক্তিগত অসন্তোষ হিসেবে তুলে ধরতে চাইবেন। কিন্তু সমালোচনার জবাবে অসত্য কথা বলা ঠিক নয়। কেউ যদি বলেন, এগুলো আমার ব্যক্তিগত ক্ষোভ থেকে বলা, তাহলে সেটি বাস্তবতার সঙ্গে মেলে না।

প্রশ্ন: আপনার পদোন্নতি বা দায়িত্ব পরিবর্তন নিয়ে দলের ভেতরে যে আলোচনা হয়েছিল, সেটিকে আপনি কীভাবে দেখেন?

সামান্তা শারমিন: বিষয়টি শুধু পদোন্নতির ছিল না। দলের ভেতরে কে কোন পদে যাবেন, কে কোন দায়িত্ব পাবেন, সেটি নিয়ে একটা রাজনৈতিক হিসাবনিকাশ ছিল। আমার কাছে পদ বা পদোন্নতি কখনোই মুখ্য ছিল না। আমি যে রাজনৈতিক অবস্থানের জন্য লড়াই করেছি, সেটিই আমার কাছে গুরুত্বপূর্ণ। আপনার দক্ষতা ও যোগ্যতা যতই থাকুক, দল যদি নিজেই ভুল পথে থাকে, তাহলে শুধু নিজের অবস্থান থেকে চেষ্টা করে রাজনীতি করা সম্ভব নয়।

প্রশ্ন: এনসিপি কি ধীরে ধীরে অন্য প্রচলিত রাজনৈতিক দলগুলোর মতো হয়ে যাচ্ছে?

সামান্তা শারমিন: সেদিকেই যাচ্ছে বলে মনে হয়েছে। আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে অনেকেই মনে করেন, সংসদে যাওয়া গুরুত্বপূর্ণ, ক্ষমতার কাছাকাছি থাকা গুরুত্বপূর্ণ। কিন্তু একটি নতুন রাজনৈতিক দলের কাছে মানুষের প্রত্যাশা ছিল ভিন্ন। মানুষ চেয়েছিল, পুরনো রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে নতুন ধরনের রাজনীতি তৈরি হবে। সে জায়গায় এনসিপি নিয়ে প্রশ্ন রয়েছে।

শেখ মুজিবুর রহমানের উদাহরণও আলোচনায় আসে। মুক্তিযুদ্ধের নেতৃত্বের পর তিনি আওয়ামী লীগের নেতা হিসেবে রাজনীতিতে যুক্ত হয়েছিলেন। ফলে মুক্তিযুদ্ধের নেতৃত্বের যে বৃহত্তর ঐতিহাসিক পরিসর, সেটি পরবর্তী সময়ে দলীয় রাজনীতির সঙ্গে একাকার হয়ে যায়। আমার মনে হয়, জুলাইয়ের নেতাদের সামনে এমন একটি বিষয় বিবেচনার সুযোগ ছিল। নাগরিক কমিটি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতো প্ল্যাটফর্মগুলো যদি শক্তিশালীভাবে কাজ করতে পারত, তাহলে রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ডের সমালোচনা করার জন্য একটি স্বাধীন জায়গা তৈরি হতো

প্রশ্ন: এনসিপির নেতৃত্ব নির্বাচন ও কমিটি গঠনের প্রক্রিয়ার কী ধরনের অস্বচ্ছতা দেখেছেন?

সামান্তা শারমিন: বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ নির্বাচন নিয়ে খুব বেশি আলোচনা হয় না। জাতীয় রাজনীতিতে আমরা যখন গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা বলছি, তখন নিজেদের দলের ভেতরেও সে চর্চা থাকা জরুরি। আমরা মনে করেছিলাম, বারবার পুনর্গঠন না করে কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা দরকার। কিন্তু সেই সিদ্ধান্তের পরও দীর্ঘ সময় ধরে পুনর্গঠনের প্রক্রিয়া চলেছে। জুলাই মাসে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তার বাস্তবায়ন হতে হতে অনেক সময় চলে গেছে। নভেম্বর পর্যন্তও দলকে বিভিন্ন পর্যায়ে পুনর্গঠনের মধ্য দিয়ে যেতে হয়েছে। এত দীর্ঘ সময় ধরে এ প্রক্রিয়া চালানোর প্রয়োজন কী ছিল? মাত্র কয়েক মাস পরই যদি কাউন্সিল আয়োজন করা যায়, তাহলে আগে থেকেই কেন সেই উদ্যোগ নেওয়া হলো না?

শুধু এনসিপিকে কেন্দ্র করে নয়— বিএনপি, জামায়াতসহ সব রাজনৈতিক দলকে একই প্রশ্নের মুখোমুখি হতে হবে। একটি দল যদি দেশের গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলে, তাহলে নিজেদের দলের ভেতরেও গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করতে হবে।

সামান্তা শারমিনসামান্তা শারমিনপ্রশ্ন: এনসিপি রাজনৈতিক আদর্শের চেয়ে নির্বাচনী সাফল্য ও ক্ষমতাকে বেশি গুরুত্ব দিয়েছে?

সামান্তা শারমিন: নির্বাচনী সাফল্যকে গুরুত্ব দেওয়া স্বাভাবিক। কিন্তু মনে হয়েছে, দলটি দীর্ঘমেয়াদি রাজনৈতিক পরিকল্পনার জায়গায় যথেষ্ট গুরুত্ব দেয়নি। আমরা চাইলে নির্বাচনী সাফল্যের জন্য অনেক ধরনের কৌশল নিতে পারতাম। আমার কাছে রাজনৈতিক আদর্শ ও সংস্কারের প্রশ্নটি গুরুত্বপূর্ণ ছিল। যদি ২০২৪ সালের ডিসেম্বরেই নির্বাচন হতো, তাহলে এনসিপি অনেক ভালো ফল করতে পারত বলে আমি মনে করি। তখন বড় রাজনৈতিক দলগুলোর বর্তমান অবস্থাও হয়তো এমন থাকত না। বিএনপির ভেতরেও ভাঙনের সম্ভাবনা তৈরি হতে পারত। এরপর ফেব্রুয়ারিতে দল গঠনের যে পরিকল্পনা ছিল, সেটিও গুরুত্বপূর্ণ ছিল। আমার ধারণা, এককভাবে নির্বাচন করলেও এনসিপি উল্লেখযোগ্যসংখ্যক আসন পেতে পারত। কিন্তু দলটি এসব বাস্তবতা যথাযথভাবে বিবেচনা করেছে বলে আমার মনে হয়নি। তখন মনে হয়েছে, সংস্কার ছাড়া নির্বাচনে যাওয়ার যৌক্তিকতা নেই।

প্রশ্ন: জুলাই-পরবর্তী সময়ে গণঅভ্যুত্থানের নেতাদের সরাসরি রাজনৈতিক দল গঠন না করে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করা কি বেশি ভালো হতো না?

সামান্তা শারমিন: গণঅভ্যুত্থানের প্রধান নেতৃত্বের একটি বড় অংশের দায়িত্ব ছিল দলীয় রাজনীতির বাইরে থেকেও কাজ করা। এখানে শেখ মুজিবুর রহমানের উদাহরণও আলোচনায় আসে। মুক্তিযুদ্ধের নেতৃত্বের পর তিনি আওয়ামী লীগের নেতা হিসেবে রাজনীতিতে যুক্ত হয়েছিলেন। ফলে মুক্তিযুদ্ধের নেতৃত্বের যে বৃহত্তর ঐতিহাসিক পরিসর, সেটি পরবর্তী সময়ে দলীয় রাজনীতির সঙ্গে একাকার হয়ে যায়। আমার মনে হয়, জুলাইয়ের নেতাদের সামনে এমন একটি বিষয় বিবেচনার সুযোগ ছিল। নাগরিক কমিটি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতো প্ল্যাটফর্মগুলো যদি শক্তিশালীভাবে কাজ করতে পারত, তাহলে রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ডের সমালোচনা করার জন্য একটি স্বাধীন জায়গা তৈরি হতো।

জামায়াতের একটি দীর্ঘদিনের রাজনৈতিক বৈশিষ্ট্য রয়েছে। যেকোনো পরিস্থিতিতে ক্ষমতার কাছাকাছি যাওয়ার চেষ্টা করা এবং সেই অনুযায়ী রাজনৈতিক অবস্থান পরিবর্তন করা তাদের রাজনীতির একটি ধারাবাহিক বৈশিষ্ট্য

প্রশ্ন: জামায়াতে ইসলামীর সঙ্গে জোটের বিষয়ে আপনার আপত্তি কোথায় ছিল?

সামান্তা শারমিন: কোনো রাজনৈতিক দলকে মূল্যায়ন করতে হলে শুধু তাদের মৌখিক বক্তব্যের ওপর নির্ভর করলে হবে না। বাংলাদেশের রাজনীতিতে দলগুলো নিজেদের বক্তব্য ও রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে পার্থক্য রাখে। জামায়াতকে মূল্যায়ন করতে হলে তাদের লিখিত দলীয় গঠনতন্ত্র, ঘোষণাপত্র এবং রাজনৈতিক কর্মকাণ্ড দেখতে হবে। জামায়াত গঠনতন্ত্র ও ঘোষণাপত্রে বাংলাদেশ রাষ্ট্রকে কীভাবে বিবেচনা করছে, রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে তাদের প্রকল্প কী— সেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। জামায়াতের একটি দীর্ঘদিনের রাজনৈতিক বৈশিষ্ট্য-যেকোনো পরিস্থিতিতে ক্ষমতার কাছাকাছি যাওয়ার চেষ্টা করা এবং সেই অনুযায়ী রাজনৈতিক অবস্থান পরিবর্তন করা তাদের রাজনীতির একটি ধারাবাহিক বৈশিষ্ট্য।

প্রশ্ন: জামায়াতের সঙ্গে জোটের বিরোধিতা করে এনসিপির তিন নারী সদস্য পদত্যাগ করেছেন। আপনি কি মনে করেন, তাদের সিদ্ধান্ত সঠিক ছিল?

সামান্তা শারমিন: আমার মনে হয়, রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ধীরস্থির হওয়া জরুরি। বিশেষ করে কোনো দল জোট করলে সেটির রাজনৈতিক প্রভাব কী হতে পারে, তা বিবেচনা করা দরকার। আমার বিশ্বাস ছিল, দলের ভেতরে থেকেই অনেক কিছু পরিবর্তন করা সম্ভব। কিন্তু একটি পর্যায়ে সে সুযোগ আর ছিল না।

প্রশ্ন: এনসিপিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীদের মতামত কতটা গুরুত্ব পেত?

সামান্তা শারমিন: আমরা রাজনৈতিক পর্ষদে তিনজন নারী সদস্য ছিলাম। অনেক সিদ্ধান্তের পক্ষে আমরা যুক্তি দিয়েছি। কিছু সিদ্ধান্ত আমাদের মতামত অনুযায়ী হয়েছে, কিছু হয়নি। কিন্তু যখন কোনো সিদ্ধান্তের বাস্তব রাজনৈতিক প্রভাব ছিল, তখন নারীদের মতামত কতটা গুরুত্ব পেয়েছে, সেটি মূল্যায়ন করা প্রয়োজন। জুলাইয়ের গণঅভ্যুত্থানে নারীদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু পরে রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ায় সে ভূমিকার যথাযথ মূল্যায়ন হয়েছে কি না, সেটি নিয়ে প্রশ্ন রয়েছে।

প্রশ্ন: সম্প্রতি কুষ্টিয়ায় পেট্রলবোমা হামলায় নুসরাতের বাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এটিকে আপনি কীভাবে দেখছেন?

সামান্তা শারমিন: প্রথমত, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ব্যক্তির বক্তব্য ও ভূমিকা নিয়ে আমার উদ্বেগ রয়েছে। প্রতিটি ঘটনায় নিজের মতো করে ব্যাখ্যা দাঁড় করানো হচ্ছে। কিন্তু ঘটনার দায় নেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে না। দ্বিতীয়ত, সমন্বয়ক এবং বিভিন্ন এলাকার পরিচিত ছাত্রনেতাদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা দরকার। আমার মনে হয়, পুরনো রাজনৈতিক শক্তি ও পুরনো ব্যবস্থার সঙ্গে যুক্ত কিছু মানুষ এখনো বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আমরা অনেক সংস্কারের কথা বলেছি। কিন্তু বাস্তবে পুলিশ, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাঠামোয় কতটা পরিবর্তন এসেছে, সেটি নিয়ে প্রশ্ন রয়েছে।

প্রশ্ন: ঢাকা ও দেশের বিভিন্ন জায়গায় সম্প্রতি ককটেল ও পেট্রলবোমা হামলার ঘটনা ঘটছে। এসব সহিংসতার পেছনে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা রয়েছে বলে অনেকে মনে করছেন। আপনি কী মনে করেন?

সামান্তা শারমিন: ডিসেম্বর মাসকে কেন্দ্র করে ও বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে একধরনের অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে আমার মনে হয়। একজন মানুষকে ককটেল বিস্ফোরণে আহত করা কিংবা পেছন থেকে অতর্কিতে হামলা করা কোনো রাজনৈতিক কর্মসূচি হতে পারে না। আমার মনে হয়, আওয়ামী লীগের এখন আর বাংলাদেশের রাজনীতিতে সে ধরনের জনভিত্তি বা প্রয়োজনীয়তা নেই। দেশে যে সংকটগুলো রয়েছে, সেগুলো নিয়ে কথা বলার মতো অনেক রাজনৈতিক দল ও মানুষ রয়েছেন। আওয়ামী লীগকে সেই অর্থে প্রয়োজনীয় কোনো রাজনৈতিক শক্তি হিসেবে আমি দেখি না। আমার মনে হয়, শেখ হাসিনা ও শেখ পরিবারের বাইরে আওয়ামী লীগের নিজস্ব কোনো শক্তিশালী রাজনৈতিক ভিত্তি অবশিষ্ট নেই।

প্রশ্ন: আওয়ামী লীগ কি আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে পারে?

সামান্তা শারমিন: আমি আগে যেমন বিশ্বাস করিনি, এখনো তেমন বিশ্বাস করি না যে, আওয়ামী লীগ আগের অবস্থায় ফিরে আসবে। কিন্তু আওয়ামী লীগকে ঘিরে যে রাজনৈতিক প্রাসঙ্গিকতা সৃষ্টি করা হচ্ছে, সেটি আমি উদ্বেগজনক মনে করি।

প্রশ্ন: সম্প্রতি সংসদে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কোনো দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতে ইসলামীর নেই। অন্যদিকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান দাবি করেছেন, জামায়াতের গোপন বৈঠক হয়েছে। একটি দেশের পররাষ্ট্রনীতি আসলে কেমন হওয়া উচিত?

সামান্তা শারমিন: কে কার সঙ্গে বৈঠক করেছে, সে অভিযোগের চেয়েও বড় বিষয় হলো, বাংলাদেশের পররাষ্ট্রনীতি কীভাবে নির্ধারিত হচ্ছে। মৌখিকভাবে অনেক কিছু দাবি করা যায়। কিন্তু দলগুলোর লিখিত অবস্থান এবং বাস্তব কর্মকাণ্ডের ভিত্তিতে তাদের মূল্যায়ন করা উচিত। বাংলাদেশে অনেক ক্ষেত্রে অভ্যুত্থান-পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তি বা পদক্ষেপের বিরোধিতা করা হয়েছে। একই সময়ে জাতীয় সংসদের আঙিনায় যুক্তরাষ্ট্রের সুবর্ণজয়ন্তী উদযাপিত হয়েছে। দেশের সার্বভৌমত্বের প্রশ্নে এসব বিষয় যথাযথভাবে বিবেচনা করা প্রয়োজন। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ব্যবস্থায় আমরা এখনো সে ধরনের পররাষ্ট্রনীতি পরিচালনার সক্ষমতা তৈরি করতে পারিনি। আমরা কখনো ভারতের বিরোধিতা করতে গিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষে অবস্থান নিই, আবার যুক্তরাষ্ট্রের বিরোধিতা করতে গিয়ে চীনের সঙ্গে অবস্থান মেলানোর চেষ্টা করি। এ ধরনের পররাষ্ট্রনীতি আসলে কোনো দেশের জন্য দীর্ঘমেয়াদে ভালো নয়।

প্রশ্ন: এনসিপি যদি জামায়াতের সঙ্গে জোটের সিদ্ধান্ত থেকে সরে আসে এবং অভ্যন্তরীণ গণতন্ত্র নিশ্চিত করে, তাহলে কি আপনার আবার এনসিপিতে ফিরে যাওয়ার সম্ভাবনা আছে?

সামান্তা শারমিন: আমি যে রাজনীতির স্বপ্ন নিয়ে এনসিপিতে যুক্ত হয়েছিলাম, সে রাজনীতিটাই করতে চেয়েছি। এখন আমার পথচলা আলাদা হয়ে গেছে। আমি খুব অল্প কিছুদিন হলো দল ছেড়েছি। এ মুহূর্তে এ বিষয়ে চূড়ান্ত কোনো মন্তব্য করার সময় আসেনি।

প্রশ্ন: আপনি কি নতুন কোনো রাজনৈতিক দল বা সংগঠন গড়ে তোলার কথা ভাবছেন?

সামান্তা শারমিন: আমি সাংগঠনিক রাজনীতিতে বিশ্বাসী। এককভাবে ব্যক্তিনির্ভর রাজনীতি করা আমার পছন্দ নয়। আমার রাজনৈতিক অবস্থানগুলো আমি বারবার ব্যাখ্যা করেছি। সেসব অবস্থানের সঙ্গে যাদের রাজনৈতিক চিন্তার মিল রয়েছে, তাদের সঙ্গে কাজ করতে চাই। তবে আমি এখনই কোথাও যাচ্ছি, এমন কোনো ঘোষণা দেওয়ার জায়গায় নেই।

প্রশ্ন: আপনি কি কখনো নিজেকে নাস্তিক হিসেবে পরিচয় দিয়েছিলেন?

সামান্তা শারমিন: এই আলোচনাটি এসেছে মূলত আমার রাজনৈতিক অবস্থানগুলো প্রকাশ করার পর। আমি দেখেছি, আমার বক্তব্যগুলো জামায়াত ও শিবিরের কিছু অনলাইন অ্যাকটিভিস্ট বেশি ছড়িয়েছেন। কিছু ইসলামপন্থী মানুষও আমার বক্তব্যের সমালোচনা করেছেন। আমার কাছে বিষয়টি কিছুটা অদ্ভুত মনে হয়েছে। মানুষের রাজনৈতিক মতামত ও বিশ্বাস নিয়ে ভিন্নমত থাকতে পারে। কারও রাজনৈতিক অবস্থানের সমালোচনা করা যায়; কিন্তু সে সমালোচনার ভিত্তিতে তার ব্যক্তিগত বিশ্বাস সম্পর্কে সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়।

প্রশ্ন: আপনার সাম্প্রতিক কয়েকটি সাক্ষাৎকারে ব্যক্তিগত কিছু অভিজ্ঞতার কথা উঠে এসেছে। ঘটনাটি শেয়ার করবেন?

সামান্তা শারমিন: বিষয়টি আসলে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। একজন রাজনৈতিক ব্যক্তিকে নিয়ে মানুষের আগ্রহ থাকবে, এটি স্বাভাবিক। কিন্তু আমার কাছে মনে হয়, কিছু জায়গায় ব্যক্তিগত গোপনীয়তার বিষয়টিও বিবেচনা করা প্রয়োজন। সব ব্যক্তিগত অভিজ্ঞতা প্রকাশ্যে আলোচনার বিষয় হতে পারে না।

এনসিপিরাজনীতিগণতন্ত্রজামায়াতসামান্তা শারমিনসাক্ষাৎকারমতপার্থক্যঅসন্তোষ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    লক্ষ্মীপুরে আ. লীগ নেতাসহ গ্রেপ্তার ৩১

    লক্ষ্মীপুরে আ. লীগ নেতাসহ গ্রেপ্তার ৩১

    গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে প্রাণ গেল বিএনপি নেতার, আহত শতাধিক

    গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে প্রাণ গেল বিএনপি নেতার, আহত শতাধিক