Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
চা শ্রমিকদের ভরসা খাইরুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বাংলাদেশে এ রকম পূজা আগে দেখিনি : তথ্যমন্ত্রী

ভোলা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ২০:৪৭
বাংলাদেশে এ রকম পূজা আগে দেখিনি : তথ্যমন্ত্রী

কথা বলছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, ছবি : আগামীর সময়

বাংলাদেশে গণতন্ত্র নেই—আওয়ামী লীগ এখন এমন একটি নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

তিনি বলেছেন, গত ১৭ বছরে ধ্বংস করে যাওয়া ব্যবস্থা থেকে ফিরে আসতে সময় লাগছে। তবে মানুষ ভোট দিয়ে সরকার নির্বাচিত করেছে, সংসদে বিরোধী দলও রয়েছে। ধীরে ধীরে গণতন্ত্র আরও উন্নত হবে বলে বিশ্বাস করেন তিনি।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ভোলা সদরের ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকের হাট-বাজার পরিদর্শন ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

আন্দালিব রহমান পার্থ বলেন, ‘আগে আওয়ামী লীগ বলত বিএনপি ক্ষমতায় এলে দেশে পূজা হবে না। অথচ এবার হিন্দুরা আনন্দ-উৎসবের মধ্য দিয়ে নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালন করেছেন।’


আরও পড়ুন

৪০০ একর কৃষিজমি দখল করে ৫০ ঝিল, অভিযানে এমপি

২২ অক্টোবর ২০২৬

তিনি আরও বলেন, ‘এই যে আমরা পূজা দেখলাম, আমি বাংলাদেশে এ রকম পূজা দেখিনি। এত নির্বিঘ্নে, এত সুন্দর সিকিউরিটির মধ্যে। অথচ আওয়ামী লীগ একটা সময় বলত, বিএনপি ক্ষমতায় আসলে পূজা হবে না। আজকে বাংলাদেশের যেভাবে আনন্দ-উৎসবের মধ্য দিয়ে হিন্দুরা তাদের ধর্মীয় উৎসব পালন করল।’

মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ এখন বহির্বিশ্বে বাংলাদেশ নিয়ে নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করছে। ক্ষমতা থেকে পালিয়ে যাওয়ার কিছুদিন পর থেকেই শুরু হয়েছে যে এখানে হিন্দুদের ওপর অত্যাচার। ভারতের কিছু কিছু মিডিয়া তা সম্প্রচার করার চেষ্টা করছে। আসলে তারা ন্যারেটিভের ওপর ভিত্তি করেই এরকম করছে। এখন নতুন ন্যারেটিভ করছে যে, এখানে গণতন্ত্র নাই।’

তিনি আরও বলেন, ১৫ থেকে ৩৫ বছর বয়সী প্রায় পাঁচ কোটি মানুষ আওয়ামী লীগের পতন কিংবা দেশ ছেড়ে যাওয়ার ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ছিল। তারা রাজপথে, ফেসবুক ও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিল। এই পাঁচ কোটি মানুষের কাছে আওয়ামী লীগের ন্যারেটিভ দিয়ে ফিরে আসা কঠিন হবে বলে মনে করেন তিনি।

পরিদর্শনকালে স্থানীয় বিজেপি নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রীপূজাভোলাআওয়ামী লীগগণতন্ত্র
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    কবি ও অনুবাদক রথো রাফি মারা গেছেন

    কবি ও অনুবাদক রথো রাফি মারা গেছেন

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ‘ভ্রমণ’ রেল সচিবের

    সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ‘ভ্রমণ’ রেল সচিবের

    ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ফেসবুকে লিখলেন চিকিৎসক

    ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ফেসবুকে লিখলেন চিকিৎসক

    নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু হামজার

    নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু হামজার

    দুই পা বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল ট্রাভেল ব্যাগে

    দুই পা বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল ট্রাভেল ব্যাগে

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    ইশরাকের মন্ত্রিত্ব গেল, সেই ঘুণ্টিঘরের চিত্র কতটা বদলাল?

    ইশরাকের মন্ত্রিত্ব গেল, সেই ঘুণ্টিঘরের চিত্র কতটা বদলাল?

    সেই রমিজের বিরুদ্ধে এবার সাড়ে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ

    সেই রমিজের বিরুদ্ধে এবার সাড়ে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ

    গন্তব্যে পৌঁছানো হলো না মা–মেয়ের, পথেই সব শেষ

    গন্তব্যে পৌঁছানো হলো না মা–মেয়ের, পথেই সব শেষ

    প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে

    প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে

    প্রধানমন্ত্রীর বক্তব্য ধরে হাসনাতের পোস্টের কড়া জবাব স্নিগ্ধের

    প্রধানমন্ত্রীর বক্তব্য ধরে হাসনাতের পোস্টের কড়া জবাব স্নিগ্ধের