খাবার ও ওষুধের মধ্যে একটি জটিল সম্পর্ক বা মিথস্ক্রিয়া রয়েছে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘ফুড ড্রাগ ইন্টারঅ্যাকশন’। অর্থাৎ, আমরা যে খাবার বা পানীয় গ্রহণ করছি, তা ওষুধের কার্যকারিতাকে বাড়িয়ে দিতে পারে, কমিয়ে দিতে পারে অথবা বিপজ্জনক পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।
মিথস্ক্রিয়া কী ও কেন হয়?
একটি নির্দিষ্ট খাবার যখন ওষুধের শোষণ, হজম বা শরীর থেকে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়াকে প্রভাবিত করে, তখনই ইন্টারঅ্যাকশন ঘটে। ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, শুধু ‘গ্রেপফ্রুট’ বা বাতাবি লেব...