ছোট্ট এক দোকান থেকে মাসে দেড় কোটি টাকার ব্যবসা

রাজদীপ সিং কুকরেজা। ছবি : সংগৃহীত
বিশেষ ধারার কফি ও মুখরোচক খাবার পরিবেশন করে ভারতের মুম্বাইয়ের খাবারের জগতে নিজেদের অবস্থান তৈরি করে নিয়েছে বুজি ক্যাফে। বর্তমানে এটি শুধু কফি খাওয়ার জায়গা নয়, বরং পরিণত হয়েছে বলিউড তারকা ও প্রভাবশালী ব্যক্তিত্বদের আড্ডার জনপ্রিয় স্থান হিসেবে।
স্যান্ডউইচ আর কফির ছোট্ট দোকান হিসেবে যার পথচলা শুরু হয়েছিল, সেই প্রতিষ্ঠান এখন প্রতি মাসে ১০০ কোটি রুপির (প্রায় ১৪৫ কোটি টাকা) বেশি আয় করা এক সফল ব্যবসায় রূপ নিয়েছে।
২০১৯ সালে রাজদীপ সিং কুকরেজা মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় মাত্র ১০০ বর্গফুটের একটি ছোট্ট জায়গায় শুরু করেন এই ক্যাফে। জায়গাটি এতটাই ছোট ছিল, সেখানে ছিল না নিজস্ব কোনো শৌচাগারও।
বিজ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, রাজদীপ খেয়াল করেন বাজারে স্বাস্থ্যকর খাবারের বিশাল চাহিদা রয়েছে। কিন্তু সেগুলো বেশ চড়া দামের। অন্যদিকে কমদামি খাবারগুলোর স্বাদ মনের মতো হয় না।
সেই অভাব পূরণ করতেই নিজের জমানো প্রায় ১০ লাখ রুপি বিনিয়োগ করে শুরু করেন এই যাত্রা। মাত্র ১৫ জন বসার ক্ষমতা সম্পন্ন এই ছোট্ট স্যান্ডউইচের দোকানটি চালু করেন রাজদীপ।
স্যামন এগস বেনেডিক্ট, হরেক পদের বার্গার থেকে শুরু করে ক্র্যাব অমলেট কিংবা মোকা বমবোলোনির মতো প্রতিটি পদ গ্রাহকদের দেয় ভিন্ন স্বাদ। এ ছাড়া মচমচে স্টাফড হ্যাশ ব্রাউন, ঠেচা কটেজ চিজ স্যান্ডউইচ, ট্রাফেল্ড অ্যাভোকাডো টোস্ট, পেস্তা বাকলাভা এবং বিশেষ বেরি চিয়া বোল এখানকার অত্যন্ত জনপ্রিয় খাবার।
রাজদীপের এই ক্যাফের তাজা খাবার আর আকর্ষণীয় মেন্যু খুব দ্রুতই নজর কাড়ে বলিউডের রূপালি জগতের তারকাদের। অনন্যা পান্ডে, শাহিদ কাপুর, সুহানা খান, দীপিকা পাডুকোন এবং রণবীর সিংয়ের মতো বড় বড় সব তারকাদের প্রায়ই বুজি ক্যাফেতে আড্ডা দিতে দেখা যায়।
বুজি ক্যাফের প্রতিষ্ঠাতা রাজদীপ জানিয়েছেন, মুম্বাই জুড়ে এখন তাদের পাঁচটি আউটলেট রয়েছে। গত বছর প্রতিষ্ঠানটি ১০৩ কোটি রুপি রাজস্ব আয় করেছে। বিশেষ বিষয় হলো, ক্যাফেটি এখনো বাইরের কোনো বিনিয়োগ নেয়নি। আগ্রহী বিনিয়োগকারীদের প্রস্তাব তারা ফিরিয়ে দিয়েছে।
সূত্র : এনডিটিভি






