Agamir Somoy E-Paper
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনাবেতনে পাঠদান ৭০ বছর
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অপূর্বা

পরামর্শ

তৈরি থাকলে বিপদ কমে

অলকানন্দা রায়
agamir somoy
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০২:৩৯
তৈরি থাকলে বিপদ কমে

সংগৃহীত ছবি

বর্ষা মৌসুমে বন্যা বা জলাবদ্ধতার মতো দুর্যোগে দেশের নানান অঞ্চলের মানুষ পড়েন বিপদে। তাই আগে থেকেই খাবার, ওষুধ ও প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে রাখা এবং নিরাপদ আশ্রয়ের পরিকল্পনা করা পরিস্থিতি মোকাবিলায় সহায়তা করে। লিখেছেন অলকানন্দা রায়

আষাঢ়ের বৃষ্টি যেমন স্বস্তি আনে, তেমনি টানা বর্ষণে দেশের অনেক এলাকায় শুরু হয় জলাবদ্ধতা, কোথাও কোথাও দেখা দেয় বন্যা। ঘরবন্দি জীবন, বিদ্যুৎ বিচ্ছিন্নতা, বিশুদ্ধ পানির সংকট, খাবারের অভাব— সব মিলিয়ে দুর্ভোগ বাড়ে। এমন পরিস্থিতি মোকাবিলায় কিছু পরিকল্পিত ব্যবস্থা আপনাকে ও আপনার পরিবারকে নিরাপদ রাখতে পারে।

জরুরি ব্যাগ গোছানো

একটি জলরোধী ব্যাগে জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন, পাসপোর্ট, ব্যাংকের প্রয়োজনীয় কাগজপত্র, কিছু নগদ টাকা, মোবাইল চার্জার, পাওয়ার ব্যাংক, টর্চ, অতিরিক্ত ব্যাটারি, প্রয়োজনীয় কাপড় এবং ব্যক্তিগত ব্যবহারের জিনিসপত্র গুছিয়ে রাখুন। প্রয়োজনে দ্রুত আশ্রয়কেন্দ্রে যেতে হলে এ ব্যাগই হবে বড় সহায়।

খাবার ও বিশুদ্ধ পানি

অন্তত তিন থেকে সাত দিনের শুকনো খাবার, যেমন— চিড়া, মুড়ি, বিস্কুট, গুড়, খেজুর, শিশুখাদ্য ও পর্যাপ্ত বিশুদ্ধ পানি সংরক্ষণ করুন। পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, পানি ফুটিয়ে পান করার ব্যবস্থা কিংবা ফিল্টার থাকলে সেটিও প্রস্তুত রাখুন।

ওষুধ ও প্রাথমিক চিকিৎসা

ঘরে অবশ্যই একটি ফার্স্ট এইড বক্স রাখুন। নিয়মিত খেতে হয় এমন ওষুধ অন্তত এক থেকে দুই সপ্তাহের জন্য মজুদ রাখা ভালো। জ্বর, ডায়রিয়া, সর্দি-কাশি, ব্যথা, অ্যালার্জি ও গ্যাস্ট্রিকের প্রয়োজনীয় ওষুধ, ওরস্যালাইন, জীবাণুনাশক, ব্যান্ডেজ, গজ, তুলা ও থার্মোমিটার হাতের কাছে রাখুন। শিশু, বয়স্ক, অন্তঃসত্ত্বা নারী বা দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত সদস্যদের ওষুধ আলাদা করে সংরক্ষণ করুন।

চিকিৎসকের সঙ্গে যোগাযোগ নম্বর

পরিবারের চিকিৎসক, নিকটস্থ হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও জরুরি স্বাস্থ্যসেবার ফোন নম্বর মোবাইলে এবং কাগজে লিখে সংরক্ষণ করুন। মোবাইল নেটওয়ার্ক বা চার্জ না থাকলেও যেন প্রয়োজনীয় নম্বর পাওয়া যায়।

বিদ্যুৎ ও গ্যাসে সতর্কতা

পানি ঘরে ঢোকার আশঙ্কা থাকলে বৈদ্যুতিক যন্ত্রপাতি ও মূল্যবান জিনিস উঁচু জায়গায় সরিয়ে রাখুন। প্রয়োজন হলে বিদ্যুৎ ও গ্যাসের মূল সংযোগ বন্ধ করে দিন। ভেজা হাতে বৈদ্যুতিক সুইচ বা তার স্পর্শ করবেন না।

শিশু, বয়স্ক ও পোষা প্রাণীর নিরাপত্তা

শিশুর দুধ, ডায়াপার, বয়স্কদের প্রয়োজনীয় জিনিসপত্র এবং পোষা প্রাণীর খাবার ও ওষুধ আগে থেকেই প্রস্তুত রাখুন। পরিবারের সবাইকে নিরাপদ আশ্রয়কেন্দ্রের অবস্থান জানিয়ে রাখুন।

বিশেষ চাহিদাসম্পন্ন সদস্যদের জন্য আলাদা প্রস্তুতি দরকার। শিশু, বয়স্ক, অন্তঃসত্ত্বা নারী এবং দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য আলাদা ব্যাগে প্রয়োজনীয় খাদ্য, ডায়াপার, ইনহেলার, অক্সিমিটার, অতিরিক্ত চশমা বা প্রয়োজনীয় চিকিৎসা-সরঞ্জাম প্রস্তুত রাখুন।

রোগবালাই থেকে সুরক্ষা

বন্যার সময় ডায়রিয়া, টাইফয়েড, হেপাটাইটিস-এ, চর্মরোগ ও মশাবাহিত রোগের ঝুঁকি বেড়ে যায়। তাই বিশুদ্ধ পানি পান করুন, সাবান দিয়ে নিয়মিত হাত ধুয়ে নিন, ভেজা কাপড় দ্রুত বদলান এবং খাবার ঢেকে রাখুন। জমে থাকা পানিতে শিশুদের খেলতে দেবেন না।

বর্ষাখাবারবিশুদ্ধ পানি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কাদের-নাছিম-আরাফাতদের কার কত সম্পদ?

    কাদের-নাছিম-আরাফাতদের কার কত সম্পদ?

    শেয়ারবাজারে আস্থা ফেরাতে প্রি-ওপেনিং ও বাইব্যাক চালুর দাবি

    শেয়ারবাজারে আস্থা ফেরাতে প্রি-ওপেনিং ও বাইব্যাক চালুর দাবি

    হাসপাতালে চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব, ঘটনাটি নোয়াখালীর নয় নেপালের

    হাসপাতালে চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব, ঘটনাটি নোয়াখালীর নয় নেপালের

    মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

    মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

    ‘বাক্‌স্বাধীনতা অভূতপূর্ব’ উপদেষ্টা বলার পর টিআইবি দেখাল ৫২টি ঘটনা

    ‘বাক্‌স্বাধীনতা অভূতপূর্ব’ উপদেষ্টা বলার পর টিআইবি দেখাল ৫২টি ঘটনা

    গ্যাস-বিদ্যুৎ সংকটের ধাক্কা নিট পোশাকে, কমল রপ্তানির অর্ডার

    গ্যাস-বিদ্যুৎ সংকটের ধাক্কা নিট পোশাকে, কমল রপ্তানির অর্ডার

    ভারতকে ১০০% শুল্কের তালিকায় কেন রাখতে চান মার্কিন আইনপ্রণেতারা

    ভারতকে ১০০% শুল্কের তালিকায় কেন রাখতে চান মার্কিন আইনপ্রণেতারা

    এমপি আমির হামজার শাস্তির দাবিতে মহিলা দলের ঝাড়ু মিছিল

    এমপি আমির হামজার শাস্তির দাবিতে মহিলা দলের ঝাড়ু মিছিল

    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    দুই বছর পর বাড়িতে গিয়ে গ্রেপ্তার যুবলীগ সভাপতি

    দুই বছর পর বাড়িতে গিয়ে গ্রেপ্তার যুবলীগ সভাপতি

    বিএনপি নেতার গোয়ালঘরে চুরির গরু, তদন্তে পুলিশ

    বিএনপি নেতার গোয়ালঘরে চুরির গরু, তদন্তে পুলিশ

    কড়া নাড়ছে এজিআই

    কড়া নাড়ছে এজিআই

    সাদ্দাম-ইনানদের ফাঁসির রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

    সাদ্দাম-ইনানদের ফাঁসির রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

    বিনাবেতনে পাঠদান ৭০ বছর

    বিনাবেতনে পাঠদান ৭০ বছর

    ‘ভয়ের মুখোমুখি হতে চেয়েছিলাম...’

    ‘ভয়ের মুখোমুখি হতে চেয়েছিলাম...’