আলো নিভে গেলে শুধু ঘর অন্ধকার হয় না, থমকে যায় একটি দেশের স্পন্দন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ফের সেই অন্ধকার নেমে এল ক্যারিবীয় দ্বীপ কিউবায়। এক মুহূর্তে থেমে গেল বিদ্যুতের প্রবাহ, স্তব্ধ হয়ে গেল শহরের গতি, আর কোটি মানুষের দৈনন্দিন জীবন আটকে গেল অনিশ্চয়তার ঘেরাটোপে। কয়েক মাসের জ্বালানি সঙ্কটের মধ্যে ফের ভেঙে পড়ল কিউবার জাতীয় বিদ্যুৎ ব্যবস্থা, যা নিয়ে তৈরি হয়েছে নতুন করে রাজনৈতিক ও মানবিক উদ্বেগ।কিউবার জাতীয় বিদ্যুৎ গ্রিড শুক্রবার সম্পূর্ণ ধসে পড়ে। দেশটির বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, উচ্চ ভোল্টেজের...