Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

মিগেল দিয়াজ-কানেল

কিউবাকে ‘কুক্ষিগত’ করতে চায় যুক্তরাষ্ট্র

এএফপি
agamir somoy
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১৩:৩৫
কিউবাকে ‘কুক্ষিগত’ করতে চায় যুক্তরাষ্ট্র

কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেল- রয়টার্স

কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেল রবিবার তার দেশের বিরুদ্ধে ওয়াশিংটনের চাপ প্রয়োগের নীতিকে ‘গণহত্যামূলক নীতি’ বলে অভিহিত করেছেন। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কিউবাকে ‘কুক্ষিগত করার’ চেষ্টা করার অভিযোগও তুলেছেন তিনি।

দীর্ঘ কয়েক দশকের অর্থনৈতিক অবরোধের পাশাপাশি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সাম্প্রতিক মাসগুলোতে কিউবার ওপর আরও কঠোর চাপ সৃষ্টি করেছে। এর মধ্যে রয়েছে কার্যত তেল অবরোধ এবং কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞাও।

এই পদক্ষেপ আসে জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর। মাদুরো ছিলেন কিউবার কমিউনিস্ট নেতৃত্বের অন্যতম প্রধান মিত্র এবং দেশটির জন্য স্থিতিশীল তেল সরবরাহের একটি গুরুত্বপূর্ণ উৎস।

নতুন নিষেধাজ্ঞার ফলে কিউবায় পর্যটন খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু বিদেশি কোম্পানি দেশটি ছেড়ে গেছে এবং বৈদেশিক মুদ্রার প্রবাহও উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

যুক্তরাষ্ট্রের দাবি, রাশিয়া ও চীনের মিত্র কিউবা এই অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি এবং দেশটি নিজ নাগরিকদের অধিকার লঙ্ঘন করছে।

বৃহস্পতিবার ঘোষিত সর্বশেষ মার্কিন নিষেধাজ্ঞায় কিউবার বিদেশে পরিচালিত চিকিৎসা মিশন কর্মসূচিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এটি দেশটির বৈদেশিক আয়ের অন্যতম প্রধান উৎস।

পশ্চিমাঞ্চলীয় পিনার দেল রিও প্রদেশে এক অনুষ্ঠানে বক্তব্য দিয়ে দিয়াজ-কানেল বললেন, ‘আজ কিউবা একটি ঐতিহাসিক সংগ্রাম লড়ছে। এটি এমন একটি গণহত্যামূলক নীতির বিরুদ্ধে সংগ্রাম, যার উদ্দেশ্য পুরো একটি জাতিকে শ্বাসরোধ করে দেশটিকে নিজেদের দখলে নেওয়া।’

তিনি ১৯৫৩ সালে ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে মোনকাদা ব্যারাকে হামলার ৭৩তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন। এই হামলাকে কিউবান বিপ্লবের সূচনা হিসেবে বিবেচনা করা হয়।

দিয়াজ-কানেল বললেন, ‘অবরোধ একটি যুদ্ধের অস্ত্র এবং এটি মানুষের মৃত্যু ঘটায়।’ তার অভিযোগ, কিউবাসহ বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্র সামাজিক অস্থিরতা সৃষ্টি করতে চায়, যাতে নিজেদের সাম্রাজ্যবাদী স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সরকার প্রতিষ্ঠা করা যায়।

৯৪ লাখ জনসংখ্যার দ্বীপ রাষ্ট্র কিউবায় চলমান জ্বালানি সংকটের কারণে কয়েক দফা দেশব্যাপী বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। রাজধানীতে কখনো কখনো টানা ৩০ ঘণ্টা এবং বিভিন্ন প্রদেশে কয়েক দিন পর্যন্ত বিদ্যুৎহীন অবস্থার সৃষ্টি হয়েছে।

এই সংকট নিয়ে বাড়তে থাকা জনঅসন্তোষের মুখে দিয়াজ-কানেল জাতীয় ঐক্যের আহ্বান জানান এবং ‘অর্থনৈতিক ও সামাজিক সংস্কার বাস্তবায়নের’ ওপর জোর দেন।

গত জুনে কিউবা সরকার মুক্তবাজারভিত্তিক কয়েকটি বড় অর্থনৈতিক সংস্কার কার্যকর করে। তবে একই সঙ্গে সরকার বারবার জানিয়েছে, দেশের রাজনৈতিক ব্যবস্থা আলোচনার বিষয় নয় এবং যেকোনো সামরিক আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।

কিউবামিগেল দিয়াজ-কানেলযুক্তরাষ্ট্র
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    টেকনাফে অপহৃত ৪ যুবক উদ্ধার, আটক ১

    টেকনাফে অপহৃত ৪ যুবক উদ্ধার, আটক ১