প্রিয়
বগা ভাই,
আমার ছা-পোষা সালাম গ্রহণ করবেন। যে কাণ্ডটা আপনি ঘটালেন, আপনার প্রতি শ্রদ্ধায় আমার বুকটা এভারেস্টের মতো উঁচু হয়ে গেছে। এ যুগে যখন বাঘা বাঘা অপরাধী পুলিশের সাইরেনের আওয়াজ শুনে সাত সমুদ্র তেরো নদী পার হয়ে দূরদেশে গিয়ে সেলফি তোলে, সেখানে আপনি আক্ষরিক অর্থেই সেলফ-অ্যারেস্ট হয়ে ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করলেন!
ভাই, আপনি তো এক জ্যান্ত মিথ! ১৮ মামলার বোঝা কাঁধে নিয়ে, কিশোর গ্যাংয়ের রাজত্ব চালানো আপনি যখন খুলশী থানার ওসির দিকে হুংকার ছাড়লেন, তখনই বুঝেছিলাম আপনার কলিজা আর দশটা সাধারণ প...