Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সোশ্যাল মিডিয়া

এভারেস্টের চূড়ায় বিপ্লবের পতাকা উড্ডয়ন করবই, এটাই আমার শপথ : মুসাদ্দিক

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ২২:২২
এভারেস্টের চূড়ায় বিপ্লবের পতাকা উড্ডয়ন করবই, এটাই আমার শপথ : মুসাদ্দিক

মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। ফাইল ছবি

ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেছেন, ‘আমাদের লক্ষ্য সংস্কার ও বিপ্লব। আমাদের অনন্তকালের যাত্রায় প্রতিটি কাজের দায়ভার রয়েছে, সেই দায়ভার নিয়েই আমরা এগিয়ে যাব।’

আজ শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেছেন তিনি।

ডাকসুর এ নেতা বলেছেন, ‘আমরা ভয় পাব না রক্তচক্ষুকে, ভয় পাব না ফ্যাসিবাদের পদধ্বনিকে। আমাদের দুই সহস্রাধিক শহীদের প্রতিটি রক্তবিন্দুর স্বপ্নই আমাদের স্বপ্ন। মুসাদ্দিক ভয় পাবে না। আপনাদের মুসাদ্দিক আপনাদের নিয়েই ইনশাআল্লাহ স্বপ্নের বাংলাদেশ গড়ার পতাকা বয়ে নিয়ে যাবে। আমাদের শহীদদের স্বপ্নের মতো এভারেস্টের চূড়ায় বিপ্লবের পতাকা আমরা উড্ডয়ন করবই, ইনশাআল্লাহ। বাংলাদেশের প্রতিটি ছাত্র ও জনগণের প্রতি এটাই আমার শপথ।’

তিনি বলেছেন, ‘আল্লাহ আমাকে যতটুকু সাহস ও সুযোগ দিয়েছেন, সেই জায়গায় গুপ্ত থেকে কোনো এজেন্ডা বাস্তবায়ন করার প্রয়োজনীয়তা আমার নেই। হাসিনার রক্তচক্ষুকে আমরা ভয় পাইনি; সেই জায়গায় যে বা যারা নব্য ফ্যাসিবাদের বীজ বপন করেছেন, তাদের সামনে দেয়াল হয়ে দাঁড়াবই। সেটা শিক্ষার্থীদের স্বার্থে, আমার ক্যাম্পাসের ভাইবোনদের স্বার্থে, বৃহৎভাবে বললে দেশের ভবিষ্যতের স্বার্থে।’

‘যে বা যারা আমাদের ডিহিউম্যানাইজ করার চেষ্টা করেছেন তাদের উদ্দেশ্যে বলি- এই সমস্ত অমানবিকীকরণের প্রক্রিয়া আমরা ফ্যাসিবাদী আমলে দেখে এসেছি। আমরা কখনোই ভীত হই না, কারণ আমরা জানি ফ্যাসিবাদ স্থায়ী হয় না। ফ্যাসিবাদের প্রতিটি স্তম্ভ ভেঙে পড়ে, পড়তে বাধ্য,’ উল্লেখ করেছেন তিনি।

সমালোচকদের উদ্দেশে মুসাদ্দিক বলেছেন, ‘গতকাল দেখলাম অনেকে গণহত্যার সহযোগীদের আইনের হাতে তুলে দেওয়াকে মবের সঙ্গে তুলনা করছেন। তবে আমি এখন পর্যন্ত কারো গায়ে হাত তুলছি বা কেউ আমার দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছেন এরকম কোনো রেকর্ড কেউ দেখাতে পারবেন না। কিন্তু যেহেতু একটা দল ন্যারেটিভ তৈরি করতে চায়, পলিটিক্যাল একটা রেটোরিক দাঁড় করাইতে চায়; তাই এটাকে আপাতদৃষ্টিতে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন, ভালো কথা; তবে মজার ব্যাপার হলো, অধিকাংশের ক্ষেত্রে ফ্যাসিস্টদের সহযোগীদের বয়ানে কথা বলাটা রাজনৈতিক দেউলিয়াত্ব ছাড়া আর কিছু নয়।’

‘সমাজ কেবল সুশীলতা দিয়ে নতুনভাবে তৈরি হয় না। নতুনভাবে গড়তে হলে ভাঙতে হয়, গড়ে তুলতে হয় প্রতিরোধ। তবে আমার একটা আক্ষেপের জায়গা আছে। আল্লাহর প্রতিটি সৃষ্টিই সুন্দর। আপনার দৃষ্টিতে কেউ কুৎসিত হতে পারে, তবে আল্লাহর কাছে মানুষের বাহ্যিক চেহারা বড় নয়। ন্যায় ও নীতিতে যে সুন্দর, সেই-ই প্রকৃত সুন্দর। আজকে দেখলাম আওয়ামী লীগের কিছু পেজ আমাদের সহযোদ্ধাদের নামে থ্রেড দিচ্ছে এবং তালিকা দিচ্ছে কার পরে কে? আমার প্রশ্ন, এই তালিকা তারা কাদের কাছে দিচ্ছে? ছাত্রদল নিশ্চয়ই লীগের হয়ে কাজ করে দিচ্ছে না। আমার বক্তব্য, আমার কথা, আমার স্বাধীনতা সেটা আমি বলেই যাব। এতে আমাদের মৃত্যু হলেও কিছু আসে যায় না। জুলাইয়ের পর সত্যি আমাদের মৃত্যুর ভয় নেই। আমরা যত হেনস্তার শিকার হব, ততই আমাদের প্রতিরোধের শক্তি বাড়বে,’ বলেছেন তিনি।

এভারেস্টবিপ্লবপতাকাশপথমুসাদ্দিক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    সড়ক সংস্কার করেন ছাত্তার

    সড়ক সংস্কার করেন ছাত্তার

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    সিকদার ইন্স্যুরেন্সের আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম

    সিকদার ইন্স্যুরেন্সের আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    ঝুঁকি ভাতা পুনর্নির্ধারণ

    ঝুঁকি ভাতা পুনর্নির্ধারণ

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল