Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

২০তম-এশিয়ান-গেমস

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে বাংলাদেশ
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে বাংলাদেশ
এশিয়ান গেমসে ষষ্ঠ হলে সরাসরি এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে খেলা নিশ্চিত হত বাংলাদেশের। সে লক্ষ্য পূরণ হয়নি। তবে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে রাসেল মাহমুদ জিমিদের। ভারতে জলন্ধর ও মোহালিতে ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর হতে যাওয়া মর্যাদার আসরে বাংলাদেশের খেলার দরজা খুলেছে পাকিস্তান নাম প্রত্যাহার করায়। এশিয়ার সেরা ছয় দল নিয়ে হবে এই টুর্নামেন্ট। বাংলাদেশ সুযোগ পেয়েছে এশিয়ান গেমসে সপ্তম হওয়ায়।এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির সূচিও প্রকাশ করেছে এশিয়ান হকি ফেডারেশন। ২৭ অক্টোবর উদ্বো...
হকি•২ ঘণ্টা আগে
উইকেট টস আর বোলিংকে দুষলেন লিটন
ব্যাটারদের দায় দেখছেন না ● উইকেট টস আর বোলিংকে দুষলেন লিটন
১৩ ওভারে নেমে আসা ম্যাচে টসে হেরে বাংলাদেশ তুলতে পারল সাত উইকেটে ১১১ রান। অন্যরা যখন ব্যর্থ, উল্টো স্রোতে দাঁড়িয়ে তাওহিদ হৃদয় একাই করলেন ২৫ বলে ৪২ রান। পাকিস্তানি বোলারদের ১৫ ওয়াইডের বদান্যতায় সংগ্রহটা একশ পেরুনোর পর বিশ্বাস ছিল পাকিস্তানের আনকোরা ব্যাটারদের বেঁধে রাখা যাবে। সে পথেই হাঁটছিল বাংলাদেশ। তবে দলের সবচেয়ে অভিজ্ঞ বোলার মোস্তাফিজুর রহমানের ২ ওভারে ৪১ রান সব আশা গুড়িয়ে দেয়। পাকিস্তান ৯ বল হাতে রেখে ৬ উইকেটে জিতে প্রথমবারের মতো এশিয়ান গেমসের ফাইনালে পৌঁছে যায়। বৃহস্পতিবার করোগি স্পোর্টস প...
ক্রিকেট•৮ দিন আগে
হৃদয় আর ওয়াইডে একশ পার
পাকিস্তানের লক্ষ্য ১১২ ● হৃদয় আর ওয়াইডে একশ পার
১৩ ওভারের ম্যাচে যেরকম ব্যাটিংটা প্রত্যাশিত ছিল, সেটা এক তাওহিদ হৃদয় ছাড়া করতে পারলেন না কেউই। তানজিদ তামিম, লিটন দাস, পারভেজ ইমনদের ব্যর্থতার ম্যাচে একাই জ্বললো হৃদয়ের ব্যাট। ২৫ বলে চার ছক্কা ও দুই চারে ৪২ রানের ইনিংস খেললেন। বাংলাদেশী ব্যাটারদের সাজঘরে পাঠানোর মতো নিয়মিতই পাকিস্তানী বোলাররা ওয়াইডের পসরা সাজালেন। ১৫ ওয়াইডসহ অতিরিক্ত দিলেন ১৭ রান। তাতেই একশ পাড় হয়েছে বাংলাদেশের ইনিংস। ১৩ ওভার শেষে সাত উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১১১ রান। জেতার জন্য মোটেই নির্ভরযোগ্য পুঁজি নয়, তারপরও আ...
ক্রিকেট•৯ দিন আগে
১৩ ওভারের ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ
২০তম এশিয়ান গেমস ● ১৩ ওভারের ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ
নাগোয়ায় বুধবার সকাল থেকেই আকাশ ঝকঝকে পরিস্কার। পাঁচ দিনের বৃষ্টি শেষে কড়া রোদেও স্বস্তি ফিরেছে। তারপরও নিশিন শহরের করোগি স্পোর্টস পাক ক্রিকেট গ্রাউন্ডের আউটফিল্ড পুরোপুরি শুকোয়নি। দুই দলের সাজঘরের সামনে এখনো থকথকে কাঁদা। বাধ্য হয়ে ম্যাট বিছিয়ে দেওয়া সে অংশে। এ অবস্থায় সোয়া এক ঘন্টা পিছিয়ে স্থানীয় সময় সোয়া দশটায় শুরু হয়েছে এশিয়ান গেমসের প্রথম সেমিফাইনাল। যেখানে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। বিলম্বের কারণেই ম্যাচের সাত ওভার কেটে নেওয়া হয়েছে। ১৩ ওভারের ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছে বা...
ক্রিকেট•৯ দিন আগে
জুতার জন্য হারালেন এশিয়ান গেমসের সোনা
জুতার জন্য হারালেন এশিয়ান গেমসের সোনা
এশিয়ান গেমসের নারী ট্র্যাক-ওয়াকিং বা দ্রুত হাঁটা প্রতিযোগিতায় (ম্যারাথন ডিস্টেন্স রিলে/ওয়াক) সোনা জিতেছিলেন কাজাখস্তানের ইয়াসমিনা তোক্সানবায়া। তবে জুতার জন্য সেই সোনা হারাতে হল তাকে!বিশ্ব অ্যাথলেটিক্স অনুমোদিত নয় এমন জুতা পরে ট্র্যাক ও ফিল্ডে নেমেছিলেন ইয়াসমিনা তোক্সানবায়া। তাই ডিসকোয়ালিফাই (অযোগ্য) ঘোষিত হয়েছেন কাজাখস্তানের এই অ্যাথলেট। তার স্বর্ণপদকটিও বাতিল করা হয়েছে।তোক্সানবায়া রবিবার নির্ধারিত দূরত্ব ৩ ঘণ্টা ২২ মিনিট ২০ সেকেন্ডে পার করে সোনা জিতেছিলেন। তার টাইমিং দ্বিতীয় স্থানে...
অন্যান্য•১১ দিন আগে
জিমিদের জালে ভারতের ১০ গোল
জিমিদের জালে ভারতের ১০ গোল
এশিয়ান গেমসের পুরুষ হকির গ্রুপ পর্বের শেষ ম্যাচে বড় হারের লজ্জা পেতে হয়েছে বাংলাদেশকে। ভারত ১০-০ গোলের বিধ্বস্ত করেছে রাসেল মাহমুদ জিমিদের। গিফুর আইচি প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে ঝড়-বৃষ্টির কারণে নির্দিষ্ট সময়ে শুরু হয়নি খেলা। বিলম্বে শুরু হলেও ভারতের ফরোয়ার্ডরা ঝড় বইয়ে দিয়েছে বাংলাদেশের রক্ষণে। প্রথম কোয়ার্টারে অবশ্য বিশ্ব র‌্যাংকিংয়ের আটে থাকা ভারতকে কিছুটা আটকে রাখতে পারে ২১ ধাপ পিছিয়ে থাকা বাংলাদেশ। এই কোয়ার্টারে মাত্র এক গোল করে ভারত। দ্বিতীয় কোয়ার্টারটাও খারাপ ছিল না। হাফ টাইমে বাংলাদেশ...
হকি•১১ দিন আগে
দল থেকে ছিটকে গেলেন নাজমুল শান্ত
দল থেকে ছিটকে গেলেন নাজমুল শান্ত
মঙ্গলবার জাপান থেকে  দেশে ফিরে আসছেন ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত। এশিয়ান গেমসের ক্রিকেট দলের অংশ হয়ে জাপান গিয়েছিলেন শান্ত, যাবার পর থেকেই জাপানের জল-হাওয়ার সঙ্গে মানিয়ে নিতে কষ্ট হচ্ছে তার। নাগোয়া আসার পর থেকেই জ্বরে ভুগছেন। এমনকি হাসপাতালেও থাকতে হয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে। জানা গেছে, খাবার নিয়েও হচ্ছে নানা সমস্যা। সব মিলিয়ে ভালো বোধ করছেন না তিনি। তাই এশিয়ান গেমস অভিযানের শুরুর দিনই অসুস্থ নাজমুলকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ক...
ক্রিকেট•১১ দিন আগে
যুদ্ধের ভয়াবহতা ভুলে টেনিস আনন্দে ইরানের সাফি
যুদ্ধের ভয়াবহতা ভুলে টেনিস আনন্দে ইরানের সাফি
যুদ্ধের ভয়ািবহতা আর বাজেট স্বল্পতার সঙ্গে লড়াই করে এশিয়ান গেমসে এসেছে ইরানের টেনিস দল। রবিবার তাদের দুই নারী খেলোয়াড়ের একক ইভেন্টে জয় পাওয়াটা উদযাপন করেছে পুরো ইরানি দল। তাজিকিস্তানের শাহজোদা আসিমোভাকে ৬-০, ৬-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছেন মেশকাতোলজাহরা সাফি। অপর ম্যাচে উজবেকিস্তানের সেভিল ইউলদাশেভাকে ৭-৫, ৬-৩ ব্যবধানে হারিয়ে সাফির সঙ্গে পরের রাউন্ডে জায়গা করে নিয়েছেন মানদেগার ফারজামি।২২ বছর বয়সী মেশকাতোলজাহরা সাফি ২০২২ সালে অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম ইরানি হিসেবে জিতেছিলেন গ্র্যান্ড স্লাম জুনিয়র এককের...
অন্যান্য•১২ দিন আগে
আর্চারদের অভিযান শুরু
আর্চারদের অভিযান শুরু
এশিয়ান গেমসে আর্চারির র‌্যাংকিং রাউন্ড হয়েছে শনিবার। এই রাউন্ডে বাংলাদেশ অবশ্য বড় চমক দেখাতে পারেনি, এর মাঝেও নিজেদের ক্যারিয়ার সেরা স্কোর গড়েছেন রামকৃষ্ণ সাহা, নেওয়াজ আহমেদ রাকিব ও বন্যা আক্তার।রিকার্ভ পুরুষ ইভেন্টে বাংলাদেশের রামকৃষ্ণ সাহা ক্যারিয়ার সেরা ৬৭৮ স্কোর গড়ে র‍্যাংকিং রাউন্ডে ১১তম হয়েছেন। আব্দুর রহমান আলিফ ৬৫৩ স্কোরে ২৯তম হয়ে নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করেন। আরেক আরচার রাকিব মিয়ার পয়েন্ট ছিল আলিফের সমান। তবে আলিফ তার চেয়ে তিনটি বেশি এক্স স্কোর করায় নকআউটে সুযোগ পান। প্রতি দেশ থে...
আর্চারি•১৩ দিন আগে
নাগোয়ায় লিটনদের বৃষ্টি বিলাস
২০তম এশিয়ান গেমস ● নাগোয়ায় লিটনদের বৃষ্টি বিলাস
জাপানে বৃষ্টির কোনো কূল কিনারা নেই। তাই যেখানে যাবেন, সদর দরজার বাইরেই পেয়ে যাবেন এক গুচ্ছ ছাতা। জলরঙা, বড় হাতলের ছাতাগুলো এ দেশের ট্রেডমার্ক। আবার এখানে একজনের ছাতা আরেকজনের না বলে নিয়ে যাওয়াটাও বলতে গেলে নিয়মের মধ্যেই পরে। এ নিয়ে কারও কোনো অভিযোগ-অনুযোগ নেই। তো, সেই ছাতা নিয়ে নাগোয়ার বৃষ্টি ভেঁজা সকালটা উপভোগ করেছেন এশিয়ান গেমসে স্বর্ণপদকের লক্ষ্য নিয়ে আসা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। অধিনায়ক লিটন কুমার দাসের নেতৃত্বে জাপানের ঝকঝকে রাজপথে সেই ট্রেডমার্ক ছাতা হাঁটতে বের হয়েছিলেন ক্রিকেটাররা।গত র...
ক্রিকেট•১৩ দিন আগে
আমিরুলের জোড়ায় হকিতে দ্বিতীয় জয়
২০তম এশিয়ান গেমস ● আমিরুলের জোড়ায় হকিতে দ্বিতীয় জয়
প্রথম দুই ম্যাচ হারার পর টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ পুরুষ হকি দল। শনিবার আইচির গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে আমিরুল ইসলামের জোড়া গোলে ইন্দোনেশিয়াকে ৩-১ ব্যবধানে হারিয়েছে গেরহার্ড পিটারের দল। বাংলাদেশের হয়ে অপর গোলটি করেন অভিজ্ঞ মিডফিল্ডার রাসেল মাহমুদ জিমি। এর আগের ম্যাচে বাংলাদেশ হারিয়েছিল শ্রীলঙ্কাকে। এই জয়ে এশিয়ান গেমস ষষ্ঠস্থানে শেষ করার অনুপ্রেরণা পেয়েছে বাংলাদেশ।ছয় দলের ‘এ’ গ্রুপে ছয় পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান এখন চারে। পুলের শেষ ম্যাচে তাদের লড়তে হবে শীর্ষে থাকা...
হকি•১৩ দিন আগে
মালয়েশিয়ার কাছে বড় হারে শুরু বাংলাদেশের
মালয়েশিয়ার কাছে বড় হারে শুরু বাংলাদেশের
একগাদা প্রবাসী ফুটবলার আমদানি করেও যে বাংলাদেশের মান দক্ষিণ এশিয়ান স্তরের ওপরে ওঠেনি, আসিয়ান কাপে প্রথম ম্যাচে সেই প্রমাণই মিলল। মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ, তবে স্কোরলাইন যেটা বলছে না, তা হচ্ছে গোটা ম্যাচে বাংলাদেশের ফুটবলারদের নিষ্ক্রিয়তা। ৯০ মিনিটে বাংলাদেশের ফুটবলাররা এমন কোনো আক্রমণ তৈরি করতে পারেননি, যেখান থেকে গোলের কোনো সম্ভাবনা জাগে। বরং নিজেদের ডি বক্সে বেখেয়ালি ফুটবল খেলে গোল হজম করিয়েছেন ডিফেন্ডাররা। জামাল ভূঁইয়া যে পথ দেখিয়েছিলেন, সেই পথের পথিকেই এখন...
খেলা•১৪ দিন আগে
কাবাডি এখন আর পদক প্রসবা নয়
এশিয়ান গেমস ● কাবাডি এখন আর পদক প্রসবা নয়
টোকাই সিটিজেন জিমন্যাসিয়ামে রুদ্ধশ্বাস অপেক্ষায় বাংলাদেশ পুরুষ কাবাডি দল। আগের দিন ভারতের কাছে হেরে গ্রুপ পর্ব শেষ করা বাংলাদেশ অপেক্ষায় ছিল ভারতের সঙ্গে চাইনিজ তাইপের ম্যাচের ফলাফলের। বৃহস্পতিবার দুপুরে শক্তিশালী ভারত অনেক বড়ো ব্যবধানে চাইনিজ তাইপেকে হারালে পয়েন্টের সমীকরণে বাংলাদেশ পৌঁছে যেতো সেমিফাইনালে। তাতে দুই দশক পর নিশ্চিত হতো পদক। ভারত তাইপেকে হারালেও ব্যবধানটা (৩৭-২১) বাংলাদেশের জন্য যথেষ্ট ছিল না। তাই এবারও ব্যর্থতার বৃত্ত এবারও ভাঙা হয়নি, এশিয়াডের গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে বাং...
অন্যান্য•১৫ দিন আগে
নাগোয়ায় চরম ভোগান্তিতে আরচাররা
২০তম এশিয়ান গেমস ● নাগোয়ায় চরম ভোগান্তিতে আরচাররা
ঢাকা থেকে দীর্ঘ বিমান ভ্রমন শেষে নাগোয়া পৌঁছেই এতটা ভোগান্তির মধ্যে পরতে হবে, তা ভাবেননি বাংলাদেশের আরচাররা। শুরুটা বিমানবন্দর থেকে ওয়েলকাম হলে আসার পর থেকে। অ্যাক্রেডিটেশন কার্ড সক্রিয় করে সেখান থেকে আরচারদের নিজ নিজ কক্ষ বুঝে নিয়ে বিশ্রাম করার কথা ছিল। তবে মধ্য রাত পর্যন্ত তারা ঠিক কক্ষ বরাদ্দ পায়নি।নাগোয়া পৌঁছে আবাসন ও খাবারের ব্যবস্থা নিয়ে চরম ভোগান্তিতে পড়ার কথা জানিয়েছেন বাংলাদেশ আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর রায়হান। গেমস উপলক্ষ্য ইতালি থেকে আনা বিশাল ক্রুজ কস্তা সেরেনায় ১৬...
আর্চারি•১৬ দিন আগে
ব্যর্থতার ব্যাখ্যায় বোমা ফাটালেন সারওয়ার ইমরান
২০তম এশিয়ান গেমস ● ব্যর্থতার ব্যাখ্যায় বোমা ফাটালেন সারওয়ার ইমরান
পাকিস্তানের কাছে ৩১ রানে হেরে এশিয়ান গেমসের ব্রোঞ্জপদক হাতছাড়া হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের। এশিয়ান গেমসের ইতিহাসে প্রথম বাংলাদেশের নারী ক্রিকেটারদের দেশে ফিরতে হচ্ছে শূন্য হাতে। এর কিছুদিন আগে আরব আমিরাতে এশিয়া কাপেও ভালো খেলেনি দল। জোড়া ব্যর্থতার স্বাভাবিকভাবেই দলের প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। ব্যর্থতার শলুক সন্ধানে হয়তো কাঠগড়ায় দাঁড় করানো হবে দলের কোচকেও। তার আগেই অভিজ্ঞ কোচ সারওয়ার ইমরান দলের ব্যর্থতার ব্যাখ্যায় বোমা ফাটালেন। তুললেন, টুর্নামেন্ট চলাকালে কোচ-অধিনায়ককে সর...
ক্রিকেট•১৭ দিন আগে
ব্যাটিং ব্যর্থতাকে দুষলেন শারমিন সুপ্তা
পদক হাতছাড়ার জন্য ● ব্যাটিং ব্যর্থতাকে দুষলেন শারমিন সুপ্তা
এশিয়ান গেমসে নারী ক্রিকেটের ব্রোঞ্জপদক নির্ধারণী ম্যাচে পাকিস্তানের কাছে ৩১ রানে হেরে পদক হাতছাড়া করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথমে ব্যাট করে ১৪২ রানের টার্গেট দিয়েছিল পাকিস্তান। সময়োচিত ব্যাটিংয়ে সেই লক্ষ্যে পৌঁছাতে পারেনি বাংলাদেশ। ম্যাচ শেষে ব্যাটিং ব্যর্থতাকেই হারের মূল কারণ হিসেবে চিহ্নিত করেছেন অভিজ্ঞ ব্যাটার শারমিন আক্তার সুপ্তা।যে পাকিস্তানকে হারিয়ে গতবার ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ, তাদের কাছেই এবার পদক হারানোর ব্যাখ্যায় শারমিন বলেন, 'পার্থক্যটা আমার কাছে মনে হয় আমাদের ব্যাটিংয়েই হ...
ক্রিকেট•১৭ দিন আগে
নিগারদের পদক হাতছাড়া
এশিয়ান গেমস ২০২৬ ● নিগারদের পদক হাতছাড়া
নাগোয়ার আকাশে সকালেই ঝকঝকে রোদ। টাইফুনের প্রভাব কমে যাওয়ায় করোগি স্পোর্টস পার্ক ক্রিকেট গ্রাউন্ড ছিল প্রস্তুত। তবে বাংলাদেশ নারী ক্রিকেট দল জাপানে পা রেখেছে একেবারেই অপ্রস্তুত হয়ে। আমিরাতে যাচ্ছেতাই খেলে এশিয়া কাপের সেমিফাইনালে বিদায়ের পর এশিয়ান গেমসেও ভারতের কাছে নাস্তানাবুদ হতে হয়। তারপরও ব্রোঞ্জের একটা আশা ছিল। সেটাও খরুচে বোলিং আর উদ্দেশ্যহীন ব্যাটিংয়ে শেষ হয়ে গেছে। মঙ্গলবার সকালে পাকিস্তানের কাছে তারা হেরেছে ৩১ রানে। প্রথমবার এশিয়ান গেমস থেকে নারী ক্রিকেটারদের ফিরতে হচ্ছে শূন্য হাতে।২০১০ সা...
ক্রিকেট•১৭ দিন আগে
১৩ বছরেই এশিয়ান গেমসে ২ সোনা জয়ের কীর্তি
১৩ বছরেই এশিয়ান গেমসে ২ সোনা জয়ের কীর্তি
এশিয়ান গেমসের সুইমিং পুলে ঝড় তুলেছে চীনের ১৩ বছর বয়সী সাঁতারু ইউ জিদি। ২০০ মিটার ইন্ডিভিজ্যুয়াল মিডলে ইভেন্টে সোমবার সোনা জিতেছে এ বিস্ময় বালিকা। তাতে হয়েছে নতুন এশিয়ান রেকর্ডও। টোকিও অ্যাকুয়াটিক সেন্টারে ইউ জিদি সময় নেয় ২ মিনিট ০৬.১০ সেকেন্ড, যা এশিয়ান গেমসের রেকর্ড। তার পেছনে থেকে দ্বিতীয় হওয়া ইউ ইতিংয়ের আগের এশিয়ান রেকর্ডটি ছিল ২ মিনিট ০৬.৮২ সেকেন্ড। এই ইভেন্টের বিশ্বরেকর্ড ২০ বছর বয়সী ম্যাকইনটশের ২ মিনিট ০৫.৭০ সেকেন্ড। সেই রেকর্ডের...
অন্যান্য•১৮ দিন আগে
এশিয়ান গেমসে হাত মেলালেন ভারত-পাকিস্তানের খেলোয়াড়রা
এশিয়ান গেমসে হাত মেলালেন ভারত-পাকিস্তানের খেলোয়াড়রা
ক্রিকেটে যা দেখা যায় না, এশিয়ান গেমসের টেবিল টেনিসে ঘটল সেটাই। ম্যাচ শেষে হাত মিলিয়েছেন ভারত-পাকিস্তানের খেলোয়াড়রা।সোমবার গ্রুপের শেষ ম্যাচে ভারতের নারী দলের বিপক্ষে খেলা ছিল পাকিস্তানের। ভারতের হয়ে খেলেছেন সুতীর্থা মুখোপাধ্যায়, সিন্ড্রেলা দাস ও শ্রীজা আকুলা। পাকিস্তানের হয়ে নামেন আলিনা খান, কলসুম খান ও ফাতিমা খান। তিন রাউন্ডেই সরাসরি গেমে জেতে ভারত।প্রথম ম্যাচে সুতীর্থার বিপক্ষে নামেন আলিনা। ম্যাচ জিতে আলিনার সঙ্গে হাত মেলান সুতীর্থা। পরে সিন্ড্রেলা ও শ্রীজাকেও দেখা যায় একই কাজ করতে। হাসিমুখে হ...
অন্যান্য•১৮ দিন আগে
জুঁই-ফাহিম মিলেই করেছেন সর্বনাশ
জুঁই-ফাহিম মিলেই করেছেন সর্বনাশ
ভারতের কাছে ১১৪ রানে হেরে এশিয়ান গেমসে সোনা জয়ের সম্ভাবনা শেষ হয়ে গেছে বাংলাদেশ নারী দলের। অবশ্য সম্ভাবনা যে ছিল, সেটা বলাও হবে ভুল। মাত্র ১০ দিন আগেই, এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছেই ৪০ রানে হেরে যাওয়ার স্মৃতিটা এখনো টাটকা। খেলায় হারজিত থাকবেই, তবে মাঠে লড়াকু মানসিকতাটা তো থাকা চাই। কিন্তু লড়াইয়ের ফিটনেসটাও যেন নেই ক্রিকেটারদের মধ্যে। ভারতের শেফালি ভার্মা একাই করেছেন ১০০ রান, অন্যদিকে বাংলাদেশের সব ব্যাটার মিলে করেছেন ৮১। সামর্থ্যের এই বিশাল ফারাকের অন্যতম প্রধান কারণ ফিটনেস...
খেলা•১৯ দিন আগে