Agamir Somoy E-Paper
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কেঁচো সারে বগুড়ার লিমার বাজিমাত
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

২০তম এশিয়ান গেমস

নাগোয়ায় লিটনদের বৃষ্টি বিলাস

সুদীপ্ত আনন্দ, নাগোয়া থেকে
agamir somoy
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২
নাগোয়ায় লিটনদের বৃষ্টি বিলাস

নিজের সোশ্যাল হ্যান্ডলে এই ছবি পোস্ট করেছন রিশাদ হোসেন

জাপানে বৃষ্টির কোনো কূল কিনারা নেই। তাই যেখানে যাবেন, সদর দরজার বাইরেই পেয়ে যাবেন এক গুচ্ছ ছাতা। জলরঙা, বড় হাতলের ছাতাগুলো এ দেশের ট্রেডমার্ক। আবার এখানে একজনের ছাতা আরেকজনের না বলে নিয়ে যাওয়াটাও বলতে গেলে নিয়মের মধ্যেই পরে। এ নিয়ে কারও কোনো অভিযোগ-অনুযোগ নেই। তো, সেই ছাতা নিয়ে নাগোয়ার বৃষ্টি ভেঁজা সকালটা উপভোগ করেছেন এশিয়ান গেমসে স্বর্ণপদকের লক্ষ্য নিয়ে আসা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। অধিনায়ক লিটন কুমার দাসের নেতৃত্বে জাপানের ঝকঝকে রাজপথে সেই ট্রেডমার্ক ছাতা হাঁটতে বের হয়েছিলেন ক্রিকেটাররা।

গত রাতে দুই ভাগে জাপানের নাগোয়া পৌঁছেছে ক্রিকেট দল। আট ক্রিকেটারকে আসতে হয়েছে ওসাকা হয়ে। বাকিরা এসেছেন সরাসরি। আজ দলের কোনো অনুশীলন রাখা হয়নি। থাকলেও সেটা করার সুযোগ পেতেন বলে মনে হয় না। কোয়ার্টার ফাইনালের মূল লড়াই শুরুর আগে চলছে প্রিলিমিনারি রাউন্ডের খেলা। শনিবার বৃষ্টির কারণে হয়নি কোনো ম্যাচ।

তবে ফরম্যাট অনুযায়ী তাদের কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ হতে যাচ্ছে মালয়েশিয়া। প্রিলিমিনারি রাউন্ডের বি গ্রুপে মালয়েশিয়া সেরা হয়েছে। অন্যদিকে বি গ্রুপে দ্বিতীয় হয়েছে হংকং চায়না। যাদের খেলতে হবে শ্রীলঙ্কার সঙ্গে। ২৯ সেপ্টেম্বর কোয়ার্টারের বাধা পেরুলে বাংলাদেশের সেমিফাইনালের প্রতিপক্ষ হওয়ার জোড় সম্ভাবনা শ্রীলঙ্কার।

আজ দলের ক্রিকেটারদের সময় কাটছে হোটেলে শুয়ে-বসে আর এদিক সেদিক ঘুঁড়ে বেড়িয়ে। গত রাতে ওসাকা থেকে আসা আট ক্রিকেটার নাগোয়া পোর্টে গেমসের জন্য নির্মিত ভ্রাম্যমান কন্টেইনার হোটেলে এসেছিলেন অ্যাক্রেডিটেশন কার্ড সচল করতে ও রাতের খাবার খেতে। খাওয়া শেষেই তারা চলে যান সাকায়ে অঞ্চলের টিম হোটেলে।

দলের ম্যানেজার নাফিস ইকবাল আগামীকাল রবিবার সকালে নির্ধারিত অনুশীলন করা নিয়ে আছেন দুশ্চিন্তায়। বৃষ্টির বাগড়ায় সকালে করোগি স্পোর্টস পার্ক ক্রিকেট গাউন্ডে অনুশীলনের সুযোগ না পাওয়ার সম্ভাবণার কথা বলেছেন তিনি, ‘আজ আমাদের কোনো অনুশীলন সেশন নেই। দলের সবাই সুস্থ আছে। তবে আগামীকাল সকালে আমাদের অনুশীলন ছিল। আয়োজকরা জানিয়েছে, বৃষ্টির কারণে মাঠ অনুপোযুক্ত থাকায় সেটা বাতিল হওয়ার সম্ভাবনা প্রবল। তবে কখন তারা সুযোগ দেবে সেটা রাতে জানাবে বলেছে।’

কোয়ার্টার ফাইনালের আগে নবনির্মিত মাঠ, উইকেট আর জাপানের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে দু’দিন সময় পাচ্ছে বাংলাদেশ। তবে নাগোয়ায় সকাল থেকে যেভাবে মুখ গোমরা করে রেখেছে আকাশ, ক্ষণে ক্ষণে ঝড়ছে বৃষ্টি, তাতে জাপান সফরটা বৃষ্টি আর জাপানের সৌন্দর্য্য উপভোগেই কাটাতে হতে পারে লিটন, রিশাদদের।   

২০তম এশিয়ান গেমসলিটন কুমার দাসরিশাদ হোসেন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    শেয়ার পার্কিং সফটওয়্যারে কারসাজি

    শেয়ার পার্কিং সফটওয়্যারে কারসাজি