Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

২০তম এশিয়ান গেমস

ব্যর্থতার ব্যাখ্যায় বোমা ফাটালেন সারওয়ার ইমরান

সুদীপ্ত আনন্দ, নাগোয়া থেকে
agamir somoy
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২
ব্যর্থতার ব্যাখ্যায় বোমা ফাটালেন সারওয়ার ইমরান

পাকিস্তানের কাছে ৩১ রানে হেরে এশিয়ান গেমসের ব্রোঞ্জপদক হাতছাড়া হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের। এশিয়ান গেমসের ইতিহাসে প্রথম বাংলাদেশের নারী ক্রিকেটারদের দেশে ফিরতে হচ্ছে শূন্য হাতে। এর কিছুদিন আগে আরব আমিরাতে এশিয়া কাপেও ভালো খেলেনি দল। জোড়া ব্যর্থতার স্বাভাবিকভাবেই দলের প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। ব্যর্থতার শলুক সন্ধানে হয়ত কাঠগড়ায় দাঁড় করানো হবে দলের কোচকেও। তার আগেই অভিজ্ঞ কোচ সারওয়ার ইমরান দলের ব্যর্থতার ব্যাখ্যায় বোমা ফাটালেন। তুললেন, টুর্নামেন্ট চলাকালে কোচ-অধিনায়ককে সরিয়ে দেওয়ার আলোচনা ওঠার গুরুতর অভিযোগ।

নাগোয়ার করোগি স্পোর্টস পার্ক ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানের কাছে হারের কষ্টে শুরুতে মিক্সড জোনে আসতে চাননি কোচ সারওয়ার ইমরান। অনেক অনুরোধের পর যখন এলেন, তাকে দেখে ভীষণ বিধ্বস্ত মনে হলো। জানালেন, কেবল ক্রিকেটারদের সামর্থ্য বা পারফরম্যান্স নয়, বাইরের অনেক কিছুই এই ব্যর্থতার নেপথ্যের কারণ, ‘আমাদের আসলে সমস্যার শুরু হয়েছে এশিয়া কাপ থেকে। আমরা এশিয়া কাপে শ্রীলঙ্কার সঙ্গে ক্লোজ ম্যাচ হারি। হারার পর থেকেই আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে নানারকম খবর আসতে শুরু করে। অনেক কথাই শুনেছি। আমরা ইন্দোনেশিয়া এবং ইউএই-র মতো দলের সঙ্গেও ১২০-১৩০ করতে পারিনি এবং ওই জিনিসটা এশিয়ান গেমসে বয়ে বেড়িয়েছি।’

গেমস শুরুর আগে অধিনায়ক নিগার সুলতানা টি-২০ দলের দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন। এরপর থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভেতর-বাইরে, নানা সংবাদ মাধ্যমে নানারকম গুঞ্জন শোনা যায়। যার নেতিবাচক প্রভাব দলে পড়ার সম্ভাবনা উড়িয়ে দেননি সারওয়ার ইমরান- ‘এটা হয়ত দলের ওপর, খেলোয়াড়দের ওপর প্রভাব পড়তে পারে। আমার মনে হয়, আমি শিওর না, তবে এটা একটা কারণ হতে পারে। তবে এটা ওনো অযুহাত নয়। বড় কথা হলো, আমরা কোনোভাবেই ওই লেভেলে যেতে পারছি না। আপনি দেখেন, যে কোনো দল ছয় মারছে সহজেই। আমাদের দল কিন্তু ছয় মারতেই পারছে না। যে আগে মারতো, এখন সে সেই জায়গাতেও নেই। সমাধানটা আমার মনে হয় সাইকোলজিক্যাল। বুস্ট আপ করতে হবে, আমরা বুস্ট আপ করতে পারছি না।’ এর পরেই বোমা ফাটালেন সারওয়ার ইমরান, ‘আমরা যখন একটা টুর্নামেন্ট খেলছি, হেড কোচ আর ক্যাপ্টেনদের আপনি সাইজ করে দিলেন, তো কীভাবে আপনি (ভালো কিছু) আশা করেন?’

পাকিস্তানের বিপক্ষে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে’র সুযোগ হাতছাড়াও হারের কারণ হিসেবে উল্লেখ করেছেন এই কোচ, ‘আজকে আমরা যদি পাওয়ার প্লেতে ভালো ব্যাটিং করতে পারতাম, ম্যাচটা জেতা সম্ভব ছিল। পাওয়ার প্লেতে মোটামুটি ৪০-৪৫ এর মতো একটা সংগ্রহ... ৬০-৭০ লাগবে না, ৪০-৪৫। তারপর ১৫ ওভারে ১০০ রান। অথচ দল পাওয়ার প্লেতে ২৪ রান করছে, যেটা অনেক পিছিয়ে পড়া। পাওয়ার প্লের রানটাই আমাদের হারিয়েছে।’

নারী ক্রিকেটে বাংলাদেশ একটা জায়গায় আটকে আছে দাবি করে সারওয়ার ইমরান একটা শক্ত অবকাঠামো গড়ে তোলার তাগিদ দিয়েছেন, ‘(নারী ক্রিকেট) একটা জায়গায় আটকে আছে। দল নেট প্র্যাকটিস করল, তারপর খেলতে গেল— এটা কিন্তু এই রকম না। এখানে প্রসেস আছে। শ্রীলঙ্কায় শত শত মেয়ে স্কুল ক্রিকেট খেলছে। আমাদের কিন্তু ওই রকম কোনো স্ট্রাকচার নেই। নতুন কোনো প্লেয়ার নেই, আমরা ৩০জনের বেশি প্লেয়ার বের করতে পারি না। এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে। স্কুল ক্রিকেট, অনূর্ধ্ব-১৮ ক্রিকেট, বয়সভিত্তিক ক্রিকেট এগুলো করতে হবে, ট্রেনিং ফ্যাসিলিটি মেয়েদের আলাদা করতে হবে। এগুলো কিছুই করা হয় না। এগুলো যখনই করবে, তখনই আমাদের নতুন নতুন প্লেয়ার আসবে।’

২০তম এশিয়ান গেমসনারী ক্রিকেট দলসারওয়ার ইমরান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি নজরুল, প্রথম স্ত্রী দুজনই রিমান্ডে

    দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি নজরুল, প্রথম স্ত্রী দুজনই রিমান্ডে

    শয্যার চেয়ে রোগী দ্বিগুণ, বারান্দা–মেঝেতে চিকিৎসা

    শয্যার চেয়ে রোগী দ্বিগুণ, বারান্দা–মেঝেতে চিকিৎসা

    ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

    ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    সুশান্তের মৃত্যুর রাতে সিসিটিভিতে কী দেখা গিয়েছিল

    সুশান্তের মৃত্যুর রাতে সিসিটিভিতে কী দেখা গিয়েছিল

    কেন বিশ্ব জুড়ে জনপ্রিয় কে-পপ,  ব্যর্থ হলো সি-পপ

    কেন বিশ্ব জুড়ে জনপ্রিয় কে-পপ, ব্যর্থ হলো সি-পপ

    ১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল

    ১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল