২০তম এশিয়ান গেমস
১৩ ওভারের ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ

সংগৃহীত ছবি
নাগোয়ায় বুধবার সকাল থেকেই আকাশ ঝকঝকে পরিস্কার। পাঁচ দিনের বৃষ্টি শেষে কড়া রোদেও স্বস্তি ফিরেছে। তারপরও নিশিন শহরের করোগি স্পোর্টস পাক ক্রিকেট গ্রাউন্ডের আউটফিল্ড পুরোপুরি শুকোয়নি। দুই দলের সাজঘরের সামনে এখনো থকথকে কাঁদা। বাধ্য হয়ে ম্যাট বিছিয়ে দেওয়া সে অংশে। এ অবস্থায় সোয়া এক ঘন্টা পিছিয়ে স্থানীয় সময় সোয়া দশটায় শুরু হয়েছে এশিয়ান গেমসের প্রথম সেমিফাইনাল। যেখানে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। বিলম্বের কারণেই ম্যাচের সাত ওভার কেটে নেওয়া হয়েছে। ১৩ ওভারের ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ।
চার স্পিনার ও দুই পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। রিশাদ হোসেন, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান ও মোসাদ্দেক হোসেনের সঙ্গে আছেন দুই পেসার শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান। ওপেনিং করতে নেমেছেন তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান। তাদের সঙ্গে অধিনায়ক লিটন কুমার দাস, তাওহীদ হৃদয় ও পারভেজ হোসেন ইমনের ওপর ১৩ ওভারে একটা লড়াকু সংগ্রহ গড়ার মূল দায়িত্ব।
আহমেদ দানিয়ালের প্রথম ওভার থেকে ১০ রান তুলেছিল বাংলাদেশের দুই ওপেনার। তবে ইনিংসের দ্বিতীয় ওভারে সাত রান করে লং অফে ক্যাচ দিয়ে ফেরেন তানজিদ হাসান।



