Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অন্যান্য

যুদ্ধের ভয়াবহতা ভুলে টেনিস আনন্দে ইরানের সাফি

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৮:০৬
যুদ্ধের ভয়াবহতা ভুলে টেনিস আনন্দে ইরানের সাফি

সংগৃহীত ছবি

যুদ্ধের ভয়ািবহতা আর বাজেট স্বল্পতার সঙ্গে লড়াই করে এশিয়ান গেমসে এসেছে ইরানের টেনিস দল। রবিবার তাদের দুই নারী খেলোয়াড়ের একক ইভেন্টে জয় পাওয়াটা উদযাপন করেছে পুরো ইরানি দল।
তাজিকিস্তানের শাহজোদা আসিমোভাকে ৬-০, ৬-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছেন মেশকাতোলজাহরা সাফি। অপর ম্যাচে উজবেকিস্তানের সেভিল ইউলদাশেভাকে ৭-৫, ৬-৩ ব্যবধানে হারিয়ে সাফির সঙ্গে পরের রাউন্ডে জায়গা করে নিয়েছেন মানদেগার ফারজামি।

২২ বছর বয়সী মেশকাতোলজাহরা সাফি ২০২২ সালে অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম ইরানি হিসেবে জিতেছিলেন গ্র্যান্ড স্লাম জুনিয়র এককের ম্যাচ। জুনিয়র র‍্যাংকিংয়ে শীর্ষ ১০০ জনের মধ্যেও ছিলেন তিনি। তবে পেশাদার টেনিসে পথচলাটা তার জন্য সহজ হয়নি। অন্য দেশে খেলতে যেতে বিমান টিকিটির টাকাও ছিল না তার।

এর মাঝে যুক্তরাষ্ট্র ও ইরানের সাত মাস ধরে চলা যুদ্ধ সেই চ্যালেঞ্জকে আরও কঠিন করে তুলেছে। তবে সাফির মতে, এই সংঘাতের দুশ্চিন্তা থেকে মুক্তির একটা বড় মাধ্যম হলো টেনিস। নাগোয়ায় সাফি বলেন, ‘পরিস্থিতি এতটাই খারাপ যে টেনিস খেলাটাই আমার জন্য এক ধরনের মুক্তি। এমনকি কয়েক মাস আগেও আমরা বোমা বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছি।’

তিনি আরও যোগ করেন,‘আমার পুরোপুরি টেনিসে মনোযোগ দেওয়া উচিত। অথচ অন্য কোনো দেশের খেলোয়াড়দের এসব নিয়ে ভাবতেই হয় না।’

ইরানের জাতীয় অলিম্পিক কমিটি এবং টেনিস ফেডারেশনের আর্থিক সহায়তায় চার সদস্যের এই ইরানি টেনিস দলটি নাগোয়ায় পৌঁছাতে পেরেছে। এই গেমসের জন্য সাবেক শীর্ষ ডব্লিউটিএ ট্যুরের চারটি শিরোপাজয়ী ফরাসি-ইরানি খেলোয়াড় আরাভানে রেজাইকে কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়।
আবাসন ও পরিবহন সংকটের কথা তুলে ধরে টুর্নামেন্টের আয়োজন নিয়ে কিছু অ্যাথলেট অভিযোগ করলেও সাফির তাতে কোনো ক্ষোভ নেই।

তিনি বলেন, ‘এমন একটি টুর্নামেন্টে অংশ নেওয়া আমাদের জন্য একটা স্বপ্নের মতো। সত্যিই অসাধারণ লাগছে। এখানে আমাকে দেখতে আসা দর্শকদের আমি দেখছিলাম, আর এখানকার সুযোগ-সুবিধাও দারুণ। আয়োজন থেকে শুরু করে কোর্ট—সবকিছুই এক কথায় চমৎকার। এখানে আমি নিজেকে উজাড় করে দেওয়ার সুযোগ পাচ্ছি।’

২০তম এশিয়ান গেমসটেনিসইরান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর