Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অন্যান্য

এশিয়ান গেমসে হাত মেলালেন ভারত-পাকিস্তানের খেলোয়াড়রা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৭
এশিয়ান গেমসে হাত মেলালেন ভারত-পাকিস্তানের খেলোয়াড়রা

সংগৃহীত ছবি

ক্রিকেটে যা দেখা যায় না, এশিয়ান গেমসের টেবিল টেনিসে ঘটল সেটাই। ম্যাচ শেষে হাত মিলিয়েছেন ভারত-পাকিস্তানের খেলোয়াড়রা।

সোমবার গ্রুপের শেষ ম্যাচে ভারতের নারী দলের বিপক্ষে খেলা ছিল পাকিস্তানের। ভারতের হয়ে খেলেছেন সুতীর্থা মুখোপাধ্যায়, সিন্ড্রেলা দাস ও শ্রীজা আকুলা। পাকিস্তানের হয়ে নামেন আলিনা খান, কলসুম খান ও ফাতিমা খান। তিন রাউন্ডেই সরাসরি গেমে জেতে ভারত।

প্রথম ম্যাচে সুতীর্থার বিপক্ষে নামেন আলিনা। ম্যাচ জিতে আলিনার সঙ্গে হাত মেলান সুতীর্থা। পরে সিন্ড্রেলা ও শ্রীজাকেও দেখা যায় একই কাজ করতে। হাসিমুখে হাত মেলান দুই দেশের খেলোয়াড়েরা। শুভেচ্ছা বিনিময়ও করেন। প্রথম ম্যাচে সিঙ্গাপুরকে ৩-২ হারিয়েছিল ভারত। এবার পাকিস্তানকে সরিয়ে শেষ ষোলোয় জায়গা করে নিল ভারতীয় নারী দল।

ক্রিকেটের বাইরে সৌজন্য বিনিময়ে অন্য খেলায় তেমন কড়াকড়ি দেখা যায়নি। হকি বিশ্বকাপেও সম্প্রতি ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানিদের সঙ্গে সৌজন্য বিনিময় করতে দেখা গিয়েছিল। গত বছর নভেম্বরে কলম্বোয় দৃষ্টিহীন মহিলাদের ক্রিকেট বিশ্বকাপে টসের পর দুই দলের অধিনায়ক হাত না মেলালেও ম্যাচের পর বদলে যায় ছবিটা। দুই দলের ক্রিকেটারদের হাত মেলাতে দেখা যায়। এমনকি একে অপরকে জড়িয়েও ধরেছিলেন।

ক্রিকেটে দুই দলের হাত না মেলানো শুরু হয়েছিল গত বছর ১৪ সেপ্টেম্বর, দুবাই স্টেডিয়ামে এশিয়া কাপের ম্যাচে। পহেলগাঁও হামলার পরের সেই ম্যাচে পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগার সঙ্গে হাত মেলাননি সূর্যকুমার যাদব। ম্যাচ জিতে ভারতীয় দল সেই জয় উৎসর্গ করেছিল ভারতীয় সেনাবাহিনীকে।

এর পরে এশিয়া কাপে দু’দল আরও দু’বার মুখোমুখি হয়েছিল। দু’বারই ম্যাচের আগে-পরে দেখা যায়নি হাত মেলানোর দৃশ্য। এমনকি এশিয়া কাপের ট্রফি নেওয়ার সময় পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভির কাছেও এগিয়ে যায়নি ভারতীয় দল। যদিও টেবিল টেনিসে ছবিটা পুরো আলাদা।

২০তম এশিয়ান গেমসভারতপাকিস্তান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    মানুষের প্রাণ বাঁচাতে ঢাকার ডুবন্ত রাস্তায় ২ ঘণ্টা দাঁড়িয়ে ছিল ছোট্ট আল মাহমুদ

    মানুষের প্রাণ বাঁচাতে ঢাকার ডুবন্ত রাস্তায় ২ ঘণ্টা দাঁড়িয়ে ছিল ছোট্ট আল মাহমুদ

    শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

    শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি