Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

পদক হাতছাড়ার জন্য

ব্যাটিং ব্যর্থতাকে দুষলেন শারমিন সুপ্তা

সুদীপ্ত আনন্দ, নাগোয়া থেকে
agamir somoy
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২
ব্যাটিং ব্যর্থতাকে দুষলেন শারমিন সুপ্তা

ফাইল ছবি

এশিয়ান গেমসে নারী ক্রিকেটের ব্রোঞ্জপদক নির্ধারণী ম্যাচে পাকিস্তানের কাছে ৩১ রানে হেরে পদক হাতছাড়া করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথমে ব্যাট করে ১৪২ রানের টার্গেট দিয়েছিল পাকিস্তান। সময়োচিত ব্যাটিংয়ে সেই লক্ষ্যে পৌঁছাতে পারেনি বাংলাদেশ। ম্যাচ শেষে ব্যাটিং ব্যর্থতাকেই হারের মূল কারণ হিসেবে চিহ্নিত করেছেন অভিজ্ঞ ব্যাটার শারমিন আক্তার সুপ্তা।

যে পাকিস্তানকে হারিয়ে গতবার ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ, তাদের কাছেই এবার পদক হারানোর ব্যাখ্যায় শারমিন বলেন, 'পার্থক্যটা আমার কাছে মনে হয় আমাদের ব্যাটিংয়েই হয়েছে। এটা সত্য যে আমরা খারাপ ব্যাটিং করেছি। এই উইকেটে আসলে ১৪০-১৫০ যে কোনো দলই করবে। কোনো কারণে আমাদের টপ অর্ডার ব্যর্থ হয়েছে, এজন্য হয়ত আমরা করতে পারিনি।' শারমিনের মতে বাতাসের সুবিধা পাকিস্তানের বোলাররা কাজে লাগাতে পারলেও বাংলাদেশ পারেনি, ‘পাকিস্তানের বোলাররা দারুণ বোলিং করেছেন এবং আর্লি উইকেট পড়ে যাওয়ায় আমরা ব্যাকফুটে চলে যাই।'

হারের ম্যাচে শারমিনের ব্যাট হেসেছে। তবে ব্যক্তিগত এই পারফরম্যান্স তার কাছে গুরুত্বহীন দল হেরে যাওয়ায়, 'আসলে ম্যাচ না জিতলে তো নিজের ভালো-খারাপে কিছুই আসে যায় না। দিনশেষে রেজাল্টটাই গোনা হয়। আমরা খুব ভালো নোটে শেষ করতে পারিনি।'

বাংলাদেশের পাওয়ার হিটিং ও টি-টোয়েন্টি ফরম্যাটের সঙ্গে মানিয়ে নেওয়ার সীমাবদ্ধতা মেনে নিয়ে শারমিন জানান, 'হতে পারে আমাদের পাওয়ার হিটিংয়ের ক্ষমতাটা একটু কম। তবে আমরা চেষ্টা করছি ক্রমাগত নিজেদের উন্নতি করার। অনেক কিছু চাইলেও ওভারনাইট করা যায় না। যেহেতু আমাদের যে স্ট্রেন্থ ওই রকম, তো আমরা স্ট্রেন্থ অনুযায়ী, স্কিল অনুযায়ী আস্তে আস্তে ট্রাই করছি।'

এশিয়ান গেমসে পদক হাতছাড়া হওয়াকে বড় ক্ষতি মেনে নিয়ে শারমিনের কণ্ঠে ঝরেছে আফসোস। নিগার সুলতানা জ্যোতির টি-২০ অধিনায়কত্ব ছাড়া প্রসঙ্গেও প্রশ্ন গিয়েছিল তার কাছে। তবে স্পর্শকাতর এ বিষয়ে সেভাবে মন্তব্য করতে চাননি। পুরো বিষয়টি ক্রিকেট বোর্ডের ওপর নির্ভর করছে, জানিয়ে তিনি বলেন, 'আমি আসলে এই বিষয়ে পুরোপুরি পরিষ্কার না। বোর্ড যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত না দিয়েছে... এটা নিয়ে আমি মন্তব্য করতে পারছি না।'

২০তম এশিয়ান গেমসনারী ক্রিকেট দলশারমিন আক্তার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি নজরুল, প্রথম স্ত্রী দুজনই রিমান্ডে

    দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি নজরুল, প্রথম স্ত্রী দুজনই রিমান্ডে

    কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগে যুবক আটক

    কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগে যুবক আটক

    শয্যার চেয়ে রোগী দ্বিগুণ, বারান্দা–মেঝেতে চিকিৎসা

    শয্যার চেয়ে রোগী দ্বিগুণ, বারান্দা–মেঝেতে চিকিৎসা

    ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

    ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    সুশান্তের মৃত্যুর রাতে সিসিটিভিতে কী দেখা গিয়েছিল

    সুশান্তের মৃত্যুর রাতে সিসিটিভিতে কী দেখা গিয়েছিল

    কেন বিশ্ব জুড়ে জনপ্রিয় কে-পপ,  ব্যর্থ হলো সি-পপ

    কেন বিশ্ব জুড়ে জনপ্রিয় কে-পপ, ব্যর্থ হলো সি-পপ

    নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী