আসিয়ান কাপে হঠাৎ করেই সুযোগ পেয়েছে বাংলাদেশ। র্যাংকিংয়ে এগিয়ে থাকা মালয়েশিয়া ও সিঙ্গাপুরের কাছে হেরে থমাস ডুলির দল বুঝেছে বাস্তবতাও। বৃহস্পতিবার গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া।বাংলাদেশের ‘পোস্টার বয়’ হামজা চৌধুরী স্বাগতিক দর্শকদের সামনে ইন্দোনেশিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলতে মুখিয়ে রীতিমতো। ‘ফিফা’কে দেওয়া সাক্ষাৎকারে হামজা বললেন, ‘আমি এই ম্যাচের জন্য মুখিয়ে আছি। আমি জানি, সেখানে অনেক দর্শক থাকবে, যা দল হিসেবে আমাদের জন্য আরও একটি দারুণ অভিজ্ঞতা হবে। ইন্দোনে...