Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

সুপ্রিম-কোর্ট

একদিকে ১৮৩ দিনের অবকাশ, অন্যদিকে ৪৮ লাখ মামলা
একদিকে ১৮৩ দিনের অবকাশ, অন্যদিকে ৪৮ লাখ মামলা
বছরে ৩৬৫ দিন। এর মধ্যে ২০২৬ সালে বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ বন্ধ থাকছে ১৮৩ দিন। অর্থাৎ বছরের অর্ধেকের বেশি সময় বিচারকাজ বন্ধ থাকছে দেশের সর্বোচ্চ আদালতে। বিপরীতে আদালত খোলা থাকছে মাত্র ১৮২ দিন। সুপ্রিম কোর্টের ২০২৬ সালের ক্যালেন্ডার বিশ্লেষণে দেখা যায়, সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার মিলিয়ে ১০৪ দিন। এর বাইরে সুপ্রিম কোর্টের নিজস্ব অবকাশকালীন ছুটি ৬৩ এবং সরকারের ঘোষিত ছুটি ১৬ দিন। সব মিলিয়ে বছরে ১৮৩ দিন আদালতের নিয়মিত বিচারকাজ বন্ধ থাকছে। এর বাইরে কখনো কখ...
আদালত•২ দিন আগে
মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে
মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪-এর বিরুদ্ধে এবার আদালত অবমাননা ও মানহানিকর সংবাদ প্রচারের অভিযোগে লিগ্যাল নোটিস পাঠিয়েছেন বিচারক আরিফুল ইসলাম। চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদসহ সাতজনকে এ নোটিস দেওয়া হয়েছে।আজ শুক্রবার বিচারক আরিফুল ইসলামের পক্ষে এ নোটিস পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আজিজুর রহমান দুলু।নোটিশপ্রাপ্ত অন্যরা হলেন চ্যানেল ২৪-এর সার্চলাইটের সম্পাদক ফয়সল আলম, নির্বাহী পরিচালক জহিরুল আলম, হেড অব মালটিমিডিয়া রাজিব খান, অ্যাসাইনমেন্ট সম্পাদক মাহমুদ উন নবী, সিনিয়র নিউজ এডিটর তুহিন...
আদালত•৩ দিন আগে
সুপ্রিম কোর্টের জন্য পর্যাপ্ত বাজেট, বিচারপতি নিয়োগ ও বেঞ্চ গঠন চেয়ে রিট
সুপ্রিম কোর্টের জন্য পর্যাপ্ত বাজেট, বিচারপতি নিয়োগ ও বেঞ্চ গঠন চেয়ে রিট
সুপ্রিম কোর্টের জন্য অপ্রতুল বাজেট বরাদ্দ, প্রয়োজনীয় সংখ্যক বিচারপতি নিয়োগ ও বেঞ্চ গঠনে রাষ্ট্রের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে।আজ মঙ্গলবার ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লবসহ সুপ্রিম কোর্ট ও অধস্তন আদালতের ২৬ জন আইনজীবী জনস্বার্থে এ রিট আবেদন করেছেন।বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন হুমায়ন কবির। রিটে ন্যায্য ও দ্রুত বিচারের অধিকার নিশ্চিত করতে সুপ্রিম ক...
আদালত•১৩ দিন আগে
সাংবাদিকদের কাছে ক্ষমা চাইতে এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ
সাংবাদিকদের কাছে ক্ষমা চাইতে এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ
সাংবাদিকদের নিয়ে বিরূপ মন্তব্য ও পেটানোর হুমকির ঘটনায় মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসীকে ক্ষমা চাইতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আব্বাসী মঞ্জিল জৈনপুরী দরবার শরীফের পীর তিনি। আজ রবিবার ঢাকার নিম্ন আদালতে কর্মরত সাংবাদিকদের সংগঠন কোর্ট রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম সুজনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী খাদেমুল ইসলাম এ নোটিশ পাঠান। এতে বলা হয়, নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে তার বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় সাংবাদিক ও সাংবা...
আদালত•২২ দিন আগে
দিল্লির বিক্ষোভে ২০০০ কোটি রুপি ক্ষতি
দিল্লির বিক্ষোভে ২০০০ কোটি রুপি ক্ষতি
দিল্লির প্রাণকেন্দ্র কনট প্লেসে তখন বিরোধী ইন্ডিয়া জোটের প্রবল বিক্ষোভ । ভিড়ের চাপে কে জি মার্গের মুখে একটি কোণায় কোনও রকমে দাড়িয়ে আছি ।হটাৎই জামায় একটা টান। তাকিয়ে দেখি একটি বছর ১২র মেয়ে । বলছে “কুছ খানে কি লিয়ে দো “। মেয়েটিকে আমি আগেও দেখেছি এখানে । গোলাপ বা সূর্যমুখী ফুল বিক্রি করে ট্রাফিকে দাঁড়ানো গাড়ি গুলিকে। ফুল কই জিজ্ঞাসার উত্তরে বলল “ইতনা ঝামেলা,গাড়ি বন্ধ,ফুল নেহি মিলা তিন-চার দিনসে ।ইস লিয়ে ভিখ মাঙ্গ রুহি হু।চার সামশা দো ।মা,ভাই বাহেন ভি হ্যায় । কুচ নেহ...
ভারত•প্রায় ১ মাস আগে
এফবিসিসিআই প্রশাসক হিসেবে ফজলুল হকের দায়িত্ব পালনে বাধা নেই
এফবিসিসিআই প্রশাসক হিসেবে ফজলুল হকের দায়িত্ব পালনে বাধা নেই
বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) প্রশাসক হিসেবে ব্যবসায়ী মো. ফজলুল হকের দায়িত্ব পালনে আর কোনো আইনি বাধা নেই। এ বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্ট আপিল বিভাগের চেম্বার আদালত।রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।গত ২৬ জুলাই এফবিসিসিআইয়ের প্রশাসক হিসেবে মো. ফজলুল হককে নিয়োগ দেয় সরকার। এই নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করা হলে হাইকোর্ট চার মাসের মধ্যে এফবিসিসিআইয়ের নির্বাচন আয়োজনের নির্দেশ দিয়ে অন্তর...
আদালত•প্রায় ১ মাস আগে
বিদেশে হেনস্তার বিচার কতটা সম্ভব
বিদেশে হেনস্তার বিচার কতটা সম্ভব
জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে অবস্থান নেওয়া বাংলাদেশি রাজনৈতিক নেতা ও সাংস্কৃতিক কর্মীরা হেনস্তার মুখে পড়ার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে বিদেশের মাটিতে। দেশের বাইরে সংঘটিত হওয়ায় এসবে জড়িত হিসেবে যাদের নাম এসেছে, তাদের সরাসরি আইনের আওতায় এনে বিচার করার কাজটিও কঠিন। ফলে অধিকাংশ ঘটনাই থেকে যাচ্ছে প্রতিকারহীন। এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে মনে করছেন আইনজ্ঞরা।তাদের ভাষ্য, দূতাবাসগুলো হেনস্তার এসব ঘটনা রোধ বা প্রতিকারে যথাযথ ভূমিকা পালনে ব্যর্থ হচ্ছে। আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে দেশি-বিদেশি আইনে। কিন্...
জাতীয়•প্রায় ১ মাস আগে
সুপ্রিম কোর্টে রাহুল গান্ধীদের আবেদনে ১৪ ত্রুটি, বকেয়া ২২০ রুপি
সুপ্রিম কোর্টে রাহুল গান্ধীদের আবেদনে ১৪ ত্রুটি, বকেয়া ২২০ রুপি
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ভারতের সুপ্রিম কোর্টে আবেদন করেছেন বিরোধী জোট ‘ইন্ডিয়া’র নেতারা। তবে রাহুল গান্ধী ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেসহ বিরোধী নেতাদের ওই আবেদনে ১৪টি প্রক্রিয়াগত ত্রুটি চিহ্নিত করেছে আদালতের রেজিস্ট্রি।এর মধ্যে আদালতের ফি বাবদ ২২০ রুপি বকেয়া রয়েছে। এ ছাড়া নয়জন আবেদনকারীর আইনজীবীর অনুমতিপত্র জমা দেওয়া হয়নি। খাড়গের পরিচয়পত্রের কপিও অস্পষ্ট। নথির কপি, পৃষ্ঠা সাজানো এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার ক্ষেত্রেও কয়েকটি ত্রুটি রয়েছ...
ভারত•প্রায় ১ মাস আগে
ভারতে সুপ্রিম কোর্ট অভিমুখে ‘ইন্ডিয়া’ জোটের পদযাত্রার ডাক
ভারতে সুপ্রিম কোর্ট অভিমুখে ‘ইন্ডিয়া’ জোটের পদযাত্রার ডাক
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভের দুদিন পর আজ সোমবার সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রার ডাক দিয়েছে বিরোধী দলগুলোর ‘ইন্ডিয়া’ জোট।বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ এবং সিইসি জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে এ পদযাত্রার আয়োজন করা হয়েছে। ইন্ডিয়া জোটভুক্ত কয়েকটি দলের নেতাদের এতে অংশ নেওয়ার কথা রয়েছে। তারা এসআইআর প্রক্রিয়া নিয়ে নিজেদের উদ্বেগ তুলে ধরবেন।পদযাত্রার কয়েক ঘণ্টা আগে ক...
ভারত•প্রায় ১ মাস আগে
বন্ড ছাড়াই অভিবাসী আটক, ট্রাম্পের নীতি সুপ্রিম কোর্টে
বন্ড ছাড়াই অভিবাসী আটক, ট্রাম্পের নীতি সুপ্রিম কোর্টে
যুক্তরাষ্ট্রে অভিবাসীদের বন্ড শুনানির সুযোগ না দিয়ে আটক রাখার ট্রাম্প প্রশাসনের নীতি এবার দেশটির সুপ্রিম কোর্টে উঠছে।বৃহস্পতিবার (১ অক্টোবর) আদালত নীতিটির বৈধতা নিয়ে করা মামলাটি শুনতে সম্মতি দিয়েছেন। মামলার মূল প্রশ্ন হলো, নির্বাসন প্রক্রিয়া চলাকালে নির্দিষ্ট শ্রেণির অভিবাসীদের বন্ড শুনানির সুযোগ দেওয়া হবে কি না।ট্রাম্প প্রশাসন ২০২৫ সালে এই নীতি চালু করে। এর মাধ্যমে অনেক অনিবন্ধিত অভিবাসীকে বন্ডের সুযোগ ছাড়াই আটক রাখার অবস্থান নেয় প্রশাসন।এর আগে প্রায় ৩০ বছর ধরে অনেক অভিবাসী ইমিগ্রেশন বিচারকের ক...
বিদেশ•প্রায় ২ মাস আগে
সুপ্রিম কোর্টকে দুর্নীতিমুক্ত করার দাবি তুললেন বার সভাপতি মাহবুব উদ্দিন
সুপ্রিম কোর্টকে দুর্নীতিমুক্ত করার দাবি তুললেন বার সভাপতি মাহবুব উদ্দিন
প্রধান বিচারপতির এজলাস ছাড়ার ঘটনায় আলোচনায় থাকা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন এবার সুপ্রিম কোর্টকে দুর্নীতিমুক্ত করার দাবি তুলেছেন। গত মঙ্গলবার আপিল বিভাগের ঘটনা এবং বুধবার সংসদে তা নিয়ে আলোচনার পর আজ বৃহস্পতিবার তিনি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সামনে এই দাবি তোলেন। মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘সবাই উদ্বিগ্ন বিচার বিভাগের দুর্নীতি নিয়ে। মামলার তদ্বিরে দুর্নীতি, লিস্টে আনতে দুর্নীতি, শুনানিতে দুর্নীতি, কিছু কিছু জুডিশিয়াল অফিসারের দুর্নীতি এবং সুপ্রিম কোর্টে...
আদালত•২ মাস আগে
প্রধান বিচারপতির এজলাস ত্যাগের ঘটনা নিয়ে সংসদে আলোচনা
প্রধান বিচারপতির এজলাস ত্যাগের ঘটনা নিয়ে সংসদে আলোচনা
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটির পর প্রধান বিচারপতির এজলাস থেকে উঠে যাওয়ার বিরল ঘটনাটি সংসদে তুললেন প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নাজিবুর রহমান।বুধবার সংসদে অনির্ধারিত আলোচনায় দাঁড়িয়ে তিনি যখন এই প্রসঙ্গ তোলেন, তখন বিএনপির সংসদ সদস্য হিসেবে মাহবুব উদ্দিন খোকনও ছিলেন অধিবেশন কক্ষে। এই ঘটনা বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করার মতো বলে আশঙ্কা প্রকাশ করেন নাজিবুর রহমান। তিনি আইনমন্ত্রীর বক্তব্য প্রত্যাশা করেন। এরপর এক বক্তব্যে...
সংসদ•২ মাস আগে
‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি
‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকনের এককথায় আপিল বিভাগে ঘটল বিরল এক ঘটনা। খানিক বাগবিতণ্ডার পর এজলাস ছেড়ে উঠে গেলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তার সঙ্গে এজলাস ছাড়েন আপিল বেঞ্চের অন্য বিচারপতিরাও। আজ মঙ্গলবার এই ঘটনার পর বার সভাপতি মাহবুব উদ্দিন খোকন যে বক্তব্য সাংবাদিকদের দেন, তার সঙ্গে ভিন্নতা পাওয়া যাচ্ছে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মো. রুহুল কুদ্দুস কাজলের কথায়। সংসদ সদস্য মাহবুব উদ্দিন খোকন দাবি করেন, তিনি আইনজীবীদের স্বার্থে কথা বলার সময় ঘটনার সূত্...
আদালত•২ মাস আগে
সুপ্রিম কোর্টে পর্যাপ্ত বাজেট, আপিল-হাইকোর্ট বিভাগে বিচারপতি নিয়োগে লিগ্যাল নোটিস
সুপ্রিম কোর্টে পর্যাপ্ত বাজেট, আপিল-হাইকোর্ট বিভাগে বিচারপতি নিয়োগে লিগ্যাল নোটিস
বিচার বিভাগের জন্য পর্যাপ্ত ও যুক্তিসঙ্গত বাজেট বরাদ্দ, বিচারপ্রার্থী জনগণের ন্যায়বিচার প্রাপ্তির অধিকার, ন্যায্য বিচার ও দ্রুত বিচার নিশ্চিতকরণের লক্ষ্যে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে সরকারকে আইনি নোটিস পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের দুই আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব এবং ব্যারিস্টার মোহাম্মদ কাওছার রবিবার এই নোটিস দিয়েছেন। আইন ও বিচার বিভাগের সচিব, মন্ত্রিপরিষদ সচিব, অর্থ বিভাগের সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল এবং অ্যাটর্নি জেনারেল বরাবর রেজি...
আদালত•২ মাস আগে
দিল্লিতে আবার নামছে ককরোচ
দিল্লিতে আবার নামছে ককরোচ
ভারতের শিক্ষার্থীদের দাবিকে সামনে রেখে বড় সিদ্ধান্ত দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। আর সেটি হলো, আগামী ৫ সেপ্টেম্বর দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রস্তাবিত প্রতিবাদ মিছিল বন্ধের আবেদন দিয়েছেন খারিজ করে। একই সঙ্গে প্রতিবাদকারী এবং প্রশাসন দুই পক্ষকেই শান্তিপূর্ণ ও আইন মেনে চলার বার্তাও দিয়েছেন ভারতের শীর্ষ এই আদালত।আগামী ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসে ইন্ডিয়া গেট থেকে দিল্লি পুলিশ সদর দপ্তর পর্যন্ত মিছিল করার কথা জানিয়েছে ‘ককরোচ জনতা পার্টি’। নিট পরীক্ষায় অনিয়ম, আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া...
ভারত•৩ মাস আগে
রোমান্টিক নাটক-সিনেমা বন্ধ চাওয়া আইনজীবী নিজেই প্রেমের সিনেমার ভক্ত
রোমান্টিক নাটক-সিনেমা বন্ধ চাওয়া আইনজীবী নিজেই প্রেমের সিনেমার ভক্ত
নিজেই পছন্দ করেন রোমান্টিক গান, পছন্দ করেন প্রেম-ভালোবাসাসংক্রান্ত চলচ্চিত্র, অথচ এই প্রেম-রোমান্সনির্ভর নাটক ও সিনেমা নির্মাণ বন্ধে সরকারকে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন।এই নোটিশকে কেন্দ্র করে বৃহস্পতিবার থেকেই সামাজিক মাধ্যমে উত্তাল হয়ে ওঠে আলোচনা। বিশেষ করে দেশীয় শোবিজ অঙ্গনে বিষয়টি ব্যাপক আলোড়ন তোলে। বিষয়টি ক্রমেই আলোচনার কেন্দ্রে জায়গা করে নেয়। তবে পরের দিন জানা গেল, সেই আইনজীবীই রোমান্টিক সিনেমার দারুণ ভক্ত।২০২৪ সালের ১৩ আগস্ট বলিউডের একটি রোমান্টিক হি...
ঢালিউড•৩ মাস আগে
ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের
ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের
পাকিস্তানের সুপ্রিম কোর্ট মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন। তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) জানিয়েছে এ তথ্য। দীর্ঘদিন ধরে ইমরানকে হাসপাতালে নেওয়ার দাবি জানিয়ে আসছিল তার দল ও পরিবার। তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছিল তারা।ক্রিকেটার থেকে রাজনীতিতে আসা ৭৩ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। ২০২২ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে একাধিক মামলা হয় এবং এসব মামলায় তাকে সাজা দেওয়া হয়েছে। ইমরানের...
পাকিস্তান•৩ মাস আগে
মধ্যস্থতার মাধ্যমে মামলা নিষ্পত্তির ক্ষমতা পেল সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস
মধ্যস্থতার মাধ্যমে মামলা নিষ্পত্তির ক্ষমতা পেল সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস
মধ্যস্থতা কার্যক্রম বা মেডিয়েশন প্রক্রিয়া পরিচালনার মাধ্যমে মামলা নিষ্পত্তির ক্ষমতা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসকে। প্রধান বিচারপতির নির্দেশে এ বিষয়ে সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বুধবার প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পারিবারিক আদালত আইন, ২০২৩ এর ধারা ৫, পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩ এর ধারা ৫, যৌতুক নিরোধ আইন, ২০১৮ এর ধারা ৩ ও ৪, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ধারা ১১(গ), পেনাল কোডের ধারা ১৪৩, ৪৪৭, ৪৪৮২৪, ৩২৩, ৩, ৩২৫, ৩৫৪, ৩৭৯, ৩৮০, ৩৮১, ৪০৬, ৪...
আদালত•৩ মাস আগে
ব্যারিস্টার জমির উদ্দিনের প্রয়াণে সুপ্রিম কোর্টে অর্ধবেলা ছুটি ঘোষণা
ব্যারিস্টার জমির উদ্দিনের প্রয়াণে সুপ্রিম কোর্টে অর্ধবেলা ছুটি ঘোষণা
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে আজ রবিবার সুপ্রিম কোর্টে অর্ধবেলা ছুটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে এদিন চেম্বার কোর্টের কার্যক্রমও স্থগিত রাখা হয়েছে। সুপ্রিম কোর্টের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের প্রয়াণে রবিবার আপিল বিভাগ বেলা ১১টা ও হাইকোর্ট বিভাগ দুপুর ১টা পর্যন্ত চলবে।এর আগে রবিবার ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর বাংলাদেশ...
আদালত•৪ মাস আগে
সর্বোচ্চ আদালতে চেয়ার খোঁজার লড়াইয়ে দিন শুরু আইনজীবীদের
সর্বোচ্চ আদালতে চেয়ার খোঁজার লড়াইয়ে দিন শুরু আইনজীবীদের
দেশের সর্বোচ্চ আদালতে ন্যায়বিচারের জন্য প্রতিদিন অসংখ্য মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করেন আইনজীবীরা। আদালত কক্ষের ভেতরে তাদের যুক্তি-তর্ক আর আইনি লড়াই রাষ্ট্রের বিচারব্যবস্থাকে সচল রাখে। অথচ সেই আইনজীবীদেরই অনেকের দিন শুরু হয় একটি চেয়ার খোঁজার সংগ্রাম দিয়ে।সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনকে বলা হয় দেশের সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ পেশাজীবী সংগঠন। হাজার হাজার আইনজীবীর এই সংগঠন শুধু একটি পেশাগত প্ল্যাটফর্ম নয়, এটি দেশের বিচারাঙ্গনের প্রাণকেন্দ্র। কিন্তু পরিহাস হলো, এই সংগঠনের সদস্যদের বড় একটি অং...
আদালত•৪ মাস আগে