মধ্যস্থতার মাধ্যমে মামলা নিষ্পত্তির ক্ষমতা পেল সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস
আগামীর সময় প্রতিবেদক

ফাইল ছবি
মধ্যস্থতা কার্যক্রম বা মেডিয়েশন প্রক্রিয়া পরিচালনার মাধ্যমে মামলা নিষ্পত্তির ক্ষমতা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসকে। প্রধান বিচারপতির নির্দেশে এ বিষয়ে সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বুধবার প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পারিবারিক আদালত আইন, ২০২৩ এর ধারা ৫, পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩ এর ধারা ৫, যৌতুক নিরোধ আইন, ২০১৮ এর ধারা ৩ ও ৪, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ধারা ১১(গ), পেনাল কোডের ধারা ১৪৩, ৪৪৭, ৪৪৮২৪, ৩২৩, ৩, ৩২৫, ৩৫৪, ৩৭৯, ৩৮০, ৩৮১, ৪০৬, ৪১৭, ৪২০, ৪৯৪, ৫০০, ৫০১, ৫১১, দি স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, ১৮৭৭ এর ধারা ৮, ৯, ১২, ৩৯, ৪২ ও ৫৪ এবং দি নেগোসিয়েশন অ্যাক্ট, ১৮৮১ ধারা ১৩৮ এর অধীনে দায়ের হওয়া মামলা মেডিয়েশন পদ্ধতি প্রয়োগ করে নিষ্পত্তি করা যাবে।




